সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে ন্যায় বিচারের দাবিতে মায়ের আহাজারি ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা

রংপুরে ন্যায় বিচারের দাবিতে মায়ের আহাজারি ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে ন্যায় বিচারের দাবিতে মায়ের আহাজারি ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা । গতকাল (২ জুলাই) বুধবার দুপুরে রংপুর নগরীর ২০ নং ওয়ার্ডের গুড়াতিপাড় কবরস্থান গলি বাসভবনে মামলার অভিযোগকারী ও অসহায় মা মোছাঃ জিন্নাত রহমান (৬৫) জানান, আমার স্বামী মৃত মতিয়ার রহমান। মৃত্যকালে তিনি ২ ছেলে রেখে যান। বড় ছেলে জাভিদ ইকবাল লিমন (৪৭), ছোট ছেলে জাকির ইকবাল লিখন (৩৭)।

আসামী বড় ছেলে গং ও আমি আমার ছোট ছেলে তার পরিবার নিয়ে একই বাড়ীর ভিন্ন ফ্লাটে বসবাস করি। সম্পত্তির লোভে বড় ছেলে তারে আপন ছোট ভাইয়ের সাথে শত্রুতা ও ঝগড়া বিবাদ করে। এরেই জের ধরে গত ১৭ ফেব্রুয়ারী ২০২৫ ইং বিকাল অনুমান ০৫.৩০ ঘটিকায় বড় ছেলে তারে ভাড়াটে বেআইনী জনবল অজ্ঞাতনামা ২/৩ জন দলবদ্ধ হয়ে পূর্ব পরিকল্পিত ভাবে হাতে ধারালো অস্ত্রো নিয়ে বাড়িতে প্রবেশ করে আমার ছোট ছেলে জাকির ইকবাল লিখন ও তার স্ত্রী মোছাঃ মনিরা বেগমকে আসামীর তাহার হাতে থাকা ধারালো কুড়াল দিয়া হত্যার উদ্দেশ্যে এলোপাতারী মাথা, কপালে, পিঠে, শরিরের বিভিন্ন স্থানে কোপ মারে।

এছাড়া আসামীরা আমার বাড়ির বিভিন্ন আসবাব পত্র , দরজা জানালা ভাংচুর করে এবং ঘরের আলমারী ভেঙ্গে নগদ টাকা ও সোনার গহনা লুট করে নিয়ে তারা সকলে বাড়িথেকে চলেযায়। এ সময় এলাকাবাসী ছুটে এসে আমি সহ আমার গুরুতর আহত ছোট ছেলে ও তাহার স্ত্রী কে অটোযোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।

এ ঘটনায় মা মোছাঃ জিন্নাত রহমান বাদী হয়ে রংপুর মেট্রাপলিটর কোতয়ালী থনায় গত ১৭ ফেব্রুয়ারী ২০২৫ ইং তারিখ মোঃ জাভিদ ইকবাল লিমন (৪৭), মোছাঃ শিউলি বেগম (৪৫), আদি প্রিয়, রাশেদ সহ ৪ জনের নামে একটি এজাহার দায়ের করেন। এরই পেক্ষিতে আবারো গতকাল ২ জুলাই বুধবার সকালে বড় ছেলে জাভিদ ইকবাল লিমন তার লোকজন নিয়ে এসে বিভিন্ন হুমকি ধামকি দিয়ে জোর পুর্বক বাড়ির সকল মালপত্র নিয়ে যায়। এ ঘটনায় মা মোছাঃ জিন্নাত রহমান ন্যায় বিচারের জন্য প্রশাসনের সহযোগতা কামনা করেছেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM