সর্বশেষ
সর্বশেষ

Day: October 12, 2025

রংপুর সদর-৩ আসনে খেলাফত মজলিসের নির্বাচনী প্রচারণা শুরু

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর-৩ (সদর উপজেলা ও সিটি কর্পোরেশন আংশিক) আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী, সহকারি জোন পরিচালক ও মহানগর কমিটির সভাপতি উপাধ্যক্ষ তৌহিদুর রহমান মন্ডল রাজুর নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। গতকাল রোববার সকাল থেকে রংপুর টাউন হল মাঠে খেলাফত মজলিসের নেতাকর্মীরা জড়ো হন। এরপর শতাধিক মটর সাইকেল বহর নিয়ে শোডাউন বের করেন দলটির সংসদ সদস্য প্রার্থী তৌহিদুর রহমান মন্ডল রাজু। এসময় এক সংক্ষিপ্ত পথসভায় তিনি বলেন, রংপুর একটি অবহেলিত ও বঞ্চিত এলাকা। আমি যদি দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে রংপুর-৩ আসন থেকে নির্বাচিত হতে পারি তাহলে আমি রংপুরের সার্বিক উন্নয়ন করবো। কৃষি ভিত্তিক উন্নয়নসহ শিল্পকলখানা গড়ে তুলবো। কৃষক-শ্রমজীবিসহ সর্বস্থরের মানুষের উন্নয়ন ও শিক্ষার ক্ষেত্রে ব্যাপক পদক্ষেপ নিবেন বলে তিনি বলেন। তিনি আগামী নির্বাচনে রংপুর-৩ আসনে দেয়ালঘড়ি প্রতীকে রংপুরবাসীর নিকট ভোট প্রার্থনা করেন। এসময় উপস্থিত ছিলেন, খেলাফত মজলিস রংপুর জোনের পরিচালক মাস্টার সিরাজুল ইসলাম, মহানগর কমিটির সাধারণ সম্পাদক সহিদার রহমান রাজা, সহ-সভাপতি মেছের উদ্দিন সরকার, বাইতুল মাল সম্পাদক মাও: হাবিব,জেলার সভাপতি ক্বারী আশরাফুল আলম, সাধারণ সম্পাদক আহমেদ আলী মোল্লা, মহানগর কমিটির প্রচার সম্পাদক ও তাজহাট থানার সভাপতি নুর হোসেন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ফাহিম, সহ- সম্পাদক কামাল হোসেন, কোতয়ালী থানার সভাপতি মহসিন রেজা, মহানগর শ্রমিক মজলিসের সভাপতি ফজলুল হক, ছাত্র মজলিসের সভাপতি হাফেজ ইসমাঈল হোসেন প্রমুখ। এছাড়াও খেলাফত মজলিস ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে মোটর সাইকেল শোডাউনটি নগরীর সিটি বাজার, পায়রা চত্বর, জাহাজ কোম্পানী মোড়, শাপলা চত্বর, লালবাগ, পার্কের মোড়, মর্ডাণ মোড়, দমদমা, দর্শনা, তামপাট, টার্মিনাল, মেডিকেল মোড়, পাগলাপীর, লাহেড়ীরহাটসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে কাচারি বাজার এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পথসভা শেষে স্বারকলিপি প্রদান করে। এসময় ছাদখোলা গাড়িতে চড়ে রংপুরবাসীকে হাতনেড়ে শুভেচ্ছা জানান।

Read More »

রংপুর সিভিল সার্জনের টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর সিভিল সার্জনের আয়োজনে রংপুর সদর উপজেলার সদ্যপুস্করনী ইউনিয়নের ধাপেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। গতকাল (১২ অক্টোবর) সকাল ১০টায় ধাপেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গনে শিক্ষার্থীদের মাঝে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন প্রধান অতিথি রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল । এ সময় রংপুর সিভিল সার্জন ডাঃ শাহীন সুলতানা সহ অন্যান্য স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। উল্লেখ্যঃ রংপুর জেলার ৮ উপজেলায় স্কুল পর্যায়ে ৪ লাখ ৩৯ হাজার ৪০২ জন এবং কমিউনিটি পর্যায়ে ২ লাখ ৯ হাজার ৪৫২ জন ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুকে বিনামূল্যে এক ডোজ করে টিকা প্রদান করা হয়। ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত এ কার্যক্রম বাস্তবায়নে জেলায় ৫ হাজার ৭৪৮ জন সেবাদানকারী কাজ করছে।

Read More »

রংপুরের প্রয়াত লায়ন্স ক্লাবের সদস্যদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: লায়ন্স ক্লাব অব রংপুরের আয়োজনে অক্টোবর সেবা পক্ষ ২০২৫ উপলক্ষে রংপুরের প্রয়াত লায়ন্স ক্লাবের সদস্যদের স্মরণে ও লায়ন্স স্কুল এ্যান্ড কলেজের প্রয়াত শিক্ষক/ কর্মচারীদের স্মরণে দোয়া মাহফিল এবং সম্মননা প্রদান অনুষ্ঠিত হয়। গতকাল (১২ অক্টোবর) বেলা ১২টায় লায়ন্স স্কুল এ্যান্ড কলেজ অডিটরিয়ামে স্মরণ সভায় লায়ন্স ক্লাব অব রংপুরের প্রেসিডেন্ট লয়ন নাসরিন হক ববি’র সভাপতিত্বে সম্মাসিক অতিথি ছিলেন লায়ন সফুরা সাত্তার, লায়ন্স স্কুল এ্যান্ড কলেজের গভর্নিং বোডির চেয়ারম্যান মোঃ আকতারুজ্জামান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হাসান রোজেন। এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব রংপুরের পরিচালক লায়ন মোঃ এনামুল হক সোহেল এমজেএফ, সেবা পক্ষের চেয়ারম্যান লায়ন একেএম বানিউল আদম বাবু এমজেএফ, ২য় ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) নাসিম উদ্দিন, ক্লাব মার্কেটিং চেয়ারপার্সন লায়ন শাহিন পারভেজ এমজেএফ, ক্লাব পরিচালক এ্যাড. আহসানুল হক মিলন এমজেএফ, এলসিআই কো চেয়ারপার্সন লায়ন উম্মে হাবিবা মাহফুজা আখতারী স্মৃতি, ক্লাব ট্রেজারার লায়ন তৌহিদ হোসেন, পরিচালক খন্দকার এলাহী বিপ্লব , ক্লাব পরিচালক লায়ন জেবুন্নেছা জেবিন, লায়ন রোজাফ কবির, লায়ন রওশন আরা, লায়ন্স ক্লাব কুড়িগ্রাম জেলা প্রেসিডেন্ট লায়ন সাজু তালুকদার, লায়ন নুরজাহান ইসলাম রুনি, লিও লায়ন ডাঃ ইফাত আরা জেরিন, লায়ন মাহমুদা আক্তার মিতু, লায়ন নুরজাহান ইসলাম রুনি, লায়ন জেসমিন আক্তার, লায়ন আফসানুল ফেরদৌস সনি, লিও প্রেসিডেন্ট ঋষি, লিও জুবায়ের হোসেন, লিও রুশাদ, লিও আকিব, লিও সাকওয়ান, লিও কুরবা, লিও রিবর, লিও শাহ রিয়ার, লিও আবরার, লিও আয়শা সহ অন্যান্য সদস্যবৃন্দ । অনুষ্ঠানে উপস্থাপনা করেন লায়ন্স ক্লাব অব রংপুরের ১ম ভাইস প্রেসিডেন্ট লায়ন মনজিল মুরাদ লাভলু এমজেএফ ।

Read More »