সর্বশেষ
সর্বশেষ

Day: May 31, 2025

রংপুরে ছাত্রশিবিরের হেল্প ডেস্কে হামলার ঘটনায় বিক্ষোভ: আটক ২

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে ইসলামী ছাত্রশিবিরের হেল্প ডেস্কে হামলার ঘটনায় রেয়াজুল (২৮) ও সোহেল ২৬ নামের দুই যুবককে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ। এ ঘটনায় বিক্ষোভ করেছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির মহানগর শাখা। শনিবার (৩১ মে) বেলা ১২ টার দিকে রংপুর চিড়িয়াখানার সামনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রংপুর মহানগর এর নেতাকর্মীরা অবস্থান করে বিক্ষোভ করেন। এসময় তারা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে রংপুরের প্রতিটি পরীক্ষা কেন্দ্রের সামনে হেল্প ডেস্ক বসায় ইসলামী ছাত্রশিবির। যেখানে দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের বই, ব্যাগ, মোবাইল, মানিব্যাগসহ বিভিন্ন জিনিসপত্র ফ্রিতে জমা রাখা হচ্ছিলো। সে সময় চিড়িয়াখানার গ্যারেজে টাকা নিয়ে এসব জিনিসপত্র জমা রাখা মেহেদী নামের একজনসহ কয়েকজন হেল্প ডেস্কে থাকা কিছু ব্যাগ এবং মোবাইল নিয়ে যায়। সেখানে অবস্থানকারীদের মারধর করে। পরবর্তীতে আলোচনার জন্য গেলে আবারও মারধর করা হয়। পরবর্তীতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলে সেইসব দুস্কৃতিকারী পালিয়ে যায়। এ সময় নেতাকর্মীরা এসবের জন্য চিড়িয়াখানা কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকে দ্বায়ী করছেন। হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবি জানান এবং চিড়িয়াখানার সমস্ত অনিয়ম বন্ধের দাবি জানান। রংপুর মেট্রো কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান, এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক নারীসহ দুই জনকে আটক করেছে

Read More »

শহীদ রাষ্ট্রপতি জিয়ার শাহাদৎ বার্ষিকী উপলক্ষে কৃষকদলের আলোচনা সভা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: মহান স্বাধীনতার ঘোষক, আধুনিক বাংলাদেশের স্থপতি , বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৪তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে রংপুরে কৃষক দলের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল (৩১মে) শনিবার বাদ আছর নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠানে কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ নেওয়াজ লাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর মহানগর বিএনপির আহবায়ক মোঃ সামসুজ্জামান সামু । আরও বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ মাহামুদুল হাসান, রংপুর মহানগর কৃষক দলের সদস্যসচিব মোঃ ফিরোজ রহমান পিন্টু, যুগ্ম আহবায়ক আব্দুল বারী, সদস্য মামুন, কৃষক দল কোতয়ালী থানা কমিটির সভাপতি মোঃ আখেরুজ্জামান খান মানু, সাধারণ সম্পাদক মোঃ রোস্তম আলী, ২১ নং ওয়ার্ডের সভাপতি আব্দর রশিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ ।

Read More »

রংপুর জেলা জিয়া পরিষদের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: মহান স্বাধীনতার ঘোষক, আধুনিক বাংলাদেশের স্থপতি , বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৪তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে রংপুর জেলা জিয়া পরিষদের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল (৩১মে) শনিবার বাদ আছর নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠানে রংপুর জেলা জিয়া পরিষদের আহবায়ক মোঃ আমজাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির সদস্য সচিব মোঃ আনিছুর রহমান লাকু। প্রধান বক্তার বক্তব্য রাখেন জিয়া পরিষদের কেন্দ্র কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ড. রোকনুজ্জামান, রংপুর জেলা জিয়া পরিষদের সদস্য সচিব মোঃ আফসারুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Read More »

রংপুরে জাতীয় পার্টির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: জাতীয় পার্টির কো চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেছেন, রংপুর কোতোয়ালির ওসি সাহেব মামলা যদি ২৪ ঘন্টার মধ্যে এন্ট্রি না হয় তাহলে থানা ঘেরাও সহ অন্যান্য কর্মসূচি নেব। আইন আইনের গতিতে চলবে আপনারা তদন্ত করে দেখবেন ভিডিও ফুটেজে কারা কারা এই হামলার সাথে জড়িত তাদেরকে গ্রেফতার করবেন। আমরা চাইনা আমরাও ভায়োলেন্স করি। এ সময় তিনি নিউটনের তৃতীয় সূত্র উল্লেখ করে বলেন, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। দাঁতভাঙ্গা জবাব দেওয়ার জন্য জাতীয় পার্টি প্রস্তুত রয়েছে বলে ও জানান তিনি। সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক সেনা প্রধান লেঃ জেনারেল হুসাইন মুহাম্মদ এরশাদের সেনপাড়াস্থ পৈত্রিক বাসভবন “দি স্কাইভিউ “ এ অবস্থানরত জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে হত্যার উদ্দেশ্যে এনসিপি কর্তৃক হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে এবং চিহৃিত সন্ত্রাসীদের আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে এসব কথা বলেন তিনি। গতকাল (৩১ মে) শনিবার বিকালে জাতীয় পার্টির সেন্ট্রাল রোডের জেলা কার্যালয় থেকে জাতীয় পার্টি ও তার অঙ্গ সহযোগী সংগঠনে আয়োজনে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর জাহাজ কোম্পানীর মোড়, প্রেসক্লাব, পায়রা চত্বর, সুপার মার্কেট হয়ে টাউন হল প্রদক্ষিণ করে নগরীর পায়রা চত্ত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে মোস্তফা বলেন, দুঃখের বিষয় যে এই ঘটনায় রংপুরের মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। প্রশাসনের নিলিপ্ততার কারণে এই ঘটনা ঘটেছে। সারা বাংলাদেশের মতো রংপুরে ও প্রশাসন একদম কোন কাজ করছে না। প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের মানুষের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন হয়। দলদাসে লিপ্ত হয়ে যে পার্থক্য করছেন সেটা রংপুরের মানুষ অনুধাবন করছে। এ সময় এনসিপিকে ঘোষণা দিয়ে তিনি বলেন,এনসিপি যদি চায় ঘোষণা দিয়ে মাঠে নামবে তাহলে জাতীয় পার্টি প্রস্তুত আছে। জাতীয় পার্টি কোন সন্ত্রাসী সংগঠন নয়, একটি সাধারণ মানুষের দল। পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ সেটাই আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। ভাংচুর, লুণ্ঠন, চাঁদাবাজ, দখল বাজির মধ্যে কখনোই জাতীয় পার্টি ছিল না। এখনো নাই, ভবিষ্যতেও থাকবে না। জাতীয় পার্টির আজকে ৫৪ বছর হাওয়ায়, কোন ব্যবসায়ী বলতে পারবে না কেউ দশ টাকা চাঁদা চেয়েছে। জাতীয় পার্টির নিজের যতটুকু সমর্থ্য আছে, সেটা নিয়েই জাতীয় পার্টির ঝান্ডা এগিয়ে নিয়ে যাব। তিনি বলেন, এখন মব ভায়রেন্সের যুগ, এই মত ভাইরাস জাতীয় পার্টি প্রস্তুত রয়েছে। ১৬ জুলাই একমাত্র জাতীয় পার্টি লাঠি সোঠা নিয়ে একমাত্র জাতীয় পার্টি শিক্ষার্থীদের পক্ষে ছিল এবং আবু সাঈদের বাড়িতে প্রথম জিএম কাদেরসহ আমরা গিয়েছি। সেই এনসিপি আজকে জাতীয় পার্টির বিপক্ষে লাগছে। আমরা চাই প্রশাসন সরে দাঁড়াক। জাতীয় পার্টির শক্তি আছে কিনা রংপুরে জানান দিতে চাই। এসময় বক্তব্য রাখেন জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসিরসহ জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ। বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগর সিনিয়র সহ-সভাপতি মো: লোকমান হোসেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগর সহ-সভাপতি মো: হাসানুজ্জামান নাজিম, কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও রংপুর মহানগর সিনিয়র সহ-সভাপতি মো: জাহেদুল ইসলাম, জাতীয় পার্টি রংপুর সদর উপজেলার আহবায়ক মাসুদ নবী মুন্না, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: আরিফ আলী, সাবেক ছাত্র নেতা ইয়াসির আরাফাত আসিফ, আরিফুল ইসলাম, জাতীয় ছাত্র সমাজ রংপুর মহানগর সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক জসিম, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি রংপুর মহানগর আহবায়ক ফারুক মন্ডল, জাতীয় শ্রমিক পার্টি রংপুর মহানগর রাজু আহম্মেদ, সাধারণ সম্পাদক মজাহারুল ইসলাম মন্টু, জাতীয় যুব সংহতি রংপুর মহানগর আহবায়ক গোলাম মোস্তফা হিরা, সদস্য সচিব ইউসুফ আহম্মেদ, শ্রমিক নেতা, শ্যামল বাবু, তসলিম উদ্দিন প্রধান, মাসুদ রানা মিলন ও এনামুল কবীর সমাজসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »