সর্বশেষ
সর্বশেষ

Day: July 26, 2025

রংপুরে চীনের উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রতিনিধি দলের সাথে মহানগর ও জেলা বিএনপি নেতাদের সাথে বৈঠক।

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর মহানগর জেলা বিএনপির শীর্ষ নেতাদের সাথে বৈঠক করেছেন চীন সরকারের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল মঙ্গলবার। রংপুর নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠক সকাল ৯ টায় শুরু হয় এবং শেষ হয় সকাল ১০ টা ২০ বিশ মিনিটে। ১ ঘন্টা ২০ মিনিট স্থায়ী বৈঠকে চীন সরকারের পক্ষে নেতৃত্ব দেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের ডিরেক্টর অব দ্য পলিটিক্যাল সেকশন, জং জিং। তার সঙ্গের চীন সরকারের আরো ২ জন উচ্চ পদস্থ কর্মকর্তা এবং দোভিাষি অংশ নেন। অপরদিকে বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু, সদস্য সচিব মাহফুজ-উন নবী ডন, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু সহ জেলা ও মহানগর বিএনপির ২০ নেতা উপস্থিত ছিলেন। বৈঠক সূত্রে জানা গেছে চীনা প্রতিনিধি দল রংপুর অঞ্চলে বিএনপির জনপ্রিয়তা তাদের সাংগঠনিক শক্তি আগামী নির্বাচনে তারা ক্যামন ফলাফল করতে পারবে এমনি নানান বিষয় নিয়ে কথা বলেন। চীনা প্রতিনিধি দল বিএনপি নেতাদের কাছে জনগন কেন বিএনপিকে ভোট দেবে, বর্তমানে তাদের জনপ্রিয়তা ক্যামন , অতীতে তারা ক্ষমতায় থাকা কালে দেশের মানুষের উন্নয়নের জন্য কি কি করেছেন। সেই সাথে একেক ধরনের প্রশ্ন করে তাদের কাছে বিস্তারিত জানতে চান। বৈঠকে অংশ নেয়া একাধিক নেতা বলেন চীনা প্রতিনিধি দলের নানান ধরনের প্রশ্ন ছুড়ে দিয়ে উত্তর জানতে চান। বিএনপির নেতৃবৃন্দ চীনা প্রতিনিধি দলের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সেই সাথে রংপুর অঞ্চলের মানুষের দীর্ঘ দিনের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীন সরকারের সরাসরি অংশ নিয়ে বাস্তবায়ন করা, তাদের প্রতিশ্রুত এক হাজার মর্যার হাসপাতাল নির্মানের কাজ দ্রুত শুরু করা সহ রংপুর অঞ্চলের উন্নয়নে আরও বেশী বেশী অংশ নেয়া। এদিকে বৈঠক শেষে চীনা প্রতিনিধি দল বিএনপি কার্যালয় ত্যাগ করে সরাসরি রংপুরের গঙ্গাচড়া উপজেলার চর ইছলী, লক্ষ্মিটারীর চর সহ তিস্তা নদীর ভাঙ্গনে সর্বশান্ত পরিবারের অবস্থা সরেজমিন জানতে দুপুর পর্যন্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। তারা ক্ষতিগ্রস্থ মানুষগুলো অবস্থা , কিভাবে চলছে, তাদের সংসার তাদের কিকি সমস্যা, তাদের বাড়ি ঘর সহ ইত্যাদি নানান বিষয়ে জিজ্ঞাসা করেন। চীনা প্রতিনিধি দল তিস্তা নদীর বিভিন্ন এলাকায় নদীর গতিপথ সহ বিভিন্ন বিষয় পর্যবেক্ষন করেন। এ সময় তিস্তা বাাঁচাও নদী বাঁচাও আন্দোলনের সমন্ময়ক রংপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাক্ষ আসাদুল হাবিব দুলু তিস্তা বাাঁচাও আন্দোলনের নেতা , রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক জনাব শামসুজ্জামান সামু, সদস্য সচিব মাহফুজ-উন নবী ডন, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু সহ অন্যান্য নেতৃবৃন্দ তাদের সঙ্গে ছিলেন। নেতৃবৃন্দ তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করার জরন্য চীনের প্রতিনিধি দলের প্রতি অনুরোধ জানান।

Read More »