সর্বশেষ
সর্বশেষ

Day: April 23, 2025

বিএনপির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রপাগান্ডা চলছে…তারেক রহমান

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিএনপির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রপাগান্ডা চলছে, এ বিষয়ে ৮ মাস আগেই নেতাকর্মীদের উদ্দেশ্যে সতর্ক করে দিয়েছিলাম। কেননা বিএনপির বিরুদ্ধে একটা অদৃশ্য প্রতিপক্ষ ধীরে ধীরে দৃশ্যমানের দিকে যাচ্ছে, সাথে আরো কিছু প্রতিপক্ষ তাদের সাথে যোগ দিচ্ছে। সেটা মোকাবেলা করার সক্ষমতা রয়েছে বিএনপির। বুধবার (২৩ এপ্রিল) দুপুরে রংপুর শিল্পকলা একাডেমিতে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ ও জনসম্পৃক্তকরণ বিষয়ক কর্মশালার সমাপনিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, গত ১৭ বছরে বিএনপির এমন কোন নেতাকর্মী নাই, যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়নি, জুলুম হয়নি। কিন্তু সেই স্বৈরাচারের জুলুমের প্রতিশোধ জুলুম করে নয় বিএনপি ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে প্রতিশোধ নিতে চায়। যার ফলে দেশের মানুষ সুখে শান্তিতে থাকবে। কেননা বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে মানুষের উন্নয়নে ও দেশের উন্নয়নে কাজ করবে। এতে কোন সন্দেহ নেই। বিএনপির সেই সক্ষমতা রয়েছে। তাই বিএনপি মনে করে অবকাঠামোগত উন্নয়ন নয়, মানুষের জীবনযাত্রার মানের উন্নয়নই প্রকৃত উন্নয়ন। তারেক জিয়া বলেন, বিএনপি ক্ষমতায় গেলে স্বাস্থ্যসেবা দোড়গোড়ায় পৌছানোই হবে লক্ষ। নারীদের ফ্রি শিক্ষা ব্যবস্থা চালু করে অনুকরনীয় হয়েছিলো বেগম খালেদা জিয়া। বিএনপির আমলে নারীদের আসন বৃদ্ধি কর হয়েছিলো। সেই ধারায় নারীদের আসন ৫০ থেকে ১০০ আসন করার কথা বলেন তারেক রহমান। তিস্তা বিষয়ে তারেক রহমান বলেন, উত্তরের তিন কোটি মানুষ তিস্তার সাথে জড়িত। বিগত সময়ে এটিকে নিয়ে রাজনীতি হয়েছে। যার ফলে মানুষের ভাগ্যের উন্নয়নের পরিবর্তন হয়নি। এবার আমরা তিস্তা পাড়ের মানুষের ভাগ্য পরিবর্তনে রাজনীতি করতে চাই না। দেশ পরিচালনার সুযোগ পেলে যেভাবে উন্যয়ন ও পরিকল্পনা গ্রহণ করলে মানুষের উপকার হবে, সেটাই করা হবে। এসময় তিনি দেশের গণ্ডি পেরিয়ে কর্মক্ষেত্রের সুবিধার্থে বাংলা ইংরেজির পাশাপাশি অন্যান্য শিক্ষা শিখতে জোর তাগিত দিবে বলে জানান তারেক রহমান। কর্মশালায় বক্তব্য রাখেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল, নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারজানা শারমিন পুতুল, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু, সদস্যসচিব মাহফুজ উন নবী ডন, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্যসচিব আনিছুর রহমান লাকু প্রমুখ।

Read More »

রংপুরে ইয়ং টাইগার্স অনুর্ধ্ব ১৬ ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পৃষ্টপোষকতায় ও রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে রংপুরে ইয়ং টাইগার্স অনুর্ধ্ব ১৬ ক্রিকেট প্রতিযোগিতা (২০২৪-২৫) এর উদ্বোধন করা হয়। গতকাল (২৩ এপ্রিল) বুধবার সকাল ৯টায় রংপুর কালেক্টরেট ক্রিকেট গার্ডেন মাঠে ইয়ং টাইগার্স অনুর্ধ্ব ১৬ ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন ঘোষনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম এনডিসি। অনুষ্ঠানে রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও রংপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মোঃ আব্দুল ফারুকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মজদি আলী বিপিএম, রংপুর মহানগর বিএনপির আহবায়ক মোঃ সামসুজ্জামান সামু। এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা ক্রীড়া অফিসার মোঃ মাসুদ রানা, ক্রিকেট খেলা উপ কমিটির ভেনু ম্যানেজার মোঃ রুবায়েত হোসেন খান। অনুষ্ঠানে সঞ্চালনা করেন লিটন পারভেজ মান্না। উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করেন খুলনা ডিভিশন বনাম ঢাকা ডিভিশন সাউথ।

Read More »

সাদা পোশাকে কাউকে গ্রেফতার না করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা 

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : যশোর, ২২ এপ্রিল, ২০২৫ খৃ. – স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাদা পোশাকে কোনো ব্যক্তিকে গ্রেফতার না করতে পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছেন।   তিনি বলেন, গ্রেফতার করার সময় অবশ্যই ইউনিফর্ম পরিহিত অথবা পুলিশের জ্যাকেট পরিহিত থাকতে হবে। আজ যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সীমান্তে মাদক প্রবেশ রোধ এবং দেশব্যাপী তা বিতরণ নেটওয়ার্ক ভেঙে ফেলার দিকে মনোনিবেশ করার আহ্বান জানান। ভারত ও মিয়ানমার সীমান্ত দিয়ে ফেনসিডিল ও ইয়াবা আসা বন্ধ না হওয়ায় উদ্বেগ প্রকাশ করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা বলছেন যে, ডিভিশনাল হেড কোয়ার্টারে মাদক নিরাময় কেন্দ্র নির্মান করতে হবে। নিরাময় কেন্দ্র নির্মানের চেয়ে মাদক যাতে না আসে সে ব্যবস্থা করা জরুরি।  পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে উপদেষ্টা আরও বলেন, আমরা অরাজনৈতিক সরকার। আমাদের সাথে কাজ করতে আপনাদের অনেক সুবিধা। কারণ আমরা অনেক ক্ষেত্রেই না বলতে পারি। রাজনৈতিক সরকার তা পারে না।  পুলিশ নিয়োগ এবং বদলি সংক্রান্ত দুর্নীতি কমেছে উল্লেখ করে তিনি বলেন, কোনো পুলিশ সুপার বলতে পারবেন না যে, আমি কখনো ব্যক্তিগতভাবে কারো জন্য অনুরোধ করেছি।  উপদেষ্টা বলেন, যদি কেউ আমার আত্মীয় বলে দাবি করে পুলিশ অফিসারদের কাছে যায়, তাহলে প্রথম দিন তাদেরকে চা খাওয়াবেন, পরের দিন তাদেরকে গ্রেফতার করবেন।  এসময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ, যশোর সেনানিবাসের জিওসি মেজর জেনারেল জেএম ইমদাদুল ইসলাম, খুলনা বিভাগের ডিআইজি রেজাউল হক, জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহান প্রমুখ উপস্থিত ছিলেন। 

Read More »

ডিএনসি’র মাঠ পর্যায়ের কর্মকর্তারা মাদকবিরোধী অভিযানে ৯ এমএম পিস্তল ব্যবহার করবেন

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২৩ এপ্রিল, ২০২৫ খৃ. – মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) মাঠ পর্যায়ের কর্মকর্তারা এখন মাদকবিরোধী অভিযানের সময় ৯ এমএম আধা-স্বয়ংক্রিয় পিস্তল ব্যবহার করবেন।  সরকার সোমবার এ সংক্রান্ত একটি নীতিমালা অনুমোদন করেছে। সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে শক্তিশালী করতে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাঠ পর্যায়ের অভিযানের সময় কর্মকর্তাদের মুখোমুখি হওয়া নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (কর্মকর্তা-কর্মচারী) অস্ত্র সংগ্রহ ও ব্যবহার নীতি (সংশোধিত) ২০২৫’ গেজেট বিজ্ঞপ্তি জারি করেছে। গেজেট অনুসারে, ডিএনসি’র উপ-পরিচালক থেকে সাব-ইন্সপেক্টর পর্যন্ত মোট ৫৭৯ জন মাঠ পর্যায়ের কর্মকর্তা ৯ এমএম সেমি-অটোমেটিক পিস্তল ব্যবহারের সুযোগ পাবেন। এদের মধ্যে ৯০ জন উপ-পরিচালক, ৯৩ জন সহকারী পরিচালক, ১৮৬ জন পরিদর্শক এবং ২১০ জন উপ-পরিদর্শক রয়েছেন। সরকার মোট ৩ হাজার ৫৯ জনবলের মধ্যে ৫৭৯ জন কর্মকর্তাকে অস্ত্র ব্যবহারের সুযোগ দিয়েছে। মোট জনবলের মধ্যে একজন মহাপরিচালক, চারজন পরিচালক, নয়জন অতিরিক্ত পরিচালক, ৯০ জন উপ-পরিচালক, ৯৩ জন সহকারী পরিচালক, ১৮৬ জন পরিদর্শক, ২১০ জন উপ-পরিদর্শক, ২৮৫ জন সহকারী উপ-পরিদর্শক এবং ৯২৮ জন সিপাহীসহ ১ হাজার ৮০৬ জন কর্মকর্তা ও কর্মচারী মাদক সংক্রান্ত অপরাধ দমনে মাঠ পর্যায়ে কাজ করছেন। এর আগে গত ১২ ডিসেম্বর সরকার ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (কর্মকর্তা-কর্মচারী) অস্ত্র সংগ্রহ ও ব্যবহার নীতি ২০২৪’ অনুমোদন করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এর আগে একটি নীতিমালা তৈরি করেছিল, যাতে কুখ্যাত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযানের সময় এজেন্সি সদস্যদের সুরক্ষা নিশ্চিত করার জন্য তাদের আগ্নেয়াস্ত্র সরবরাহ করা অনিবার্য বলে উল্লেখ করে। স্বরাষ্ট্র উপদেষ্টা ডিএনসি অফিস পরিদর্শন করে অবৈধ মাদকের বিরুদ্ধে সফল ও ঝুঁকিমুক্ত অভিযান পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের পাশাপাশি বাহিনীকে আগ্নেয়াস্ত্র দেওয়ার ইঙ্গিত দেওয়ার দুই দিন পর ডিএনসি গত ১৯ সেপ্টেম্বর ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (কর্মকর্তা-কর্মচারী) অস্ত্র সংগ্রহ ও ব্যবহার নীতিমালা ২০২৪’ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করে। তাদের আগ্নেয়াস্ত্র দেওয়ার যৌক্তিকতা সম্পর্কে জানতে চাইলে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, ‘অনেক ক্ষেত্রেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মীরা আগ্নেয়াস্ত্র না থাকার কারণে মাদকের বিরুদ্ধে অভিযানের সময় আক্রমণের শিকার হন। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সফলভাবে অভিযান পরিচালনা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ডিএনসি কর্মীদের আগ্নেয়াস্ত্র প্রয়োজন।’ তারা বলেন, নগরীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এবং ডেমরার কাছে ‘চাঁনপাড়া বস্তি’-তে অভিযান পরিচালনা করতে এজেন্সির অনেক কর্মী ভীত হয়ে পড়েন কারণ সেখানকার মাদক ব্যবসায়ীরা অবৈধ আগ্নেয়াস্ত্রে সজ্জিত। ডিএনসির প্রাপ্ত পরিসংখ্যান অনুসারে, ২০১৪ সাল থেকে মাদকবিরোধী অভিযানে এখন পর্যন্ত দুইজন ডিএনসি সদস্য নিহত এবং ১২৪ জন আহত হয়েছেন। ডিএনসি কর্মীদের আগ্নেয়াস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার বিষয়টি ২০০৭ সাল থেকে প্রয়াত ড. জাফর উল্লাহ কাজলের নেতৃত্বে ডিএনসি বোর্ডে আলোচনা করা হয়। তবে, সরকারের পক্ষ থেকে উদ্যোগের অভাবে এটি আলোর মুখ দেখেনি।  পরবর্তীতে ৩০ জুন ২০২১ তারিখে, ডিএনসি উপদেষ্টা পরিষদ বিষয়টি দেখাশোনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা পরিষেবা বিভাগের সিনিয়র সচিবের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে। ২০২৪ সালের জুলাই মাসে সর্বশেষ পদক্ষেপে, ডিএনসি কর্মীদের আগ্নেয়াস্ত্র সরবরাহের জন্য এক মাসের মধ্যে একটি নীতিমালা তৈরি করার জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কারা আগ্নেয়াস্ত্র পাবে, সেগুলি সংরক্ষণের পদ্ধতি এবং আগ্নেয়াস্ত্র ব্যবহারকারীদের প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব এই কমিটিকে দেওয়া হয়েছিল।

Read More »

বাংলাদেশ এবং OFID-এর মধ্যকার চুক্তি সম্পাদন

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১০ বৈশাখ (২৩ এপ্রিল) ২০২৫ খৃ. – বাংলাদেশ এবং OPEC Fund for International Development (OFID)-এর মধ্যে ‘Strengthening Economic Management and Governance Program’ এর জন্য ৯৬.১০ মিলিয়ন ইউরো সমপরিমাণ ১০০ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়নের চুক্তি ২২ এপ্রিল ২০২৫ তারিখে ওয়াশিংটনে স্বাক্ষরিত হয়। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোঃ শাহ্‌রিয়ার কাদের ছিদ্দিকী এবং OFID এর পক্ষে প্রেসিডেন্ট ড. আব্দুল হামিদ আল খলিফা চুক্তিতে স্বাক্ষর করেন। বাজেট সহায়তার আওতায় প্রাপ্ত এই অর্থ সামষ্টিক আর্থিক সংস্কার এবং আর্থিক ব্যবস্থাপনায় ব্যবহৃত হবে। ঋণের বার্ষিক সুদের হার ৬ মাসের ইউরিবোর+১.২০%। ঋণ পরিশোধকাল ৩ বছরের গ্রেস পিরিয়ডসহ ১৮ বছর। উল্লেখ্য, OFID বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। এটি ১৯৭৭-৭৮ অর্থবছর থেকে উন্নয়ন প্রকল্পের জন্য বিশেষ করে সড়ক পরিবহন এবং বিদ্যুৎ খাতে বাংলাদেশকে অর্থনৈতিক সহায়তা প্রদান করে আসছে। এখন পর্যন্ত OFID বাংলাদেশে সরকারি খাতে ৩৩টি উন্নয়ন প্রকল্পে ৭৯৩.৬১ মিলিয়ন মার্কিন ডলার এবং বেসরকারি খাতে ৩১০.২১ মিলিয়ন মার্কিন ডলার উন্নয়ন সহায়তা প্রদান করেছে।

Read More »