সর্বশেষ
সর্বশেষ

Day: May 24, 2025

রংপুরে অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। শুক্রবার সন্ধায় রংপুর পাবলিক লাইব্রেরী হলরুমে ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে শুরুতে কেক কাটেন অনুষ্ঠানের উদ্বোধক অভিযাত্রিকের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ সুফি মোতাহার হোসেন । অনুষ্ঠানের আলোচনা সভায় অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদের সভাপতি মোঃ তৈয়বুর রহমান বাবু’র সভাপতিত্বে ও সহ সভাপতি মোঃ একরাম হোসেন এলিজের সঞ্চালনায় বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথি বাংলাদেশ বেতার রংপুর এর আঞ্চলিক পরিচালক মোঃ আব্দুর রহিম, সড়ক ও জনপথ বিভাগ দিনাজপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মাহবুবুল আলম খান, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ সালেকুজ্জামান সালেক, সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, রংপুর সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ন কবির মানিক , বিশিষ্ট শিক্ষাবিদ ও মাহিগঞ্জ কলেজ অধ্যক্ষ মোঃ আখতারুজ্জামান সাজু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব আবু আহম্মেদ সিদ্দিক পারভেজ, সাংস্কৃতিক ঐক্য পরিষদ রংপুরের সভাপতি মোঃ মাহমুদ উন নবী ডলার, রংপুর জেলা শিল্পকলা একাডেমি কালচারাল অফিসার কে এম আরিফুজ্জামান, কবি ও লেখক মোঃ আনোয়ারুল ইসলাম, কবি, সাংবাদিক ও ক্রীড়া সংগঠক মোঃ হামীম আবদুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠান উদযাপন কামিটির আহবায়ক এ্যাড. ইসহাক ইরানী, অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদের সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হোসন, সাংগঠনিক সম্পাদক মোঃ নুর হাসান চান, হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মনজুদার রহমান প্রমুখ। আলোচনা শেষে সম্মাননা স্মারক প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Read More »

রংপুরে গণমাধ্যমকর্মিদের সাথে পিআইডির আলোচনা সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে তথ্য অধিদফতর (পিআইডি) এর আয়োজনে জুলাই গণঅভ্যুন্থান ২০২৪ এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভুমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল (২৩ মে) শুক্রবার সকাল ১০টায় রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জুলাই গণঅভ্যুন্থান ২০২৪ এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভুমিকা শীর্ষক আলোচনা সভায় রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রমিজ আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্য অধিদফতরের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল। এ সময় উপস্থিত ছিলেন রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ সালেকুজ্জামান সালেক, সাধারণ সম্পাদক সরকার মাজাহার মান্নান সহ রংপুরের কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।

Read More »