সর্বশেষ
সর্বশেষ

Day: May 30, 2025

রংপুর জেলা বিএনপির আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জালাল উদ্দিন/ দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: মহান স্বাধীনতার ঘোষক, আধুনিক বাংলাদেশের স্থপতি , বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৪তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে রংপুর জেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল (৩০মে) শুক্রবার বাদ আছর রংপুর জেলা পরিষদ কমিউিনিটি সেন্টারে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে রংপুর জেলা বিএনপির আহবায়ক মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক ( রংপুর বিভাগ) মোঃ আব্দুল খালেক, রংপুর জেলা বিএনপির সদস্য সচিব মোঃ আনিছুর রহমান লাকু, আহবায়ক কমিটির সদস্য মোঃ ফজলুর রহমান বাদল, এ্যাড. সফি কামাল, জোসনা বোগম, রংপুর জেলা যুব দলের সভাপতি মোঃ নাজমুল অলম নাজু, সহ রংপুর জেলা বিএনপি সদস্য ও ৮ থানা কমিটির নেতৃবৃন্দ। আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আত্মার শান্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Read More »

রংপুর মহানগর বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: মহান স্বাধীনতার ঘোষক, আধুনিক বাংলাদেশের স্থপতি, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৪তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে রংপুর মহানগর বিএনপির আয়োজনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুঃস্থ্য মানুষের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত হয়। গতকাল (৩০মে) শুক্রবার বাদ আছর নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে রংপুর মহানগর বিএনপির আহবায়ক মোঃ সামসুজ্জামান সামুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাড. মাহাফুজ উন নবী ডন, সদস্য সেলিম চৌধুরী, বুলবুল, রংপুর মহানগর যুবদলের আহবায়ক নুরন্নবী চৌধুুরী মিলন, সিঃ যুগ্ম আহবায়ক জহির আলম নয়ন, সদস্য সচিব মোঃ আতিকুল ইসলাম লেলিন, রংপুর মহানগর কৃষক দলের আহবায়ক শাহ নেওয়াজ লাবু, রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের আহবায়ক তাজুল ইসলাম হারুন চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ । আলোচনা শেষে দোয়া ও দুঃস্থ্য মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

Read More »

রংপুর মহানগর কৃষক দলের আলোচনা সভা ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: মহান স্বাধীনতার ঘোষক, আধুনিক বাংলাদেশের স্থপতি , বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৪তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে রংপুর মহানগর কৃষক দলের আয়োজনে আলোচনা সভা, দোয়া ও দুঃস্থ্য মানুষের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত হয়। গতকাল (৩০মে) শুক্রবার বাদ আছর নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএপির দলীয় কার্যালয়ের সামনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে রংপুর মহানগর কৃষক দলের আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ নেওয়াজ লাবুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন রংপুর মহানগর বিএনপির আহবায়ক মোঃ সামসুজ্জামান সামু, সদস্য সচিব এ্যাড. মাহাফুজ উন নবী ডন, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ মাহামুদুল হাসান, রংপুর মহানগর কৃষক দলের সদস্যসচিব মোঃ ফিরোজ রহমান পিন্টু, যুগ্ম আহবায়ক আব্দুল বারী, সদস্য মামুন, কৃষক দল কোতয়ালী থানা কমিটির সভাপতি মোঃ আখেরুজ্জামান খান মানু, সাধারণ সম্পাদক মোঃ রোস্তম আলী, ২১ নং ওয়ার্ডের সভাপতি আব্দর রশিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ । আলোচনা শেষে দোয়া ও ও দুঃস্থ্য মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

Read More »

র‌্যাব ১৩ এর অভিযানে রংপুরে অজ্ঞান পার্টির মূলহোতা সহ ১১ জন সক্রিয় সদস্য গ্রেফতার

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: র‌্যাব ১৩ এর অভিযানে রংপুর মহানগরীর কোতয়ালী থানা এলাকা হতে আন্তঃ জেলা অজ্ঞান পার্টির মূলহোতা সহ ১১ জন সক্রিয় সদস্য গ্রেফতার । গতকাল (৩০ মে) শুক্রবার সকাল সাড়ে ১১টায় নরগরী সিওবাজার সংলগ্ন র‌্যাব ১৩ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন র‌্যাব ১৩ এর অধিনায়ক লেপ্টেনেন্ট কর্নেল মোঃ জয়নুল আবেদীন । প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, আসন্ন ঈদ-উল আযহা উপলক্ষে বিভিন্ন অজ্ঞান পার্টির সদস্যরা সারা দেশে পশুরহাটের গরু ব্যাবসায়ীদের চেতনানাশক ঘুমের ঔষধ দিয়ে হালুয়া তৈরি করে খাইয়ে অজ্ঞান করে গরু ব্যাবসায়ীদের নিকট থেকে বিপুল পরিমান টাকা লুটপাট সহ বিভিন্ন ধরনের অপকর্ম করে সর্বশান্ত করে। এই অজ্ঞান পার্টি আসন্ন ঈদকে সামনে রেখে সক্রিয় হয়ে উঠেছে। এরেই ধারা বাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ১৩ এর বিশেষ অভিযানে গতকাল (৩০ মে) শুক্রবার সকাল ৫ ঘটিকায় রংপুর মাহনগরীর কোতয়ালী থানাধীন হোটেল এম রহমান, হোটেল জামাল, হোটেল সানমুন থেকে আন্তঃ জেলা অজ্ঞান পার্টির মূলহোতা সহ ১১ জন সক্রিয় সদস্য গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলেন মোঃ ইমরান খান (৩৫) জেলা ফরিদপুর , আব্দুল সাদেক সেখ (২৫) জেলা রাজবাড়ী, আব্দুল লতিফ (৫৬) জেলা টাঙ্গাইল, মোঃ খসরু আহমেদ (৪৬) জেলা সিরজগঞ্জ, মোঃ জয়নাল আবেদীন (৪৫) জেলা গাইবান্ধা, মোঃ মহিবুল (৪৫) জেলা মুন্সিগঞ্জ, মোঃ আব্দুস সালাম (৪০) জেলা মানিকগঞ্জ, মোঃ চানঁ শরীফ ব্যাপারী (৬২) জেলা মুন্সিগঞ্জ, মোঃ রিপন (৫৫) জেলা মুন্সিগঞ্জ , মোঃ আজাহার উদ্দিন (৬২) জেলা জামালপুর , মোঃ রেজাউল ইসলাম (৫৫) জেলা কুষ্টিয়া । আসামীদের নিকট হইতে উদ্ধারকৃত আলামতঃ (চেতনানাশক) ডারমিক্যাল ট্যাবলেট ১১পাতা, এ্যামিলিম ট্যাবলেট ৫ পাতা, মাইলাম ট্যাবলেট ১১পাতা, রিভোট্রিল ট্যাবলেট ৪পাতা। এদের প্রত্যেকের নামে আন্তঃ জেলা অজ্ঞান পার্টি হিসেবে বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে। পরবর্তিতে আইনানুগ ব্যাবস্থা গ্রহনের নিমিত্তে আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

Read More »

বাজুস রংপুর জেলা শাখার উদ্যোগে অনিদৃষ্ট কালের জন্য ধর্মঘট

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ রিপনুল হাসানকে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় গ্রেফতারের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকাসহ সারাদেশের ন্যায় (বাজুস) রংপুর জেলা শাখার আয়োজনে সকল জুয়েলারী প্রতিষ্ঠান দোকান-পার্ট বন্ধ করে অনিদৃষ্ট কালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছেন জুয়েলার্স মালিকগণ । গতকাল (২৯ মে) বৃহস্পতিবার সকালে রংপুর নগরীর দেওয়ানবাড়ি রোডস্থ জুয়েলারী মার্কেটে ধর্মঘট চলা অবস্থায় বক্তব্য রাখেন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম রাজু সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, (বাজুস) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ রিপনুল হাসানকে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় গ্রেফতার করা হয়েছে। তাকে না ছেড়ে দেওয়া পর্যন্ত অনিদৃষ্ট কালের জন্য সারাদেশের ন্যায় রংপুর জেলার সকল জুয়েলারী প্রতিষ্ঠান, দোকন পার্ট বন্ধ রাখা হযেছে । পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এই ঘর্মঘট কর্মসুচী চলমান থাকবে।

Read More »

রংপুরে ১ দফা দাবিতে নার্সিং শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি পালন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: নার্সিং শিক্ষার মর্যাদা ও ভবিষ্যৎ নিশ্চিত করতে ডিগ্রি সমমানের (এক) দফা দাবিতে রংপুরে আন্দোলনে নেমেছেন ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীরা। সকাল থেকে তাঁরা রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। গতকাল (২৯ মে) বৃহস্পতবার সকালে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি মানা না হলে আন্দোলন চলবে আরও কঠোরভাবে। আন্দোলনকারীরা বলেন, ডিপ্লোমা কোর্স সম্পন্ন করার পরও তারা উচ্চশিক্ষা, সরকারি-বেসরকারি চাকরি ও বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতায় পড়ছেন। ডিগ্রি সমমান না থাকায় তারা নানা বৈষম্যের শিকার হচ্ছেন। রংপুর নার্সিং কলেজের শিক্ষার্থী আনিকা আক্তার রিয়া বলেন, ‘আমাদের পেশা সেবাধর্মী। কিন্তু এই সেবার পেছনে যে ত্যাগ-তিতিক্ষা, তার সম্মান যেন প্রশ্নের মুখে না পড়ে। আমরা শুধু ন্যায্য স্বীকৃতি চাই। আজ যে বৈঠক আছে, সেখানে যেন দাবি মেনে নেওয়া হয়। আমরা ঘরে ফিরতে চাই, ক্লাসে ফিরতে চাই। আমাদের যেন কঠোর আন্দোলন গড়তে বাধ্য করা না হয়।’ আরেক শিক্ষার্থী উম্মে হাবিবা বলেন, ‘ডিপ্লোমা কোর্সগুলোকে ডিগ্রির সমমান না দিলে আগামী প্রজন্ম নার্সিং পেশা থেকে মুখ ফিরিয়ে নেবে। এর ফলে দেশের স্বাস্থ্য খাতে নেতিবাচক প্রভাব পড়তে বাধ্য। আমরা অপেক্ষায় আছি ইতিবাচক খবরের। নেতিবাচক কিছু এলে এখান থেকেই দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।’ নার্সিং স্টুডেন্ট অরগানাইজেশনের মহাসচিব মোশাররফ হোসেন বলেন, ‘আমরা জানতে পেরেছি, ২৯ মে আন্তমন্ত্রণালয় সভা রয়েছে। এই সভায় আমাদের দাবি বাস্তবায়নের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত না এলে আমরা আরও কঠোর আন্দোলনের পথে যাব।’

Read More »

রংপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদযাপন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদযাপন করছে সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২৯ মে) সকালে রংপুর জিলা স্কুল মাঠ থেকে ‘দ্যা ফিউচার অব পিসকিপিং’ স্লোগানে শান্তিরক্ষী র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মেডিকেল মোড়ে গিয়ে শেষ হয়। পরে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সকলে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন। পরে, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী বিশ্বের সব দেশের শান্তিরক্ষীদের অসামান্য অবদানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর শান্তির প্রতিক পায়রা অবমুক্তকরণ ও বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন, সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান। কলেজ অডিটরিয়ামে দিবসটির তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান বলেন, দীর্ঘ চার দশকের শান্তিরক্ষার ইতিহাসে বাংলাদেশের শান্তিরক্ষীরা বিশ্বের ৪৩টি দেশ ও স্থানে, ৬৩টি জাতিসংঘ মিশন সফলতার সাথে সম্পন্ন করেছে। বর্তমানে ১০টি দেশে আমাদের ৫ হাজার ৮১৮ জন শান্তিরক্ষী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ও কার্যক্রমে নিয়োজিত আছে যার মধ্যে রয়েছে ৪৪৪ জন নারী শান্তিরক্ষী। শুরু থেকে এ পর্যন্ত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সর্বমোট ১৬৮ জন শান্তিরক্ষী শহীদ হয়েছেন। তিনি আরও বলেন, বর্তমানে বাংলাদেশ উল্লেখযোগ্য সংখ্যক সেনাসদস্য প্রেরণের মাধ্যমে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অবদান রেখে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনীর চারজন উর্ধ্বতন কর্মকর্তা (মেজর জেনারেল এবং ব্রিগেডিয়ার জেনারেল পদবির) জাতিসংঘের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত রয়েছেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এসইউপি, এনডিসি, এফডব্লিউসি, পিএসসি, ইএমই সেন্টার কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মো. ইউসুফ আলী, ১৬ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল ফরহাদ, বিজিবিএম, বিপিএমএস, পিপিএমএস, এনডিসি ব্রিগেডিয়ার জেনারেল কে এম আজাদ, ৬৬ আর্টিলারি ব্রিগেড কমান্ডার এএফডব্লিউসি, পিএসসি (জি) ও ২২২ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রিয়াজুল কবির, রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম এনডিসি, পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী, রংপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের এসআইএমও ডা. মাহবুবর রহমানসহ সামরিক ও বেসামরিক উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Read More »