জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুর মহানগর স্টিল ইঞ্জিনিয়ারিং ওয়েল্ডিং শ্রমিক ইউনিয়নের আয়োজনে কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার সন্ধায় রংপুর কামারপাড়া কোচ স্টান্ড সংলগ্ন কার্যালয়ে কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভায় উপস্থিত ছিলেন রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু, সিনিয়র যুগ্ম আহবায়ক সহিদুল ইসলাম মিজু, সদস্য সচিব এ্যাড. মাহাফুজ উন নবী ডন, সদস্য সুলতান আলম বুলবুল,
সেলিম চৌধুরী, রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের আহবায়ক মোঃ তাজুল ইসলাম হারুন চৌধুরী, কেন্দ্রিয় বাস টার্মিনাল পরিচালনা উপ কমিটির সেক্রেটারী লুৎফর রহমান, শ্রমিক নেতা মোঃ আব্দুল খালেক, ফিরোজ কবির, নাসির উদ্দিন, স্বমর কুমার সরকার, এমদাদুল হক, ওয়েল্ডিং শ্রমিক নেতা সরোয়ার, সজিব, রায়হান, রুবেল, অটো শ্রমিক নেতা নুর মোস্তফা। আলোচনা শেষে সকলের সম্বতিক্রমে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
নব গঠিত রংপুর মহানগর স্টিল ইঞ্জিনিয়ারিং ওয়েল্ডিং শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ হামিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেন । এ সময় রংপুর মহানগর স্টিল ইঞ্জিনিয়ারিং ওয়েল্ডিং শ্রমিক ইউনিয়নের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।
















