সর্বশেষ
সর্বশেষ

Day: April 28, 2025

ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদের চেতনাকে আর বাংলার মাটিতে জন্মাতে দেয়া হবে না : মামুনুল হক 

জালাল উদ্দীন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বাংলাদেশ খেলাফত মজলিস আমীর শায়খুল হাদীস আল্লামা মামুনুল হক বলেছেন,  ২০২৪ এর জুলাই বিপ্লবে ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদ ও তাদের চেতনাকে বাংলাদেশ থেকে বিদায় করা হয়েছে। এই চেতনাকে আর কোনদিন বাংলার মাটিতে জন্মাতে দেয়া হবে না।  রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যায় রংপুর পাবলিক লাইব্রেরির মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও শাপলা চত্বরে গণহত্যার বিচার এবং খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে  এসব কথা বলেন তিনি।  বাংলাদেশ খেলাফত মজলিস রংপুর জেলা সভাপতি ক্বারী মুহাম্মদ আতাউল হকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনটির মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, যুগ্ম মহাসচিব মুফতি শারাফাত হোসাইন, সাংগঠনিক  সম্পাদক মাওলানা আবুল হাসনাত জালালী, মাওলানা এনামুল হক মুসা, মাওলানা রেজাউল করিম প্রমুখ। মামুনুল হক বলেন, বাংলাদেশ থেকে ভারতের আধিপত্যবাদি রাজনীতির কবর হয়েছে। ১৯৭২ সালে বাংলাদেশের স্বাধীনতাকে ছিনতাই করা হয়েছিল। ২০২৪ সালের দ্বিতীয় স্বাধীনতার পর ২০২৫ সালে সেটা  ছিনতাই করতে উঠে পড়ে লেগেছে একটি চক্র।  আমরা বলতে চাই এবার আর ৭২ আর ৭১ এর চেতনা হারাতে দেয়া যাবে না। ” মাওলানা মামুনুল  বলেন, ” শেখ হাসিনা ও তার খুনি মন্ত্রীসভা এবং তার প্রশাসন রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, জনগণের ট্যাক্সের টাকায় হেলিকপ্টারে অস্ত্র ব্যবহার করে দেশের ছাত্র জনতাকে খুন করেছে। ” মামুনুল হক বলেন, ‘ বিগত দিনে স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে যারাই কথা বলেছে, এই বাকশালের বিরুদ্ধে যারাই কথা বলেছে, তাদেরকেই স্বাধীনতা বিরোধী শক্তি আখ্যায়িত করে একদলীয় শাসন কায়েম করেছে। এক শাসনতন্ত্র করতে করতে ২০২৪ সালে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে দেশ থেকে পালিয়ে যায় স্বৈরাচার শেখ হাসিনা। যখন ৪ কোটি ছাত্র জনতা এই হাসিনার বিরুদ্ধে আন্দোলনে নামে তখন হাসিনা চার কোটি ছাত্রকে রাজাকার বলে আখ্যায়িত করে।”  মামুনুল বলেন, ” শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী চেয়ারে বসে আমাদের আগামীর প্রজন্মের ভবিষ্যৎকে রাজাকার বলে আখ্যায়িত করবার চেষ্টা করে রাজাকার বলে গালি দেন তখন এদেশের তরুণ প্রজন্ম বলতো অধিকার চাইতে গিয়ে রাজাকার হতে হয়। স্বৈরাচারের বিরুদ্ধে কথা বললে যদি রাজাকার হতে হয়। ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বললে যদি রাজাকার হতে হয়। তখন গোটা দেশের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র জনতা আওয়াজ তুললো তুমি কে আমি কে রাজাকার রাজাকার। সেদিনে এই শেখ হাসিনার ভাগ্য নির্ধারণ হয়ে গেছে। ৭২ সাল থেকে মুক্তিযুদ্ধের ব্যবসার মার্কেট থেকে আউট হয়ে যায়। ” মামুনুল হক বলেন,  ” পতিত হাসিনা বাংলাদেশের ছাত্র জনতাকে হত্যা করে তাদেরকে ভয় দেখিয়ে ক্ষমতায় থাকার চেষ্টা করেছিল। কিন্তু বাংলাদেশের মানুষ ইতিহাসে প্রমাণ করে দিল। এদেশে সংগ্রামী ইতিহাস হয়ে গেল। যখন তারা জীবন দিতে শুরু করলো, তখন ছাত্র জন তারা বিজয় না নিয়ে ঘরে ফিরলো না। ছাত্র জনতার বিজয় হলো শেষ পর্যন্ত।##

Read More »

রংপুরে শিলা বৃষ্টির সাথে কালবৈশাখীর ঝড়; ফসলের ব্যাপক ক্ষতি

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: শিলা বৃষ্টির সাথে কালবৈশাখীর তান্ডব দেখল রংপুরবাসি। এতে বাড়ি ঘর গাছ গাছালির ক্ষতির পাশাপাশি উঠতি বোরো, ভুট্টা এবং আমের ব্যাপক ক্ষতি হয়। এ সময় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিচ্ছিন্ন থাকে বিদ্যুৎ ব্যবস্থা। শনিবার(২৬ এপ্রিল) রাত দশটা ২৫ মিনিট থেকে ১১:১০ মিনিট পর্যন্ত চলে বৃষ্টির সাথে ঝড়ো হওয়ার এই তান্ডব। প্রথমে রাত দশটা ২৫ মিনিটেশুরু হয় ঝড়ো হাওয়া। এ সময় প্রচুর ধুলা উড়তে দেখা যায় পুরো নগরীতে। গাছের পাতা ঝরে পড়ে মাটিতে। প্রায় ১৫ মিনিটের ঝড়ো হাওয়ার পর শুরু হয় শিলা বৃষ্টি। সাথে কালবৈশাখীর ঝড়। থমকে যায় সবকিছুই। মুহূর্তেই বন্ধ হয়ে যায় দোকানপাট। বন্ধ হয়ে যায় বিদ্যুৎ ব্যবস্থা। অন্ধকারে ছেয়ে যায় পুরো নগরী।ালবৈশাখীর তাণ্ডবে উপরে পড়ে টিনের চাল গাছ গাছালি। শিলা বৃষ্টিতে উঠতি বোরো ধান, ভুট্টা এবং আমের ব্যাপক ক্ষতি হয়। এগারোটা ১০ মিনিট পর্যন্ত চলে এই ঝড়ো হাওয়া এবং বৃষ্টির তাণ্ডব। রংপুর আবহাওয়া অফিস ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, এই সময়ে বৃষ্টিপাত হয়েছে ২০ মিলিমিটার। বাতাসের গতিবেগ ছিল ৮ নটিকেল মাইল। বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রিপোর্ট লেখার সময় পর্যন্ত কি পরিমান ক্ষতি হলো সেই তথ্য পাওয়া যায়নি। তবে রংপুরের ডিসি মোহাম্মদ রবিউল ফয়সাল জানিয়েছেন, কালবৈশাখীর ঝড়ে কোথাও কোন ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেগুলো খতিয়ে দেখতে স্থানীয়দের পাশাপাশি সরকারি কর্মকর্তারা কাজ শুরু করেছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে বলা যাবে।

Read More »

আইবিডাব্লিউএফ রংপুর মহানগর কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডাব্লিউএফ) রংপুর মহানগর কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রংপুর টাউন হল আইবিডাব্লিউএফ রংপুর মহানগর কমিটির আয়োজনে সংগঠনের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আইবিডাব্লিউএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি মু. শহিদুল ইসলাম, প্রধান আলোচক ছিলেন আইবিডাব্লিউএফ রংপুর মহানগর কমিটির প্রধান উপদেষ্টা এ.টি.এম আযম খান, বিশেষ অতিথি ছিলেন ফোরামের কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী মোঃ আব্দুর সাত্তার শাহ, আইবিডাব্লিউএফ মহানগর কমিটির সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান মুন্সি। আইবিডাব্লিউএফ রংপুর মহানগর কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আরিফুর রহমান এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রংপুর জেলা দোকান মালিক সমিতির সহ সভাপতি আলহাজ¦ আবুল কালাম আজাদ প্রমুখ। সঞ্চালনা করেন মোঃ ইয়াছিন আলী।

Read More »

রংপুর মেট্টোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির নির্বাচন সম্পন্ন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর মেট্টোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি ২০২৫-২০২৭ নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ও পরিচালকদের ফলাফল ও নাম ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মোঃ ফয়জুল কবির লিটন । এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা পর্ষদের সদস্য আবু সুফিয়ান রাশেদ, রাশেদ রানা রাসু, নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান আতোয়ার রহমান সরকার, মোঃ শহিদুল ইসলাম লিটন, মোশাররফ হোসেন মনি। এর আগে পরিচালক পদে মনোনয়নপত্র বিক্রয় ও বিতরণ হয়েছিল। এরমধ্যে নির্বাচিত হয়েছেন ২১জন পরিচালক। মোট ভোটার সংখ্যা ১শ ৫২ জন। গতকাল রবিবার নগরীর ১টি হোটেলে নির্বাচিতদের নাম ও পদবী ঘোষণা করা হয়। নির্বাচিতরা হলেন- মোঃ গোলাম জাকারিয়া (পিন্টু) প্রেসিডেন্ট, আলহাজ¦ মোঃ নুরুল ইসলাম (পটু) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও মোঃ রুবায়েত হোসেন খান ভাইস প্রেসিডেন্ট ও পরিচালক মোঃ আসলাম, সাব্বির আহমেদ, মোঃ আক্তারুজ্জামান মওলা, মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ আইয়ুব আলী, সৈয়দ শাহ নেওয়াজ আলী, সালাহউদ্দিন মোস্তফা জামাল, এ এস এম রুবাইয়াত ফারমান, মোঃ আতিক উল্লাহ, জাবেদ হোসেন (জুয়েল), নাজমুল আলম (নাজু), মোঃ রাকিবুল হাসান, মোঃ আব্দুল্লাহীল শাফী, এস এম তামজীদ, মোঃ মাসুদ রানা, খোন্দকার ইফতেখার ইলাহী, মোঃ সায়ফুল আনাম পিকলু, মোঃ শাহজাহান কবীর। নির্বাচিতদের নাম ও পদবী ঘোষণা শেষে নবনির্বাচিত প্রেসিডেন্ট মোঃ গোলাম জাকারিয়া (পিন্টু) শুভেচ্ছা বক্তব্য রাখেন।

Read More »