সর্বশেষ
সর্বশেষ

Day: April 26, 2025

রংপুরে হেফাজত ইসলামের বিক্ষোভ মিছিল

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: নারী বিষয়ক সংস্কার কমিশনের কুরআন বিরোধী প্রতিবেদন ও কমিশন বাতিল , সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল, সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও শাপলা সহ সকল গণহত্যার বিচার এবং ফিলিস্তিন ও ভারতে মসলমান গণহত্যা নির্যাতন বন্ধের দাবিতে এবং আগামী ৩ মে সোহরাওয়ার্দি উদ্যানে মহাসমাবশে সফল করার লক্ষে হেফাজত ইসলাম বাংলাদেশ রংপুর জেলা শাখার উদ্যোগে নগরীতে বিক্ষোভ মিছিল রের করা হয়। গতকাল (২৫ এপ্রিল) শুক্রবার বিকাল ৩টায় নগরীর পাবলিক লাইব্রেরী মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন আবার পাবলিক লাইব্রেরী মাঠে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে অংশ গ্রহন করেন হেফাজত ইসলাম বাংলাদেশ রংপুর জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করিম, মাওলানা মাহমুদুর রহমান, মাওলামা আরশাদ, তৌহিদুর রহমান মন্ডল রাজু সহ সকল নেতৃবৃন্দ।

Read More »

তদন্ত ছাড়াই সরকারি কর্মচারীদের চাকরিচ্যুত করা যাবে

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, চাকরি আইন সংশোধন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। সংশোধিত আইনে বিনা তদন্তে যে কাউকে চাকরিচ্যুত বা অব্যাহতি দেওয়ার বিধান যুক্ত করা হচ্ছে। মাত্র ৮ দিনের নোটিশে অব্যাহতি দিতে পারবে সরকার। দাপ্তরিক কাজে বিঘ্ন সৃষ্টিকারী কর্মচারীদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নিতে পারবে সরকার। আইনটি সংশোধনের অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রধান উপদেষ্টার অনুমোদন পেলে আইনের খসড়াটি মন্ত্রিসভায় উপস্থাপন হবে। মূলত ‘সরকারি কর্মচারী (বিশেষ বিধান) অধ্যাদেশ, ১৯৭৯’-তে যা ছিল, সরকারি কর্মচারী আইনে তা প্রতিস্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। যেটি বাতিল হয়েছিল ২০১৮ সালে। সূত্র জানিয়েছে, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকে অনুপস্থিত ছিলেন অনেক প্রশাসনিক কর্মকর্তা। এ ছাড়া কর্মকর্তাদের মধ্যে পেশাগত দ্বন্দ্ব, সচিবালয়ে বিশৃঙ্খলাসহ বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সরকার এমন উদ্যোগ নিচ্ছে। প্রস্তাবিত খসড়ায় অভিযুক্ত কর্মচারীকে ২-৫ দিনের মধ্যে অভিযোগের জবাব বা ব্যক্তিগত শুনানিতে অংশ নিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অভিযোগের জবাব না দিলে বা জবাব দেওয়ার পরও অভিযুক্ত ব্যক্তি দোষী সাব্যস্ত হলে কর্তৃপক্ষ সংশ্লিষ্ট কর্মচারীর বিরুদ্ধে নির্দিষ্ট শাস্তি আরোপ করে তিন দিনের মধ্যে কারণ দর্শানোর সুযোগ দেবে।

Read More »

ফিলিস্তিনের উপর হামলার প্রতিবাদে কামারপাড়া এলাকাবাসীর বিক্ষোভ মিছিল

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ফিলিস্তিনের উপর হামলার ও ভারত সহ বিশ্বব্যাপী মজলুম মুসলমানদের উপর নির্যাতন , জুলুম ও হামলার প্রতিবাদে রংপুরে কামারপাড়া এলাকাবাসীর উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। গতকাল (২৫ এপ্রিল) শুক্রবার বাদ জুম্মা নগরীর কামারপাড়া ঢাকা কোচ স্টান্ড মোড় থেকে মিছিলটি কামারপাড়া কুতুবিয়া জামে মসজিদ থেকে শাপলা চত্বর হয়ে প্রেসক্লাবের সামন দিয়ে জাহাজ কোম্পানি মোড় হয়ে কুতুবিয়া জামে মসজিদ কামারপাড়া এসে শেষ হয়। মিছিলে অংশ গ্রহন করেন কারমাইকেল কলেজের সাবেক জিএস মোঃ আবুল কালাম আজাদ, মাওলানা আশরাফুল আলম, এ্যাড. জয়নাল আবেদীন, মোঃ আব্দুর রাজ্জাক মোঃ রতন, মোঃ রুবেল,আলামিন, সাংবাদিক রাশেদ হোসেন রাব্বি ,সহ এলাকার মুসল্লীগন ।

Read More »

স্বরশৈলী ও সুরচর্চা কেন্দ্রের উৎসবে আমাদের বৈশাখ অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: সুষ্ঠু ধারার বাঙালি সংস্কৃতি চর্চা বিকাশের লক্ষ্যে সুরচর্চা কেন্দ্র এবং স্বরশৈলী রংপুরের যৌথ পরিবেশনায় বাঙালির প্রাণের উৎসবে আমাদের বৈশাখ শিরোনামে গান, কবিতা ও আলোচনা নিয়ে ফেইস বুক ভিত্তিক লাইভ বিশেষ অনুষ্ঠান “সুরের ভেলা পর্ব- ১২৩” অনুষ্ঠিত হয়। ২৪ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর কামাল কাছনায় নববর্ষ-১৪৩২ উপলক্ষ্যে সুরচর্চা কেন্দ্র রংপুর কার্যালয়ের অনুষ্ঠানে পরিচালক জীবন কুমার পোদ্দার এর পরিচালনা ও সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ভূতপূর্ব অধ্যাপক (বাংলা) কারমাইকেল কলেজ, রংপুর এবং পরিচালক, স্বরশৈলী আবৃত্তি চর্চা কেন্দ্র, রংপুর প্রফেসর মোহাম্মদ শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সাহিত্য সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক মো: মামুন উর রশিদ এবং বাংলাদেশ বেতার ও টেলিভিশনের কণ্ঠশিল্পী ও যন্ত্রশিল্পী মো: সোলায়মান। এ সময়ে আরও উপস্থিত ছিলেন জিনাত পারভিন, তিথি সরকার, অশ্বিনী রায়, নাজনীন সুলতানা, রাজেন দাস,মাসুদ রানা, সুরচর্চা কেন্দ্রের সাধারন সম্পাদক তৌফিকা বেগম প্রমুখ। অনুষ্ঠানে বাঙালির ইতিহাস- ঐতিহ্যের নববর্ষ এবং বাংলা ঋতু বৈচিত্র্যে বৈশাখ নিয়ে আলোচনা করেন প্রফেসর মোহাম্মদ শাহ আলম। কবিতা আবৃত্তি করেন মেহেদী মাসুদ, সামীমা আখতার খানম লিমা, পূর্ণিমা রাজ, মাজেদুল ইসলাম মাজেদ, আব্দুল কুদ্দুস,গুপ্তা রাণী সরকার এবং মামুন উর রশিদ। গান পরিবেশন করেন সৌর্য্যদীপ্ত পোদ্দার অর্জন, ফেরদৌসী নুজহাত, অদৃকা সরকার, মাধুর্য্য রায় প্রাপ্য, তাসনুভা জান্নাত তাইফা এবং তাহিম বিন মাসুদ। তবলায় সহযোগিতা করেন বাংলাদেশ বেতার, রংপুরের যন্ত্রসংগীত শিল্পী সুকান্ত রায় দুলাল, দোতারায় বাংলাদেশ বেতার ও টেলিভিশনের যন্ত্রশিল্পী মো: সোলায়মান এবং কী-বোর্ডে সৌর্য্যদীপ্ত পোদ্দার অর্জন।

Read More »