জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
বাংলা নতুন বছর-১৪৩২ কে স্বাগত জানিয়ে লায়ন্স স্কুল এন্ড কলেজ রংপুরের আয়োজনে বর্ষবরণ উদযাপন অনুষ্ঠিত হয়। সোমবার (১৪ এপ্রিল) সকালে জিএলরায় রোড লায়ন্স স্কুল কার্যালয় থেকে আনন্দ মুখর শোভাযাত্রা শুরু করে রংপুর নরগরীর প্রধান প্রাধান সড়ক প্রদক্ষিণ করে আবার স্কুল কার্যালয়ে এসে শেষ হয়।
শোভাযাত্রায় অংশ নেওয়া বিভিন্ন বয়সী শিক্ষার্থীরা উচ্ছ্বাস আর বাহারি পোশাক পরিধান, নাচ-গান, করে। সাংস্কৃতিক পরিবেশনা শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় দেখা যায়, বর্ণিল শোভাযাত্রায় অংশ নিতে হলুদ, লাল, সবুজ ও কমলা রঙের পোশাকে সেজেছেন সবাই।
















