সর্বশেষ
সর্বশেষ

Day: October 25, 2025

স্বাস্থ্য মন্ত্রণালয় সেবা বিভাগের ‘সহকারী পরিচালক’ পদ পিএসসি কর্তৃক মনোনয়ন বিজ্ঞপ্তি

ডেস্ক রিপোর্ট / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের আর্থিক ব্যবস্থাপনা ও অডিট ইউনিটের ‘সহকারী পরিচালক’ (৯ম গ্রেড) পদে অপেক্ষমাণ মেধাতালিকা থেকে এক প্রার্থীকে সাময়িকভাবে মনোনয়ন দিয়েছে। ২০ অক্টোবর ২০২৫ তারিখে কর্ম কমিশন কর্তৃক বিজ্ঞপ্তি প্রকাশ করেন বিজ্ঞপ্তি নির্দেশনা . প্রার্থীর দাখিলকৃত সব তথ্য ও সনদের সত্যতা যাচাইয়ের পর চূড়ান্ত নিয়োগ দেবে কর্তৃপক্ষ। . সাময়িকভাবে মনোনীত প্রার্থীর পরবর্তীকালে কোনো যোগ্যতার বা কাগজপত্রাদির ঘাটতি ধরা পড়লে, দুর্নীতি, সনদ জালিয়াতির প্রমাণ পাওয়া গেলে, অসত্য তথ্য প্রদান করলে বা কোনো উল্লেখযোগ্য (substantive) ভুলত্রুটি পরিলক্ষিত হলে উক্ত প্রার্থীর সাময়িক মনোনয়ন বাতিল বলে গণ্য হবে। . স্বাস্থ্য পরীক্ষায় উত্তির্ন ও যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগের পূর্ববর্তী জীবনবৃত্তান্ত যাচাইয়ের পর নিয়োগ প্রদানকারী কর্তৃপক্ষ হিসেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় মনোনীত প্রার্থীকে নিয়োগ প্রদানের বিজ্ঞপ্তি প্রকাশ করেন বিপিএসসি।

Read More »

রংপুরে এসপিজিআরসি’র প্রধান পৃষ্টপোষক মর/হুম নাসিম খানের কবর জিয়ারত করেন বিএনপি ঢাকা উত্তরের নেতৃবৃন্দ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে এসপিজিআরসি, বাংলাদেশ এর প্রধান পৃষ্টপোষক মরহুম নাসিম খানের কবর জিয়ারত করেন জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা উত্তরের নেতৃবৃন্দ । গতকাল ২৪শে অক্টোবর (শুক্রবার) বিকেলে রংপুরস্থ এসপিজিআরসি, বাংলাদেশ প্রধান পৃষ্টপোষক মরহুম এম. নাসিম খানের কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা উত্তরের আহবায়ক আমিনুল হক এর পক্ষ নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন পল্লবী থানা বিএনপির সাবেক সভাপতি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর মো: সাজ্জাদ হোসেন, পল্লবী থানা বিএনপির যূগ্ম আহবায়ক মো: আনিসুর রহমান, পল্লবী থানা বিএনপির যূগ্ম আহবায়ক আব্দুর রহমান, ইউএসপিওয়াই আরএম এর সভাপতি মো: সাদাকাত খান ফাক্কু, ইউএসপিওয়াই আরএম এর সাধারন সম্পাদক শাহীদ আলী বাবলু, মীরপুর-১২ এর ননলোকাল রিলিফ কমিটির সাবেক চেয়ারম্যান মো: জালাল উদ্দিন ভান্টু, রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামছুজ্জামান সামু, এসপিজিআরসি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: হারুন অর রশিদ,এসপিজিআরসি মীরপুর-১০ এর সাধারণ সম্পাদক মো: আনিছ,রংপুর জেলা যুব দলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ওয়াহিদ মুরাদ নান্নু, এসপিজিআরসি রংপুরের সভাপতি মো:শরফুদ্দিন, দপ্তর সম্পাদক মো: তৈয়ব, সদস্য আব্দুল বারী, ওয়াকিল আহম্মেদ মুন্না, এম.এ আউয়ালসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় দোয়া ও মোনাজাত পরিচারনা করেন এসপিজিআরসি রংপুরের সদস্য মো: জসিম। উল্লেখ্য, এসপিজিআরসি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: হারুন অর রশিদ দীর্ঘদিন যাবৎ শারীরিকভাবে অসুস্থ্যতার খবর পেযে জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা উত্তরের আহবায়ক আমিনুল হক এর নির্দেশে তাকে দেখতে এবং তার শারীরিক অবস্থার খোজ খবর নিতে এই প্রতিনিধি দল রংপুরে আসেন।

Read More »

রংপুরে আন্ত কামারপাড়া মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

জালাল উদ্দীন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে শুরু হয়েছে “আন্ত কামারপাড়া মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৫”। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে কামারপাড়া ঈদগাহ মাঠে অগ্রণী সংঘের আয়োজনে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির সদস্য, রংপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, যমুনা টেলিভিশনের রংপুর ব্যুরো প্রধান ও সিনিয়র করেসপন্ডেন্ট সরকার মাজহারুল মান্নান। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। ফুটবল এমন একটি খেলা যা শুধু শারীরিক সক্ষমতা বাড়ায় না, সমাজে ঐক্য ও ভ্রাতৃত্ববোধও গড়ে তোলে। অগ্রণী সংঘের এই উদ্যোগ তরুণদের ইতিবাচক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রতিটি পাড়ায় পাড়ায় এই ধরনের খেলাধুলার আয়োজন করে পারা মহল্যাযর মাদকাসক্ততা থেকে যুব সমাজকে দূরে রাখা সম্ভব হবে বলে আমরা আশাবাদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব ও বিশিষ্ট সাংবাদিক মমিনুল ইসলাম রিপন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুর রাজ্জাক, বিশিষ্ট সমাজসেবক আরিফুজ্জামান আরমান।এছাড়াও উপস্থিত ছিলেন, রংপুর সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক হারুন উর রশিদ সোহেল,সদস্য আবু রায়হান, রাশেদ হোসেন রাব্বি, সমাজসেবক আরিফুজ্জামান আরমান, সামসুজ্জামান দিপু, আলামিন, মারুফ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ৪ নং সদ্যপুস্করনী ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা সাইফুর রহমান বাবু। এসময় তিনি বলেন, আমাদের উদ্দেশ্য শুধু একটি খেলার আয়োজন নয়, বরং তরুণদের মধ্যে সচেতনতা সৃষ্টি করে মাদকমুক্ত একটি সমাজ গঠন করা।” উদ্বোধনী অনুষ্ঠানের পর বর্ণাঢ্য ব্যানার-ফেস্টুনে সাজানো মাঠে প্রথম ম্যাচটি শুরু হয়। এলাকাবাসী, ক্রীড়াপ্রেমী ও তরুণদের উপস্থিতিতে পুরো মাঠ উৎসবে পরিণত হয়। এবারের টুর্নামেন্টে কামারপাড়া ও আশপাশ এলাকার মোট ৮ টি দল অংশ নিচ্ছে। আগামী সপ্তাহজুড়ে চলবে এই টুর্নামেন্ট, যা স্থানীয় পর্যায়ে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

Read More »