সর্বশেষ
সর্বশেষ

Day: July 2, 2025

রংপুরে ন্যায় বিচারের দাবিতে মায়ের আহাজারি ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে ন্যায় বিচারের দাবিতে মায়ের আহাজারি ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা । গতকাল (২ জুলাই) বুধবার দুপুরে রংপুর নগরীর ২০ নং ওয়ার্ডের গুড়াতিপাড় কবরস্থান গলি বাসভবনে মামলার অভিযোগকারী ও অসহায় মা মোছাঃ জিন্নাত রহমান (৬৫) জানান, আমার স্বামী মৃত মতিয়ার রহমান। মৃত্যকালে তিনি ২ ছেলে রেখে যান। বড় ছেলে জাভিদ ইকবাল লিমন (৪৭), ছোট ছেলে জাকির ইকবাল লিখন (৩৭)। আসামী বড় ছেলে গং ও আমি আমার ছোট ছেলে তার পরিবার নিয়ে একই বাড়ীর ভিন্ন ফ্লাটে বসবাস করি। সম্পত্তির লোভে বড় ছেলে তারে আপন ছোট ভাইয়ের সাথে শত্রুতা ও ঝগড়া বিবাদ করে। এরেই জের ধরে গত ১৭ ফেব্রুয়ারী ২০২৫ ইং বিকাল অনুমান ০৫.৩০ ঘটিকায় বড় ছেলে তারে ভাড়াটে বেআইনী জনবল অজ্ঞাতনামা ২/৩ জন দলবদ্ধ হয়ে পূর্ব পরিকল্পিত ভাবে হাতে ধারালো অস্ত্রো নিয়ে বাড়িতে প্রবেশ করে আমার ছোট ছেলে জাকির ইকবাল লিখন ও তার স্ত্রী মোছাঃ মনিরা বেগমকে আসামীর তাহার হাতে থাকা ধারালো কুড়াল দিয়া হত্যার উদ্দেশ্যে এলোপাতারী মাথা, কপালে, পিঠে, শরিরের বিভিন্ন স্থানে কোপ মারে। এছাড়া আসামীরা আমার বাড়ির বিভিন্ন আসবাব পত্র , দরজা জানালা ভাংচুর করে এবং ঘরের আলমারী ভেঙ্গে নগদ টাকা ও সোনার গহনা লুট করে নিয়ে তারা সকলে বাড়িথেকে চলেযায়। এ সময় এলাকাবাসী ছুটে এসে আমি সহ আমার গুরুতর আহত ছোট ছেলে ও তাহার স্ত্রী কে অটোযোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। এ ঘটনায় মা মোছাঃ জিন্নাত রহমান বাদী হয়ে রংপুর মেট্রাপলিটর কোতয়ালী থনায় গত ১৭ ফেব্রুয়ারী ২০২৫ ইং তারিখ মোঃ জাভিদ ইকবাল লিমন (৪৭), মোছাঃ শিউলি বেগম (৪৫), আদি প্রিয়, রাশেদ সহ ৪ জনের নামে একটি এজাহার দায়ের করেন। এরই পেক্ষিতে আবারো গতকাল ২ জুলাই বুধবার সকালে বড় ছেলে জাভিদ ইকবাল লিমন তার লোকজন নিয়ে এসে বিভিন্ন হুমকি ধামকি দিয়ে জোর পুর্বক বাড়ির সকল মালপত্র নিয়ে যায়। এ ঘটনায় মা মোছাঃ জিন্নাত রহমান ন্যায় বিচারের জন্য প্রশাসনের সহযোগতা কামনা করেছেন।

Read More »

লায়ন্স ক্লাব অব রংপুরের উদ্যোগে এতিম শিশুদের খাবার ও গাছের চারা বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: লায়ন্স ক্লাব অব রংপুর এর উদ্যোগে বিভিন্ন মাদ্রাসা ও স্কুলের ২ (দুই) শতাধিক এতিম শিশুদের মাঝে খাবার ও গাছের চারা বিতরণ করা হয় । মঙ্গলবার বিকালে রংপুর নগরীর জিএলরায় রোডস্থ লায়ন্স স্কুল এ্যান্ড কলেজ প্রাঙ্গনে এতিম শিশুদের মাঝে খাবার ও গাছের চারা বিতরণ করেন লায়ন্স ক্লাব অব রংপুর এর নব নির্বাচিত প্রেসিডেন্ট লায়ন নাসরিন হক ববি। এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব রংপুর এর সেক্রেটারী শরিফুল ইসলাম বাবু (এমজেএফ), লায়ন্স ক্লাব অব রংপুর এর সদ্যপ্রাপ্ত পাষ্ট প্রেসিডেন্ট ড. সঞ্জিত কুমার সরকার দুরন্ত (এমজেএফ), পরিচালক এনামুল হক সোহেল (এমজেএফ), পরিচালক বানিউল আদম বাবু (এমজেএফ), প্রথম সহ সভাপতি লায়ন মনজিল মুরাদ লাভলু (এমজেএফ), ট্রেজারার আহসানুল হাবিব মিলন (এমজেএফ), (এলসিঅইএফ) উম্মে হাবিবা আক্তার স্মৃতি, পরিচালক শাহিন পারভেজ, লায়ন তৌহিদ হোসেন, লায়ন রওশন আরা, লায়ন সুমাইয়া চৌধুরী সার্থক, পরিচালক আবুল হাসনাথ সাফিন, লায়ন্স স্কুল এ্যান্ড কলেজের প্রিন্সিপাল (ভারপ্রাপ্ত) মোঃ এনামুল হাসান, লায়ন মোঃ আব্দুল হালিম বুলু, লায়ন্স ক্লাব কুড়িগ্রাম এর প্রেসিডেন্ট সাজ্জাদুল ইসলাম সাজু, লায়ন্স ক্লাব পঞ্চগড় এর সেক্রেটারী ডাঃ রিয়াদ, লায়ন্স ক্লাব ঘাঘট এর প্রেসিডেন্ট লায়ন মোঃ রাহেল হক রুবেল, সেক্রটারী লায়ন শান্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিতরণ শেষে লায়ন্স ক্লাবের সেবা মূলক কার্যক্রম উন্নয়নের লক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Read More »

রংপুরে ৪ জুলাই জনসভা উপলক্ষ্যে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে ৪ জুলাই জনসভা উপলক্ষ্যে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। গতকাল (২ জুলাই ) বুধবার বেলা ২টায় রংপুর নগরীর শাপলা চত্বর কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন , বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, রংপুর দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম। তিনি বলেন, আগামী ৪ জুলাই জুমাবার রংপুর জিলা স্কুল মাঠে, বাংলাদেশ জামায়াতে ইসলামী, রংপুর মহানগরী ও জেলা শাখার আয়োজনে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। জনসভার প্রপ্রস্তুতি কার্যক্রম অবহিতকরণ ও জনসভার সফলতার জন্য আপনাদের সহযোগিতা প্রত্যাশা করে আজকের এ আযোজন। গত ২জুলাই, ২০২৪ সালের জুলাই অন্নার্থানে ৩৬দিন ছাত্র জনতার রোষানলে পড়ে ফ্যাসিস্ট আওয়ামী সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। রংপুরের কৃতিসন্তান বাংলাদেশের গর্ব’, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মেধা যাত্র পীরগঞ্জ উপজেলার আবু সাঈদ বুকের ভিতর অনেক খড়, বুক পেতেছি গুলি কর শ্লোগানে প্রাতীও হয়ে, পুলিশের গুলিতে ১৬ জুলাই শাহদাতবরণ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ফ্যাসিবাদবিরোধী ছাত্র আন্দোলনে পরিনত করে। আমরা শহীদ আবু সাঈদ, আবু তাহিরসহ রংপুরের মাটিতে ৮ জন শহীদসহ জুলাই-আগস্টের শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। যারা আহত হয়ে এখনোও চিকিৎসাধীন আছেন, পঙ্গুত্ববরন করছেন তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি। যেসব মা তাদের সন্তান হারিয়েছেন, স্ত্রী স্বামী হারিয়েছেন, সন্তান বাবা-মা হারিয়েছেন ছাত্র, প্রমিক ও আলেম-ওলামা সকলের অবদান কৃতজ্ঞতা সাথে স্বরণ করছি। বিগত ১৮ বছরে ফ্যাসিবাদের কবলে পরে যারা গুম, খুন, জুলম, নির্যাতনের স্বীকার হয়েছেন। তাদেরও স্বরণ করছি। আল্লাহ তাদেরকে আখেরাতে পুরস্কৃত করুন। বিশেষ ভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১১ জন শিষ্য নেতাকে গত জালিম সরকার নায়ে এই রায় দেখিয়ে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে হত্যা করে। আল্লাহর শুকরিয়া আদায় করছি যে ১১ জন শীর্ষ নেতা যোগ্য উত্তরসূরি জামায়াতে ইসলামীর তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ও বর্তমান কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য রংপুর মাটি ও মানুষের নেতা আজহারুল ইসলাম প্রায় ১৪ বছর কারা ভোগ করে আল্লাহর মেহেরবানীতে বিগত ২৮ মে মুক্তি লাভ করেন। ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি বইটা দিয়ে মানুষ হত্যা করে বাংলাদেশের রাজনৈতিক গতিধারা ও গণতন্ত্র উপর আওয়ামীলিগ গেঁকে মারে। তারই ধারাবাহিকতায় ১/১১এর প্রেক্ষাপট তৈরি করে ২০০৯ সাল থেকে আওয়ামী লীগ কর্তৃত্বশীল হয়ে শাসকরুণে চিহ্নিত হয়ে ২০১৪ ২০১৮ ২০২৪ এ যথাক্রমে বিনাভোটে নির্বাচন নিশিরাতে নির্বাচন ও আমি ডামি নির্বাচনের আয়োজন করে ক্ষমতা কুক্ষিগত করে। একটি একটি গণতান্ত্রিক দল হিসাবে সর্বশেষ বাংলাদেশ জামাতে ইসলামকে নিষিদ্ধ করে। আল্লাহতালার মেহেরবানীতে ২৪ এর গণঅস্থাত্থানের কবলে আওয়ামী লীগ ফ্যাসিবাদের অবসান ঘটে আওয়ামী ফ্যাসিবাদের সময় জামায়াত তার গনতান্ত্রিক কার্যক্রম উন্মুক্তভাবে পরিচালনা করতে পারেনি। সীমিতভাবে জুলুম। অত্যাচারকে উপেক্ষা করে সভা-সমাবেশ ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করেছিলো । রংপুর বিভাগের আট টি জেলার মধ্যে ৭টি জেলায় কর্মী সম্মেলন ও জনসভা ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে, আগামী ৪জুলাই রংপুর জিলা স্কুল মাঠে রংপুর মহানগরী ও জেলার আয়োজনে বিশাল জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখান প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন, সদ্য কারামুক্ত জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম। জনসভা চলবে সন্ধ্যা ৭ টা পর্যন্ত। জনসভায় দুই লক্ষ মানুষ অংশ নেবেন বলে জানান। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রব্বানী, মহানগর আমীর উপাধ্যক্ষ এটিএম আজম খান, জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক, এসিস্ট্যান্ট সেক্রেটারি মোস্তাক আহমেদ, মহানগর সেক্রেটারি আনোয়ারুল হক কাজল, এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজী, আল আমিন হাসান, শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর মহানগর সভাপতি এডভোকেট কাওছার আলী প্রমূখ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, রংপুর-দিনাজপুর সহকারী অঞ্চল পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন। কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, রংপুর জেলা আমীর অধ্যাপক গোলাম রব্বানী, জনসভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও রংপুর মহানগর জামায়াতের আমির উপাধ্যক্ষ এটিএম আযম খান, সেক্রেটারি কেএম আনোয়ারুল হক কাজল, এসিস্টেন্ট সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রংপুর মহানগর সভাপতি নুরুল হুদা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »