সর্বশেষ
সর্বশেষ

Day: April 17, 2025

রংপুর মেডিকেলে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম; ” রক্তক্ষরণের সার্বজনীন চিকিৎসা হিমোফিলিয়া দিবসের প্রতিজ্ঞা” এই স্লোগানকের সামনে রেখে হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ রংপুর জেলা শাখার আয়োজনে রংপুরে বিশ্ব হিমোফিলিয়া দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল (১৭ এপ্রিল) বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ব হিমোফিলিয়া দিবস উপলক্ষে রংপুর মেডিকেল চত্বরে র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে পরিচালকের কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান। এ সময় আরও বক্তব্য রাখেন রংপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল কাদের জিলানী, রংপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ নাজমুল করিম, ডাঃ জিয়া, মাহামুদুল হক, হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ রংপুর জেলা শাখার সভাপতি মোঃ এনামুল হক , সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম, (আর.ওয়াই.সি) রংপুর বিভাগের প্রেসিডেন্ট মোঃ আকাশ মাহামুদ, সেক্রেটারী মোঃ আশরাফুল ইসলাম। বক্তারা বলেন, হিমোফিলিয়া একটি বংশগত মারাত্মক রক্তক্ষরণজনিত রোগ। শরীরের কোথাও কেটে গেলে রক্তক্ষরণ বন্ধ না হওয়া এই রোগের প্রধান লক্ষণ। রংপুর মেডিকেলে এই রোগের চিকিৎসা সেবা নিশিচৎ করতে হবে। এর পেক্ষিতে হিমোফিলিয়া রোগে জীবন রক্ষার্থে (াররর ও রী ) সরবরাহ নিশ্চিত করতে হবে এবং রংপুর মেডিকেলে হিমোফিলিয়া রোগ চিহ্নিত করা যন্ত্র স্থাপন করতে হবে।

Read More »

আন্তর্জাতিকভাবে স্বীকৃত মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধকে সুসংগঠিত করেছিল: উপদেষ্টা ফারুক ই আজম

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : মেহেরপুর, ১৭ এপ্রিল, ২০২৫ খৃ. – মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন, মুজিবনগর সরকার ছিল আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি সাংবিধানিক সরকার। এটা আমাদের মুক্তিযুদ্ধকে সুসংগঠিত করেছে। আন্তর্জাতিক বিশ্বের সঙ্গেও সংযোগ স্থাপন করেছে এ সরকার। আজ ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবসে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে উপদেষ্টা এ কথা বলেন। তিনি বলেন, ১৯৭১ সালের ১৭ এপ্রিল আম বাগানে ঐতিহাসিক যে সরকার শপথ গ্রহণ করেছিল তা আমাদের জন্য এক  বীরত্বের অধ্যায়। তখনকার নির্বাচিত যে নেতৃবৃন্দ ছিলেন, তারাই এ সরকার গঠন করেছেন। ১৭ এপ্রিল ছিল জাতির জন্য এক গৌরবোজ্জ্বল অধ্যায়। আমরা গতকালে ফিরে যেতে পারব না। ইতিহাসের ওপর কোনো কিছু আরোপ করা যায় না। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং মেহেরপুর জেলা প্রশাসন আয়োজিত মুজিবনগর দিবসে উপদেষ্টা আরো বলেন, ‘মুজিবনগর সরকারের নাম পরিবর্তনের কোনও ইচ্ছা এ সরকারের নেই। কারণ ইতিহাস কখনও মোছা যায় না। ইতিহাসকে ইতিহাসের জায়গায় রাখতে হয়। পরবর্তী নির্বাচিত সরকার এসে কী করবে এটি তাদের ব্যাপার।’ তিনি বলেন, আমাদের অনেক গৌরবের বিষয় আছে, যেগুলো আমরা ইচ্ছে করে বিতর্কিত করতে চাই না। ইতিহাস অমোচনীয় থাকা উচিত। ভুয়া মুক্তিযোদ্ধাদের বিষয়ে উপদেষ্টা বলেন, যারা সত্যিকার মুক্তিযোদ্ধা তাঁরা প্রতিনিয়ত বিব্রতবোধ করছেন। মুক্তিযোদ্ধা না হয়েও অনেকে মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দিচ্ছেন। এটি গ্লানিকর। এরই মধ্যে ভুয়া মুক্তিযোদ্ধাদের নিয়ে আমরা অনেক উদ্যোগ গ্রহণ করেছি। বিভিন্ন রকমের প্রায় দুই হাজার ৭০০ এর অধিক মামলা আছে। এই মামলাগুলো নিষ্পত্তির প্রয়োজন আছে। আমরা আদালতের রায়ের অপেক্ষায় আছি। ভোর ৫টা ৪৩ মিনিটে গার্ড অব অনার ও জাতীয় সংগীতের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক। এ সময় ১৯৭১ সালের ১৭ এপ্রিল জাতীয় নেতৃবৃন্দকে গার্ড অব অনার প্রধানকারী দুই আনসার সদস্যকে সম্মাননা প্রদান করা হয়। এরপর উপদেষ্টা মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় এখানে উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত জাহান, মেহেরপুর জেলা প্রশাসক সিফাত মেহনাজ, পুলিশ সুপার মাকসুদা আক্তার খানমসহ প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পুষ্পস্তবক অর্পণ শেষে উপদেষ্টা মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স ও আম্রকাননের বিভিন্ন স্থান পরিদর্শন করেন।

Read More »

প্রায় ১৫ বছর পর ঢাকা ও ইসলামাবাদের এফওসি’র আয়োজন

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১৭ এপ্রিল, ২০২৫ খৃ- প্রায় ১৫ বছর পর ঢাকা ও ইসলামাবাদের পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনা ফরেন অফিস কনসাল্টেশন (এফওসি) অনুষ্ঠিত হয়। আজ সকালে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন ‘পদ্মা’য় আয়োজিত এফওসিতে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন এবং পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ তাদের নিজ নিজ পক্ষের নেতৃত্ব দেন। বৈঠককালে, উভয়পক্ষ দু’দেশের মধ্যকার দ্বিপাক্ষিক বিষয়সমূহের সামগ্রিক দিক বিশেষ করে বাণিজ্য সম্পর্ক নিয়ে আলোচনা করেন। পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন আজ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠকের বিষয়ে গণমাধ্যমকে ব্রিফ করবেন। এদিকে আজ বিকেলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সাথে পাকিস্তানের পররাষ্ট্র সচিবের সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে। উল্লেখ্য, ২০১০ সালে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সর্বশেষ এফওসি অনুষ্ঠিত হয়েছিল। পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও এই মাসের শেষের দিকে ঢাকা সফর করবেন বলে আশা করা হচ্ছে। ২০১২ সালের পর এটি হবে পাকিস্তানি কোনও পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর। সুত্র. বাসস।

Read More »