জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
বাংলা নতুন বছর-১৪৩২ কে স্বাগত জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রংপুর মহানগর শাখা ও জাসাস মহানগর সাংস্কৃতিক সংস্থার আয়োজনে বর্ষবরণ উদযাপন অনুষ্ঠিত হয়। সোমবার (১৪ এপ্রিল) সকালে নগরীর গ্রান্ড হোটেল মোড় বিএনপির দলীয় কার্যালয় থেকে আনন্দ মুখর শোভাযাত্রা শুরু করে রংপুর টাউন হল চত্বরে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর মহনগর বিএনপি সদস্য সচিব অ্যাড. মাহফুজ উন নবী ডন , সদস্য সেলিম চৌধুরী, নিখিলেন্দ্র চন্দ্র গুহরায়, রংপুর মহানগর কৃষক দলের সদস্য সচিব শাহ নেওয়াজ লাবু, রংপুর মহানগর মহিলা দলের সভাপতিত এ্যাড. রেজেকা সুলতানা ফেন্সি, সাধারণ সম্পাদক আরজানা বেগম, সহ অংগ সংগঠনের নেতৃবৃন্দ।















