সর্বশেষ
সর্বশেষ

Day: October 22, 2025

রংপুরে শাহবাজপুর কলার খামাড়ে গাছ কে/টে অন্যের জমি দখ/লের চে/ষ্টার আভি/যোগ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর সদর উপজেলার শাহাবাজপুর এলাকায় কলার খামাড়ে গাছ কেটে অন্যের জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে । রংপুর সদর কোতয়ালী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে রংপুর সদর উপজেলার ৩নং চন্দনপাট ইউনিয়নের শাহাবাজপুর এলাকার বাসিন্দা মৃত আব্দুল হান্নান মিয়া ছেলে ভুক্তভোগী জমি মোঃ হাফিজুর রহমান জানান, রংপুর সদর উপজেলার ৩নং চন্দনপাট ইউনিয়নের শাহাবাজপুর কলার খামারে আমি পৈত্রিক সূত্রে প্রাপ্ত হইয়া উক্ত জমিতে শান্তিপূর্ণভাবে ভোগদখল করিয়া আসিতেছি। উক্ত জমির অপর মালিক আমার ভাতিজা মোঃ মনিরুজ্জামান মনির । ভোগদখল করাকালে আমার পিতা প্রায় ৩০ বছর পূর্বে মৃত্যুবরণ করিলে, বর্ণিত বিবাদী গণের জমি আমার জমির পাশাপাশি অবস্থিত হইবার কারণে বিবাদী গণ আমার নিকট কম দামে জমি ক্রয় করিবার প্রস্তাব করে, আমি তাহাদের প্রস্তাবে রাজি না হইলে, বিবাদী মোঃ রবিউল ইসলাম ও মোঃ ফেরদৌস মিয়ার নেতৃত্বে তাদের লোকেরা আমার উপর ক্ষিপ্ত হইয়া আমাকে বিভিন্ন ধরণের ভয়ভীতি ও হুমকি ধামকি প্রদান করিয়া জোর পূর্বক জমি দখল করিয়া নেওয়ার বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করিয়া আসিতে থাকে। এরেই ধরাবাহিকতায় গত ১১ অক্টোবর সকাল অনুঃ ১০.০০ ঘটিকার সময় আমার তফশিলভুক্ত জমিতে থাকা ৪২০ টি কলার গাছ কেটে ফেলে। এয়াড়া উত্তেজিত হইয়া বিভিন্ন ধরনের অকথ্যভাষায় গালিগালাজ করাসহ বিভিন্ন ধরনের দেশীয়, অস্ত্র-সন্ত্রে সজ্জিত হইয়া লাঠি, সোটা, লোহার ছোরা লইয়া আসিয়া উক্ত কলার গাছ গুলো কেটে ফেলে এবং আমাকে হত্যার চেষ্টা চালায় । আমার চিৎকারে এলাকাবাসী ছুটে এসে আমাকে উদ্ধার করে। এছাড়া তারা আমাকে প্রানে মেড়ে ফেলা সহ বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে। জমির তফশীল ঃ জেলা-রংপুর, থানা-কোতয়ালী (সদর), মৌজা-দক্ষিণ মমিনপুর, জেএল নং-২১, খতিয়ান নং-৪৭২, দাগ নং-১৮৬৪, জমির পরিমান ২৩ শতক । এ ঘটনায় ন্যায় বিচারের দাবিতে রংপুর সদর কোতয়ালী থানায় ১১ অক্টোবর ভুক্তভোগী জমি মালিক হাফিজুর রহমান বাদী হয়ে মোঃ রবিউল ইসলাম, মোঃ ফেরদৌস মিয়া, মোঃ আয়নাল মিয়া, মোঃ হক মিয়া, মোঃ ফজলু মিয়া, মোঃ সোহাগ, মোঃ শাকিল মিয়া, সহ ৭ জনের নামে একটি অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে ভুক্তভোগী জমি মোঃ হাফিজুর রহমান আরও জানান, উক্ত মলিক আমি ছাড়াও মোঃ মনিরুজ্জামান মনির। কলার খামাড়ে ৪২০ টি কলার গাছ কাটায় আমার প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়। আমি একজন শিক্ষক। প্রতিপক্ষরা আমার নামে একাধিকা মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে আসছে। আমি প্রশাসনের কাছে সুষ্ঠ তদন্ত সাপেক্ষে ন্যায় বিচারের দাবি জানাচ্ছি। এছ্ড়াা আমার ভাতিজা মনিরুজ্জামান (পিতা মৃত সাজু সরকার) সহ তার মাকে সন্ত্রাসী সোহাগ দলবল অন্ত্র নিয়ে বাববার হুমকি প্রদান কারিলে এলাকাবাসীর সহযোগিতায় কোনরকর প্রানে বেচে যায়। তাদের আতঙ্কে পরিবার নিয়ে অনত্রে অবস্থান করছে।

Read More »

জুলাই সনদ বাস্তবায়নে গণভোট জরুরি: আবদুল হালিম

জালাল উদ্দীন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: জামায়াতের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, “জাতীয় জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোটের কোনো বিকল্প নেই। গণভোটের মাধ্যমে জাতীয় সনদ আইনি ভিত্তি পাবে এবং তা দেশের সংস্কার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় রংপুর নগরীর শাপলা চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরীর আয়োজনে দলীয় কার্যালয়ের হলরুমে রুকন (সদস্য) সম্মেলন চলাকালে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে  তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে মতবিরোধ থাকলেও গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখা অত্যন্ত জরুরি। তিনি জানান, বর্তমান সরকারের উদ্যোগে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার ও জাতীয় কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে আলোচনায় বসেছে—যা একটি ইতিবাচক পদক্ষেপ। ইতোমধ্যে ৩৩টি রাজনৈতিক দল জাতীয় সংলাপে অংশগ্রহণ করেছে এবং বহু দল জুলাই সনদে সাক্ষর করেছে বলে তিনি উল্লেখ করেন। মাওলানা হালিম বলেন, “আমরা আশা করছি, আরও রাজনৈতিক দল জাতীয় সনদে সাক্ষর করবে। সরকারের এই উদ্যোগের ফলে দলগুলোর মধ্যে মতের ভিন্নতা থাকা সত্ত্বেও ঐকমত্যের নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে। ৮৪টি প্রস্তাবের মধ্যে বহু প্রস্তাবে সব দল একমত হয়েছে—এটি রাজনৈতিক পরিপক্বতার দৃষ্টান্ত।” তিনি বলেন, জামায়াতে ইসলামী সবসময় আত্মসমালোচনার পক্ষে। অন্য রাজনৈতিক দলের সমালোচনাকে আমরা শত্রুতা নয়, বরং আত্মউন্নয়নের সুযোগ হিসেবে দেখি। অতীতে যে ভুল হয়েছে, তা সংশোধন করে এগিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য। মাওলানা আবদুল হালিম বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সুসংগঠিত, গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক সংগঠন। আমাদের সংগঠনে প্রতি তিন বছর পরপর আমিরে জামায়াতের নির্বাচন অনুষ্ঠিত হয়। এটি শুধু নেতৃত্বের পরিবর্তন নয়, বরং দায়িত্ব ও আমানতের নবায়ন। আগামী ২০২৬-২০২৮ কার্যকালের জন্য নতুন আমিরে জামায়াত নির্বাচনের ভোটগ্রহণ ইতোমধ্যে শুরু হয়েছে এবং আগামী ২৫ অক্টোবর পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। এই নির্বাচনের মাধ্যমে এমন একজন নেতৃত্ব নির্বাচিত হবেন, যিনি আল্লাহভীরু, যোগ্য ও কর্মীবান্ধব নেতৃত্ব দিয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করবেন। এজন্য আমি সকলের দোয়া কামনা করছি, যেন আল্লাহ তাআলা আমাদের সংগঠনকে সঠিক দিকনির্দেশনা ও ঐক্য দান করেন।” রংপুর মহানগর আমীর মাওলানা এটিএম আজম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, মহানগর সেক্রেটারি কেএম আনোয়ারুল হক কাজল, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজী, আল আমিন হাসান, শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগর সভাপতি অ্যাডভোকেট কাউসার আলী প্রমুখ।

Read More »