সর্বশেষ
সর্বশেষ

Day: August 14, 2025

গঙ্গাচড়ায় হিন্দু পল্লীতে ক্ষ*তি*গ্রস্থ পরিবারের মাঝে ইসকনের সহায়তা প্রদান

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: সম্প্রতী রংপুরে গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নের আলদাদপুর হিন্দু পল্লীতে বাড়ীঘর ভাঙ্গচুর ও লুটপাটের ঘটনায় ইসকন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ও তাজহাট শ্রী শ্রী রাধা গোবিন্দ নাথ জিউ মন্দির উদ্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। বৃহস্পতিবার খলেয়া ইউনিয়নের আলদাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গনে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদেরকে আর্থিক সহায়তা প্রদান করেন রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু। এ সময় উপস্থিত ছিলেন ইসকন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী, কোষাধ্যক্ষ জ্যোতিশ্বর গৌরদাস ব্রহ্মচারী, ইসকন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ভক্ত সুরক্ষা চেয়ারম্যান বিমলা প্রসাদ দাস অধিকারী, ইসকন বাংলাদেশ রংপুর বিভাগীয় যুগ্ম সম্পাদক চিন্ময় নিতাই দাস ব্রহ্মচারী, যুগ্ম সম্পাদক বিনয় গৌরদাস ব্রহ্মচারী, দিনাজপুর ইসকনের অধ্যক্ষ বিক্রমী রাম দাস, তারাগঞ্জ ইসকনের অধ্যক্ষ গোবিন্দ গিরিধারী দাস ব্রহ্মচারী, অধ্যক্ষ মহাকৃষ্ণ প্রেমদাস ব্রহ্মচারী, লালমনিরহাট ইসকনের সভাপতি প্রভু জগন্নাথ দাস ব্রহ্মচারী, মাহিগঞ্জ থানা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি রবি সোমানী, সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র দাস, কোষাধ্যক্ষ বিপ্লব বোস প্রমুখ। এছাড়াও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Read More »

রংপুরে চো*র সন্দে*হে দুইজন ব্যাক্তিকে পি*টি*য়ে হত্যা মা*ম*লার ৪ আসামিকে ৩ দিনের রি*মান্ড

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরের তারাগঞ্জে চোর সন্দেহে দুইজন ব্যাক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত চার আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর ১টার দিকে তারাগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক কৃষ্ণ কমল রায় এ আদেশ দেন। কোর্ট ইনচার্জ আমিনুল ইসলাম মুঠোফোনে বলেন, মামলার তদন্ত কর্মকর্তা ওসি (তদন্ত) রফিকুল ইসলাম পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত তা শুনানি করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। নিহত রুপলাল দাসের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে গত রোববার দুপুরে তারাগঞ্জ থানায় ৭০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় রাতেই অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন- সয়ার ইউনিয়নের বালাপুর এলাকার এবাদত হোসেন (২৭), বুড়িরহাট এলাকার আক্তারুল ইসলাম (৪৫), রফিকুল ইসলাম (৩৩) ও রহিমাপুরের মিজানুর রহমান (২২)। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে মিঠাপুকুরের ছরান বালুয়া এলাকা থেকে ভাগনি জামাই প্রদীপ লালকে নিয়ে ভ্যানে বাড়ি ফেরার পথে বুড়িরহাট বটতলা মোড়ে স্থানীয়রা রুপলাল ও প্রদীপকে থামিয়ে তল্লাশি চালায়। এসময় ‘স্পিড ক্যানের’ বোতলে দুর্গন্ধযুক্ত তরল ও কিছু ওষুধ পেয়ে উত্তেজিত জনতা তাঁদের বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ের মাঠে নিয়ে গিয়ে মারধর করে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে রুপলালকে মৃত ঘোষণা করা হয় এবং প্রদীপ লাল ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

Read More »

রংপুরে বিভাগীয় বৃক্ষমেলা জলবায়ুর পরিবর্তন থেকে বাঁচতে প্রচুর বৃক্ষরোপণ করতে হবে জেলা প্রশাসক

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে জেলা প্রশাসক মোঃ রবিউল ফয়সাল বলেছেন দেশে যে জলবায়ুর পরিবর্তন ঘটেছে তা থেকে মুক্তি পাওয়ার বড় উপায় হচ্ছে বৃক্ষরোপণ। সেই সাথে পরিস্কার-পরিচ্ছন্নতা, খালি জায়গায় বৃক্ষরোপণ, যদি জায়গা না থাকে ঘরের বারান্দা ছাদ এবং বাড়ির সামনে বৃক্ষরোপণ করে ফলে ফুলে এই বাংলাদেশ সবুজ বনায়নে সবাইকে এগিয়ে আসতে হবে। বিশ্বকবির সোনার বাংলা জাতীয় কবি নজরুলেরই বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা রূপের যেথা নাইকো শেষ। তাইতো আমাদের বিভিন্ন জাতের বৃক্ষরোপণ করে সবুজ বনায়ন করতে হবে। গতকাল মঙ্গলবার রাত ৮টা ৩০ মিনিটে রংপুর জিলা স্কুল মাঠে রংপুর বনবিভাগ ও জেলা প্রশাসক রংপুর আয়োজিত ২১দিন ব্যাপী বৃক্ষমেলার সমাপনী, পুরস্কার বিতরণ, আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় বনকর্মকর্তা মোল্লা মিজানুর রহমান, বিশেষ অতিথি ছিলেন উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ আব্দুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ রমিজ আলম, রংপুর জেলা স্কুলের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ, বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন। বক্তারা সকল ভেদাভেদ ভুলে গিয়ে দেশকে বাঁচাতে সবাইকে বৃক্ষরোপণের আহবান জানান। অনুষ্ঠানে মোট ৫৫টি স্টল বসে এরমধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্টলকে পুরস্কার প্রদান করা হয়। ২১দিন ব্যাপী বৃক্ষমেলায় মোট ১ কোটি ৫ লক্ষ টাকার বৃক্ষচারা বিক্রয় করা হয়। এবারের প্রতিপাদ্যোর বিষয় ছিল পরিচ্ছন্ন বাগান গড়ি, সবুজ বাংলাদেশ গড়ে তুলি। অনুষ্ঠানে রংপুরে নাগরিক সমাজ, ছাত্র-ছাত্রী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Read More »

রংপুরে জাতীয় পার্টির বিক্ষোভ মিছিল

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সহ অন্যান্য সকল নেতাকর্মিদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মব ভায়োলেন্স বন্ধের দাবিতে রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টির অয়োজনে রংপুরে বিক্ষোভ মিছিল বের করা হয়। গতকাল (১৩ আগস্ট) বুধবার বিকাল ৩টায় নগরীর সেন্টাল রোডস্থ জাতীয় পার্টির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান প্রধন সড়ক প্রদক্ষিণ করেন টাউনহল চত্বর হয়ে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন রংপুর জেলা জাতীয় পার্টির আহবায়ক মোঃ আজমল হোসেন লেবু, সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি ও সাবেক সিটি মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক এসএম ইয়াছির । বক্তারা বলেন, অবিলম্বে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সহ অন্যান্য সকল নেতাকর্মিদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। জাতীয় পার্টিকে নিয়ে ষরযন্ত্র করলে ছাড় দেওয়া হবে না, রংপুরে বৃহত্তম আন্দোলন গড়ে তোলা হবে। ষরন্ত্রকারীরা চর দখলের মোত বাংলাদেশকে দখল করার চেষ্টা করছে। জাতীয় পাটির কিছু দালাল জাতীয় পার্টিকে ভাঙ্গার চেষ্টা করছে। দালাল দেরকে আমরা অবাঞ্চিত ঘোষনা করছি। বিক্ষোভ মিছিল শেষে জাতীয় পার্টির ৩ দালাল, আনিছুল হক মন্ডল, রুহুল আমিন হাওলাদার ও মজিবুল হক চুন্নু’র কুশ পুত্তলিকা দাহ করেন নেতাকর্মিরা।

Read More »