সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে বিভাগীয় বৃক্ষমেলা জলবায়ুর পরিবর্তন থেকে বাঁচতে প্রচুর বৃক্ষরোপণ করতে হবে জেলা প্রশাসক

রংপুরে বিভাগীয় বৃক্ষমেলা জলবায়ুর পরিবর্তন থেকে বাঁচতে প্রচুর বৃক্ষরোপণ করতে হবে জেলা প্রশাসক

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে জেলা প্রশাসক মোঃ রবিউল ফয়সাল বলেছেন দেশে যে জলবায়ুর পরিবর্তন ঘটেছে তা থেকে মুক্তি পাওয়ার বড় উপায় হচ্ছে বৃক্ষরোপণ। সেই সাথে পরিস্কার-পরিচ্ছন্নতা, খালি জায়গায় বৃক্ষরোপণ, যদি জায়গা না থাকে ঘরের বারান্দা ছাদ এবং বাড়ির সামনে বৃক্ষরোপণ করে ফলে ফুলে এই বাংলাদেশ সবুজ বনায়নে সবাইকে এগিয়ে আসতে হবে। বিশ্বকবির সোনার বাংলা জাতীয় কবি নজরুলেরই বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা রূপের যেথা নাইকো শেষ।

তাইতো আমাদের বিভিন্ন জাতের বৃক্ষরোপণ করে সবুজ বনায়ন করতে হবে। গতকাল মঙ্গলবার রাত ৮টা ৩০ মিনিটে রংপুর জিলা স্কুল মাঠে রংপুর বনবিভাগ ও জেলা প্রশাসক রংপুর আয়োজিত ২১দিন ব্যাপী বৃক্ষমেলার সমাপনী, পুরস্কার বিতরণ, আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় বনকর্মকর্তা মোল্লা মিজানুর রহমান, বিশেষ অতিথি ছিলেন উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ আব্দুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ রমিজ আলম, রংপুর জেলা স্কুলের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ, বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন।

বক্তারা সকল ভেদাভেদ ভুলে গিয়ে দেশকে বাঁচাতে সবাইকে বৃক্ষরোপণের আহবান জানান। অনুষ্ঠানে মোট ৫৫টি স্টল বসে এরমধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্টলকে পুরস্কার প্রদান করা হয়। ২১দিন ব্যাপী বৃক্ষমেলায় মোট ১ কোটি ৫ লক্ষ টাকার বৃক্ষচারা বিক্রয় করা হয়। এবারের প্রতিপাদ্যোর বিষয় ছিল পরিচ্ছন্ন বাগান গড়ি, সবুজ বাংলাদেশ গড়ে তুলি। অনুষ্ঠানে রংপুরে নাগরিক সমাজ, ছাত্র-ছাত্রী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Sunday, 20th September, 2026
9th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM