জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
মহান স্বাধীনতার ঘোষক, আধুনিক বাংলাদেশের স্থপতি , বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৪তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে রংপুর জেলা জিয়া পরিষদের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল (৩১মে) শনিবার বাদ আছর নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠানে রংপুর জেলা জিয়া পরিষদের আহবায়ক মোঃ আমজাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির সদস্য সচিব মোঃ আনিছুর রহমান লাকু।
প্রধান বক্তার বক্তব্য রাখেন জিয়া পরিষদের কেন্দ্র কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ড. রোকনুজ্জামান, রংপুর জেলা জিয়া পরিষদের সদস্য সচিব মোঃ আফসারুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
















