সর্বশেষ
সর্বশেষ

Day: May 7, 2025

রংপুরে নির্মানাধীন প্রাচীর ভেঙ্গে দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে নির্মানাধীন প্রাচীর ভেঙ্গে দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী জমি মালিক শ্রী গোপাল বণিক। গতকাল (৭ মে) বুধবার নগরীর গোমস্তপাড়া লিচু বাগান বাসভবনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভুক্তভোগী জমি মালিক শ্রী গোপাল বণিক । তিনি বলেন, আমি বিগত ২০/১২/২০২১ ইং তারিখে ২৩১৪৩ নং দলিলমূলে দাতা মোঃ আমিনুল ইসলাম চৌধুরী ও আতাউল হোসেন চৌধুরী দ্বয়ের নিকট হইতে জেলা: রংপুর, থানা: হারাগাছ মেট্টোপলিটন, মৌজা: চিলমন, জে.এল. নং ৮১, সি.এস. খতিয়ান নং ১৩৫, ১০৬, ১০৭ এস.এ. খতিয়ান নং ৩৭০, আর. এস. খতিয়ান নং ৫১৮, হোল্ডিং নং- ৭৪৪, সাবেক দাগ নং- ৪৪, ৪৫, ৪৭, ৪২৬, ৪৮, ৫১, ৫২ হাল দাগ নং-৩৫০, ৩৫১, ৩৬২, জমি ২.৫০ একর জমি আমি নগদ অর্থে ক্রয় করিয়া ভোগ দখল করিতেছি। উক্ত আমার ভোগ দখলীয় জমি দেখাশুনা করার জন্য মোঃ হাসান মিয়া (৩৫), পিতা: মোঃ আমিনুল ইসলাম নেপশু, সাং-চিলমন, থানা: হারাগাছ, রংপুর মহানগর, রংপুরকে কেয়ারটেকার হিসাবে নিযুক্ত করি। আমি শ্রী গোপাল বণিক সনাতন ধর্মাবলীর সংখ্যালঘু হওয়ায় এলাকার কিছু প্রভাবশালী গং জানিতে পাড়িয়া আমার নিকট মোটা অংকের চাঁদা দাবী করেন। আমি চাঁদা দিতে না পারায় আমার নিযুক্ত কেয়ার টেকারকে মারপিট করে ও মেরে ফেলার হুমকি প্রদান করে । আমি বাধ্য হয়ে হারাগাছ থানায় শ্ব-শরীরে হাজির হইয়া বিবাদী ১। শরিফুল ইসলাম (৪০), ২। মোঃ আখিফুল ইসলাম (আখি) (৪৫), উভয়ের পিতা: মৃত মোকবুল হোসেন, সাং চিলমন, থানা: হারাগাছ, মহানগর, রংপুর, ৩। মোঃ ফেরদৌস আলম পলাশ (৫০), পিতা: মোঃ শাহ আলম মাস্টার, সাং বাহার কাছনা, থানা: হারাগাছ, মহানগর, রংপুর। ৪। মোঃ চাঁন মিয়া (৫২), পিতা: আজিজুল দেওয়ানী, সাং বাহার কাছনা, থানা: হারাগাছ, মহানগর, রংপুর ও ৫। সোনা মিয়া (৩০), পিতা: মোঃ এরশাদ আলী, সাং চিলমন, থানা: হারাগাছ, মহানগর, রংপুর ও আরো অজ্ঞাতনামা ৭/৮ জনের নামে ০৫/০৩/২০২৫ ইং তারিখে একটি অভিযোগ দায়ের করি। যার স্মারক নং-৫৩৮। এ ঘটনায় আনি ন্যায় বিচারের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

Read More »

রংপুরে বাকবিশিস’র মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: “সার্বজনীন শিক্ষা চাই, শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ চাই” এই শ্লোগানকে সামনে রেখে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ ১১ দফা দাবি আদায়ে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) এর আয়োজনে মানববন্ধন ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (৭ মে) সকাল ১১টায় বাকবিশিস রংপুর জেলা শাখার আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে বাকবিশিস রংপুর জেলা শাখার সভাপতি আব্দুল ওয়াহেদ মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন বাকবিশিস রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল বাতেন মিয়া, মহানগর সভাপতি নবিব হোসেন লাভলু, সাধারণ সম্পাদক জাহানারা বেগম সহ বাকবিশিসের নেতৃবৃন্দ ও সাধারন শিক্ষক সমাজ। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি গ্রহণ করেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।

Read More »

রংপুরে ইঞ্জিনিয়ার্স ডে উদযাপন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে ইঞ্জিনিয়ার্স ডে ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) এর ৭৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আইইবি রংপুর কেন্দ্রের উদ্যোগে জাতীয় পতাকা ও আইইবির পতাকা উত্তোলন, শপথ গ্রহণ, বর্ণাঢ্য র‌্যালি, বেলুন ও পায়রা উড়ানো এবং কেক কাটার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয় । এছাড়া দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভার উপস্থিত ছিলেন আইইবি রংপুর কেন্দ্রর চেয়ারম্যান ও সড়ক রংপুর জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রকৌশলী মোঃ সুরুজ মিয়া, আইইবি রংপুর কেন্দভাইস চেয়ারম্যান (একাডেমিক এন্ড এইচআরডি) ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড রংপুরের প্রধান প্রকৌশলী মোঃ মাহবুবর রহমান, ভাইস চেয়ারম্যান (প্রশাসন পেশা ও সমাজ কল্যাণ) ও নেসকো রংপুরের প্রধান প্রকৌশলী মোঃ আশরাফুল ইসলাম মন্ডল, আইইবি রংপুর কেন্দ্রর সম্পাদক ও গণপূর্ত বিভাগ রংপুরের নির্বাহী প্রকৌশলী মোঃ সাকিউল আলম, সহ স্থানীয় কাউন্সিল মেম্বার ও আইইবি রংপুর কেন্দ্রের সকল সদস্য ও প্রকৌশলীগণ । আলোচনা সভায় প্রকৌশলীগণ দেশের উন্নয়নে আরোকার্যকরী অবদান রাখা এবং প্রকৌশলীদের ন্যায্য দাবি আদায়ে ভূমিকা রাখার ব্যাপারে অঙ্গীকার ব্যক্ত করেন।

Read More »