সর্বশেষ
সর্বশেষ
  • জাতীয়
  • বাংলাদেশ এবং OFID-এর মধ্যকার চুক্তি সম্পাদন

বাংলাদেশ এবং OFID-এর মধ্যকার চুক্তি সম্পাদন

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

ঢাকা, ১০ বৈশাখ (২৩ এপ্রিল) ২০২৫ খৃ. – বাংলাদেশ এবং OPEC Fund for International Development (OFID)-এর মধ্যে ‘Strengthening Economic Management and Governance Program’ এর জন্য ৯৬.১০ মিলিয়ন ইউরো সমপরিমাণ ১০০ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়নের চুক্তি ২২ এপ্রিল ২০২৫ তারিখে ওয়াশিংটনে স্বাক্ষরিত হয়।
বাংলাদেশ সরকারের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোঃ শাহ্‌রিয়ার কাদের ছিদ্দিকী এবং OFID এর পক্ষে প্রেসিডেন্ট ড. আব্দুল হামিদ আল খলিফা চুক্তিতে স্বাক্ষর করেন।
বাজেট সহায়তার আওতায় প্রাপ্ত এই অর্থ সামষ্টিক আর্থিক সংস্কার এবং আর্থিক ব্যবস্থাপনায় ব্যবহৃত হবে। ঋণের বার্ষিক সুদের হার ৬ মাসের ইউরিবোর+১.২০%। ঋণ পরিশোধকাল ৩ বছরের গ্রেস পিরিয়ডসহ ১৮ বছর।
উল্লেখ্য, OFID বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। এটি ১৯৭৭-৭৮ অর্থবছর থেকে উন্নয়ন প্রকল্পের জন্য বিশেষ করে সড়ক পরিবহন এবং বিদ্যুৎ খাতে বাংলাদেশকে অর্থনৈতিক সহায়তা প্রদান করে আসছে। এখন পর্যন্ত OFID বাংলাদেশে সরকারি খাতে ৩৩টি উন্নয়ন প্রকল্পে ৭৯৩.৬১ মিলিয়ন মার্কিন ডলার এবং বেসরকারি খাতে ৩১০.২১ মিলিয়ন মার্কিন ডলার উন্নয়ন সহায়তা প্রদান করেছে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM