জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ রিপনুল হাসানকে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় গ্রেফতারের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকাসহ সারাদেশের ন্যায় (বাজুস) রংপুর জেলা শাখার আয়োজনে সকল জুয়েলারী প্রতিষ্ঠান দোকান-পার্ট বন্ধ করে অনিদৃষ্ট কালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছেন জুয়েলার্স মালিকগণ ।
গতকাল (২৯ মে) বৃহস্পতিবার সকালে রংপুর নগরীর দেওয়ানবাড়ি রোডস্থ জুয়েলারী মার্কেটে ধর্মঘট চলা অবস্থায় বক্তব্য রাখেন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম রাজু সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, (বাজুস) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ রিপনুল হাসানকে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় গ্রেফতার করা হয়েছে। তাকে না ছেড়ে দেওয়া পর্যন্ত অনিদৃষ্ট কালের জন্য সারাদেশের ন্যায় রংপুর জেলার সকল জুয়েলারী প্রতিষ্ঠান, দোকন পার্ট বন্ধ রাখা হযেছে । পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এই ঘর্মঘট কর্মসুচী চলমান থাকবে।














