জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সহ অন্যান্য সকল নেতাকর্মিদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মব ভায়োলেন্স বন্ধের দাবিতে রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টির অয়োজনে রংপুরে বিক্ষোভ মিছিল বের করা হয়। গতকাল (১৩ আগস্ট) বুধবার বিকাল ৩টায় নগরীর সেন্টাল রোডস্থ জাতীয় পার্টির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান প্রধন সড়ক প্রদক্ষিণ করেন টাউনহল চত্বর হয়ে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এ সময় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন রংপুর জেলা জাতীয় পার্টির আহবায়ক মোঃ আজমল হোসেন লেবু, সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি ও সাবেক সিটি মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক এসএম ইয়াছির । বক্তারা বলেন, অবিলম্বে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সহ অন্যান্য সকল নেতাকর্মিদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।
জাতীয় পার্টিকে নিয়ে ষরযন্ত্র করলে ছাড় দেওয়া হবে না, রংপুরে বৃহত্তম আন্দোলন গড়ে তোলা হবে। ষরন্ত্রকারীরা চর দখলের মোত বাংলাদেশকে দখল করার চেষ্টা করছে। জাতীয় পাটির কিছু দালাল জাতীয় পার্টিকে ভাঙ্গার চেষ্টা করছে। দালাল দেরকে আমরা অবাঞ্চিত ঘোষনা করছি। বিক্ষোভ মিছিল শেষে জাতীয় পার্টির ৩ দালাল, আনিছুল হক মন্ডল, রুহুল আমিন হাওলাদার ও মজিবুল হক চুন্নু’র কুশ পুত্তলিকা দাহ করেন নেতাকর্মিরা।














