জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে ইঞ্জিনিয়ার্স ডে ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) এর ৭৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আইইবি রংপুর কেন্দ্রের উদ্যোগে জাতীয় পতাকা ও আইইবির পতাকা উত্তোলন, শপথ গ্রহণ, বর্ণাঢ্য র্যালি, বেলুন ও পায়রা উড়ানো এবং কেক কাটার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয় ।
এছাড়া দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভার উপস্থিত ছিলেন আইইবি রংপুর কেন্দ্রর চেয়ারম্যান ও সড়ক রংপুর জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রকৌশলী মোঃ সুরুজ মিয়া, আইইবি রংপুর কেন্দভাইস চেয়ারম্যান (একাডেমিক এন্ড এইচআরডি) ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড রংপুরের প্রধান প্রকৌশলী মোঃ মাহবুবর রহমান, ভাইস চেয়ারম্যান (প্রশাসন পেশা ও সমাজ কল্যাণ) ও নেসকো রংপুরের প্রধান প্রকৌশলী মোঃ আশরাফুল ইসলাম মন্ডল,
আইইবি রংপুর কেন্দ্রর সম্পাদক ও গণপূর্ত বিভাগ রংপুরের নির্বাহী প্রকৌশলী মোঃ সাকিউল আলম, সহ স্থানীয় কাউন্সিল মেম্বার ও আইইবি রংপুর কেন্দ্রের সকল সদস্য ও প্রকৌশলীগণ । আলোচনা সভায় প্রকৌশলীগণ দেশের উন্নয়নে আরোকার্যকরী অবদান রাখা এবং প্রকৌশলীদের ন্যায্য দাবি আদায়ে ভূমিকা রাখার ব্যাপারে অঙ্গীকার ব্যক্ত করেন।














