সর্বশেষ
সর্বশেষ

Day: July 28, 2025

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের রংপুর বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক রংপুর বিভাগীয় কার্যালয়ের অয়োজনে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের রংপুর বিভাগীয় সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়। গতকাল (২৮ জুলাই) সোমবার সকাল ১০টায় নগরীর দর্শনা মোড়স্থ ব্র্যাক লার্নিং সেন্টার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের রংপুর বিভাগীয় সম্মেলনে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক রংপুর বিভাগীয় মহাব্যাস্থাপক মোঃ রহমতুল্লাহের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের উপ ব্যাবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের মহা ব্যাবস্থাপক তাজ উদদীন আহমমদ। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক রংপুর বিভাগীয় সম্মেলনে রংপুর বিভাগের ৮ জেলার সকল কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন । আলোচনা শেষে প্রধান অতিথি বিভিন্ন ক্যাটাগরিতে ৮ জেলার সেরা ব্যাংক কর্মকর্তাদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করেন ।

Read More »

রংপুরে সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্য ও চিকিৎসা সেবা প্রদান

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: জুলাই পূনর্জাগরণ উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ভিভিশনের সদর দফতরের আয়োজনে রংপুর নগরীর দরিদ্র অসহায় নারী শিশু ও বয়স্কদের স্বাস্থ্যসেবা প্রদান করেছে । গতকাল (২৮ জুলাই) সোমবার সকাল ১০টায় রংপুর স্টেডিয়ামে কর্ণেল খন্দকার মোসায়েদ রেজার নেতৃত্বে একটি বিশেষ চিকিৎসকদল অত্যন্ত যত্নসহকারে স্বাস্থ্যসেবা প্রদান করে । সকাল থেকে বিকেল পর্যন্ত প্রায় এক হাজার রোগীকে বিনামুল্যে ওষুধসহ চিকিৎসাসেবা প্রদান করা হয় । এসময় সেনাবাহিনীর মিডিয়া সেলের মেজর রিফাত বলেন বাংলাদেশ সেনাবাহিনী শুধু দেশের সার্বভৌমত্ব রক্ষার কাজেই নিয়োজিত থাকেন পাশাপশি দেশের অভ্যন্তরে যে কোন দুর্যোগ মোকাবেলায় কাজ করে থাকে । এছাড়াও আর্ত মানবতার সেবায় সবর্দা কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন জুলাই পূর্নজাগরণের অংশ হিসেবে সেনাবাহিনীর পক্ষ থেকে এই স্বাস্থ্য সেবা ক্যাম্প । আর স্বাস্থ্য সেবা ক্যাম্পে পাচটি বিশেষঞ্জ মেডিকেল টিমের মাধ্যমে প্রায় এক হাজার রোগীকে স্বাস্থ্যসেবা প্রদান সহ বিনামুল্যে ওষুধ বিতরণ করা হয় । তিনি বলেন আগামীতেও এ ধরনের কার্যক্রম অব্যহত থাকবে। সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগের মাধ্যমে গরীব ও দুস্থ জনগোষ্ঠী, নারী ও প্রসূতি রোগী এবং শিশুদের জন্য প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়। এতে চিকিৎসা সেবা নিয়ে শত শত মানুষকে হাসি মুখে ওষুধপত্র হাতে ফিরতে দেখা যায়। সাধারণ জনগণের মাঝে সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগ প্রশংসা কুঁড়িয়েছে। স্থানীয়রা মনে করছেন, এ ধরনের চিকিৎসা সেবা কার্যক্রম নিয়মিত হলে প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সেবা আরও সহজ হবে। এদিকে চিকিৎসা নিতে আসা জুম্মাপাড়ার গৃহিণী রিকু বেগম বলেন, তার ছয়মাস বয়সী মেয়ে শারীরিকভাবে অসুস্থ। সুজি ছাড়া বুকের দুধও খায় না। এ ছাড়া ছয় বছর বয়সী ছেলের জ্বর। লোকমুখে চিকিৎসার কথা শুনে এখানে এসেছেন। হনুমানতলা এলাকার কাপড় ব্যবসায়ী আলমগীর বলেন, তার ডায়াবেটিস ও বুকে ব্যথা। এখানে এসে প্রথমে ডায়াবেটিস পরীক্ষা করিয়েছেন। এরপর বুকের ব্যথার জন্য ডাক্তার দেখান। সেনাবাহিনীর চিকিৎসক দলের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পাওয়ায় সংশ্লিষ্ট দফতরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আলমগীর।

Read More »

বাজেট বৈষম্য নিরসনের দাবিতে বেরোবি শিক্ষার্থীদের রংপুর মহাসড়ক ব্লকেড

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ও উত্তরাঞ্চলের প্রতি সরকারের বাজেট বৈষম্য নিরসনের দাবিতে আন্দোলনে নেমেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। গতকাল (২৮ জুলাই) সোমবার দুপুরে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে ব্লকেড কর্মসূচি পালন করেন তাঁরা। ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল করে মহাসড়কে অবস্থান নেন বেরোবির শিক্ষার্থীরা। দুপুর সাড়ে ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে রাখেন তাঁরা। এতে মহাসড়কের দুই পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং সৃষ্টি হয় প্রচণ্ড ভোগান্তির। শিক্ষার্থীরা আলটিমেটাম দেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে। পাশাপাশি তাঁরা ঘোষণা দেন, ৪৮ ঘণ্টার মধ্যে দাবি মানা না হলে উত্তরাঞ্চলজুড়ে অবরোধ ও অসহযোগ আন্দোলনে যাবেন। শিক্ষার্থীদের দুই দফা দাবি হচ্ছে, উত্তরাঞ্চলে বাজেট বৈষম্য নিরসন উন্নয়ন নিশ্চিতে একটি স্বতন্ত্র ও উত্তরবঙ্গের সার্বিক (শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামোগত) আঞ্চলিক কমিশন গঠন করতে হবে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে একটি স্বায়ত্তশাসিত পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তর করতে হবে। বেরোবির শিক্ষার্থী মীম সরকার বলেন, ‘প্রধান উপদেষ্টা আশ্বাস দিয়েছিলেন, কিন্তু তিনি তাঁর কথা রাখছেন না। আমরা চাই, রংপুর বিভাগ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জন্য যেন একটি পূর্ণাঙ্গ বাজেট নির্ধারণ করা হয়। রংপুর যেন এগিয়ে যায় এবং বেরোবি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপ নেয়।’ আরেক শিক্ষার্থী শাহরিয়ার বলেন, ‘রংপুর ১ নম্বর জেলা হবে ড. মুহাম্মদ ইউনূস বলেছিলেন। কিন্তু আমরা ৩০ নম্বর জেলায় আছি কি না, ঠিক নেই। রংপুর সিটি করপোরেশন এত অবহেলিত যে অন্য জেলা শহরের থেকেও অনেক পিছিয়ে। সিটি করপোরেশন হিসেবে যে বাজেট থাকা দরকার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় হিসেবে যে বাজেট থাকা দরকার, রংপুরে তা নেই। আন্দোলনে জীবন দেওয়ার ক্ষেত্রে হিরো হলেও প্রকৃতপক্ষে বাজেটের ক্ষেত্রে আমরা জিরো। বেরোবির শিক্ষার্থী রহমত মণ্ডল বলেন, ‘উপদেষ্টারা রংপুর আসেন শুধু আশ্বাস নিয়ে। যমুনা সেতু পার হলে তা ভুলে যান। বাজেটের ক্ষেত্রে বড় ধরনের সিন্ডিকেট রয়েছে। আমরা চাই ঢাকা, ঢাবির সিন্ডিকেট ভেঙে, রংপুর সিটি করোপরেশন, বেরোবিসহ উত্তরাঞ্চলের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেগুলোর জন্য যেন বাজেট প্রণয়ন করা হয়। উত্তরাঞ্চলকে বাজেট বৈষম্যমুক্ত করার যে প্রধান পদক্ষেপ, সেটা অন্তর্বর্তী সরকারকে এখনই নিতে হবে। তা না হলে রংপুরের মানুষ আন্দোলন করে যেভাবে বাংলাদেশকে স্বাধীন করেছে, এবার বাজেট বৈষম্যমুক্ত করার জন্যও লড়বে।’ শিক্ষার্থীরা ঘোষণা দেন, রংপুরের সাধারণ জনতাকে নিয়ে আগামীকাল মঙ্গলবার শহীদ আবু সাঈদ চত্বরে সমাবেত হয়ে জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি দেবেন তাঁরা।

Read More »