সর্বশেষ
সর্বশেষ

Day: June 24, 2025

রংপুরে সর্বজনীন পেনশন মেলা উদ্বোধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: জাতীয় পেনশন কতৃপক্ষ ও রংপুর জেলা প্রশাসনের আয়োজনে রংপুরে সর্বজনীন পেনশন সম্পর্কে সাধারন মানুষদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী পেনশন মেলা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জুন) সকালে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে এই মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম এনডিসি। মেলার উদ্বোধন শেষে রংপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে কর্মশালা অনুষ্ঠনে রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম এনডিসি। মেলার মূল প্রবন্ধ উপস্থাপন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ বিভাগের যুগ্ন সচিব ড. মোঃ ফেরদৌস আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর রেঞ্জের পুলিশ সুপার মোঃ আশরাফুল্লাহ তাহের, অতিরিক্ত জেলা প্রাশসক (সার্বিক) মোঃ রমিজ আলম। এ সময় রংপুর জেলার সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভার এক পর্যায়ে সভায় অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম বলেন, সর্বজনীন পেনশন চাকরিজীবীদের জন্য নয় দিনমজুর, কৃষক, দোকানদারসহ দেশে ও দেশের বাইরে যারা থাকে সকল পেশার মানুষ এতে অংশ নিতে পারবেন। সচেতনতা ছাড়া এই উদ্যোগ সফল হবে না। তাই আমাদের সবার দায়িত্ব জনগণকে সঠিকভাবে জানানো। মেলায় সরকারী-বেসরকারীসহ রংপুর জেলার সকল উপজেলা নিয়ে মোট ৫০টি স্টল রয়েছে। সর্বজনীন পেনশন মেলায় রেজিস্ট্রেশনের জন্য আলাদা বুথ স্থাপন করা হয়, যেখানে আগ্রহীরা সরাসরি নিবন্ধন করতে পারেন। পরে বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মেলার সমাপ্তি হয়।

Read More »

রংপুরে ডিবি পুলিশের অভিযানে নারী মাদক কারবারি আটক

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ২০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। ডিবি সূত্রে জানা যায়, গতকাল ২২ জুন রাত ১০টা ১০ মিনিটে রংপুর জেলার গঙ্গাচড়া থানার ৫নং লক্ষীটারি ইউনিয়নের পূর্ব ইচলী এলাকার সোলার অফিসের সামনে কাকিনা-রংপুর পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই সিব্বির আহমেদ। সঙ্গীয় ফোর্সসহ তিনি সন্দেহভাজন একটি ইজিবাইক থামিয়ে তল্লাশি চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে এক নারী যাত্রী দ্রুত ইজিবাইক থেকে নেমে পড়েন। তার আচরণ সন্দেহজনক মনে হলে নারী ডিবি পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়। আটককৃত নারীর নাম মোছাঃ শিল্পী বেগম (২৫), স্বামী মোঃ মনজুরুল আহমেদ লিটন, সাং- স্টেশন রোড বাবুপাড়া (২৮নং ওয়ার্ড), থানা- কোতয়ালি আরপিএমপি, জেলা- রংপুর। তল্লাশিকালে তার হাতে থাকা ছাই রঙের ভ্যানিটি ব্যাগ থেকে ২০টি পাতায় মোট ২০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি পুরাতন বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তারপূর্বক থানায় নিয়ে এসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়। রংপুর জেলা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী এবং এই অভিযান চলমান থাকবে।

Read More »

রংপুরে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মাসুদ গ্রেপ্তার

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যা চেষ্টার মামলায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মনোয়ারুল ইসলাম মাসুদকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার (২২ জুন) রাত ১১টার দিকে রংপুর নগরীর কেরামতিয়া জামে মসজিদের কাছ থেকে গ্রেপ্তার করা হয়। মনোয়ারুল ইসলাম মাসুদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও জয়নাল আবেদীন বাপ্পি ও মামুনুর রশিদকে হত্যার চেষ্টার অভিযোগে মামলা রয়েছে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান। তিনি বলেন, গত বছরের পাঁচ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে আত্মগোপনে চলে যান ছাত্রলীগের সাবেক এই কেন্দ্রীয় নেতা। তার বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষ করে সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি। মনোয়ারুল ইসলাম মাসুদ রংপুরের পীরগাছা উপজেলার অন্নদানগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জগজীবন গ্রামের বাসিন্দা। তার বাবা শহিদুল ইসলাম, মা মনোয়ারা বেগম। মাসুদ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কৃষি ও সমবায় উপ-কমিটির সদস্য, রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য এবং কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক পদে রয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি সবশেষ রংপুরে পীরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে দলীয় প্রার্থীর কাছে পরাজিত হয়েছিলেন।

Read More »