জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
লায়ন্স ক্লাব অব রংপুর এর উদ্যোগে বিভিন্ন মাদ্রাসা ও স্কুলের ২ (দুই) শতাধিক এতিম শিশুদের মাঝে খাবার ও গাছের চারা বিতরণ করা হয় । মঙ্গলবার বিকালে রংপুর নগরীর জিএলরায় রোডস্থ লায়ন্স স্কুল এ্যান্ড কলেজ প্রাঙ্গনে এতিম শিশুদের মাঝে খাবার ও গাছের চারা বিতরণ করেন লায়ন্স ক্লাব অব রংপুর এর নব নির্বাচিত প্রেসিডেন্ট লায়ন নাসরিন হক ববি।
এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব রংপুর এর সেক্রেটারী শরিফুল ইসলাম বাবু (এমজেএফ), লায়ন্স ক্লাব অব রংপুর এর সদ্যপ্রাপ্ত পাষ্ট প্রেসিডেন্ট ড. সঞ্জিত কুমার সরকার দুরন্ত (এমজেএফ), পরিচালক এনামুল হক সোহেল (এমজেএফ), পরিচালক বানিউল আদম বাবু (এমজেএফ), প্রথম সহ সভাপতি লায়ন মনজিল মুরাদ লাভলু (এমজেএফ), ট্রেজারার আহসানুল হাবিব মিলন (এমজেএফ), (এলসিঅইএফ) উম্মে হাবিবা আক্তার স্মৃতি, পরিচালক শাহিন পারভেজ, লায়ন তৌহিদ হোসেন, লায়ন রওশন আরা, লায়ন সুমাইয়া চৌধুরী সার্থক,
পরিচালক আবুল হাসনাথ সাফিন, লায়ন্স স্কুল এ্যান্ড কলেজের প্রিন্সিপাল (ভারপ্রাপ্ত) মোঃ এনামুল হাসান, লায়ন মোঃ আব্দুল হালিম বুলু, লায়ন্স ক্লাব কুড়িগ্রাম এর প্রেসিডেন্ট সাজ্জাদুল ইসলাম সাজু, লায়ন্স ক্লাব পঞ্চগড় এর সেক্রেটারী ডাঃ রিয়াদ, লায়ন্স ক্লাব ঘাঘট এর প্রেসিডেন্ট লায়ন মোঃ রাহেল হক রুবেল, সেক্রটারী লায়ন শান্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিতরণ শেষে লায়ন্স ক্লাবের সেবা মূলক কার্যক্রম উন্নয়নের লক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।














