
রংপুরে নজরুল সংঘ পাঠাগারের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহন
জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকমকে: রংপুরে নজরুল সংঘ পাঠাগারের নব নির্বাচিত কমিটির কার্যকরি পরিষদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়। শুক্রবার রাতে নগরীর বাবুখাঁ কার্যালয়ে নজরুল সংঘ পাঠাগারের নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার মোঃ সামিনুর রহমান । শপথ গ্রহন করেন নব নির্বাচিত কমিটির কমিটির সভাপতি মোঃ তাজুল ইসলাম লেমন, সহ সভাপতি মোঃ গোলাম মোস্থফা, সাধারণ সম্পদক মোঃ আসিফ হাসান শিমুল, সহ সাধারণ সম্পাদক মোঃ সাব্বির হাসান সোহাগ, সাংগঠনিক সম্পাদক মোঃ মারুফ আল হাসান, কোষাধক্ষ মোঃ সুলতান মাহামুদ, গ্রন্থাগার মোঃ শাহরিয়ার তুরাগ, ধর্ম ও সমাজ কল্যান সম্পাদক মোঃ মাসুদ রানা মুরাদ, সাংস্কৃতিক সম্পাদক মোঃ আতিক রহমান, সহ সাংস্কৃতিক সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মোঃ আবু আব্দুল্লাহ, সহ ক্রীড়া সম্পাদক মোঃ লিয়ন, মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ শায়লা পারভীন রাখি, কার্যকরি সদস্য মোঃ ছাদিকুল, হাবিবুর রহমান খোকন, মারুফ হাসান। এ সময় উপস্থিত ছিলেন নজরুল সংঘ পাঠাগারের প্রধান উপদেষ্টা মোঃ আব্দুল্লাহিল কাফি দুদু, উপদেষ্টা ডাঃ এমএ ওয়াহেদ, তাজুল ইসলাম সুমন, সহকারি নির্বাচন কমিশনার মোঃ আবেদ আলী, মোঃ শহিনুর রহমান, মোঃ সহিদুল ইসলাম, গোলাম মোস্তফা মনু। শপথ গ্রহন শেষে নজরুল সংঘ পাঠাগারের প্রয়াত মৃত সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।











