সর্বশেষ
সর্বশেষ

Day: October 27, 2025

রংপুরে শিবির সভাপতি একাত্তরকে আওয়ামী লীগ নিজেদের সম্পত্তি বানিয়ে রাজনীতি করেছে

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, একাত্তর আমাদের জাতীয় ইতিহাস ও গৌরবের অংশ, এটি কারও একার সম্পত্তি নয়। কিন্তু আওয়ামী লীগ একাত্তরকে নিজেদের একান্ত সম্পত্তি বানিয়ে একে একটি রাজনৈতিক শিল্পে পরিণত করেছে। তিনি আরও বলেন, যারা পাকিস্তানের বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছিলেন, তাদের স্বপ্ন ছিল ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ। কিন্তু স্বাধীনতার পর যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন, তারা পাকিস্তানের শাসকদের চেয়েও বড় স্বৈরশাসকে পরিণত হয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) সকালে রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রংপুর মহানগর শাখার আয়োজনে নবীনবরণ ও ডিপার্টমেন্ট প্লেসধারী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন। জাহিদুল ইসলাম বলেন, বাংলাদেশে সুস্থ ধারার ছাত্র রাজনীতি বহুদিন অচল অবস্থায় ছিল। আলহামদুলিল্লাহ, এখন তা কাটতে শুরু করেছে। ইতোমধ্যে চারটি বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ নির্বাচনের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। আমরা আশা করি, ধাপে ধাপে দেশের অন্যান্য ক্যাম্পাসেও নির্বাচন অনুষ্ঠিত হবে।তিনি আরও বলেন, একাত্তরের শহীদদের ত্যাগকে যথাযথ মর্যাদায় রেখে আমাদের চব্বিশের প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তুলতে হবে। পুরোনো, ফ্যাসিবাদী ও একচেটিয়া রাজনীতির দিন শেষ। যারা এখনও সেই ধারা বজায় রাখতে চায়, ব্যর্থতার দায় তাদেরই নিতে হবে। ছাত্রশিবির সভাপতি বলেন, পাঁচই আগস্টের পর আমরা দেখেছি, শিক্ষাঙ্গনে একধরনের পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে। সাধারণ শিক্ষার্থীরাও চায় তাদের ক্যাম্পাসে ফ্যাসিবাদমুক্ত, অংশগ্রহণমূলক এবং আদর্শভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা হোক। এই দাবির প্রেক্ষিতেই বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রসংসদ নির্বাচনের উদ্যোগ নিচ্ছে, যা ইতিবাচক দৃষ্টান্ত। তিনি আরও যোগ করেন, আমরা সবসময়ই আলোচনা, সংস্কার ও আইনি ভিত্তির পক্ষে। প্রশাসন যদি ছাত্রশিবিরের সহযোগিতা চায়, আমরা অবশ্যই দায়িত্বশীলভাবে সহযোগিতা করব ইনশাআল্লাহ। তবে এই প্রক্রিয়াটি যেন স্বচ্ছ ও আইনসম্মতভাবে সম্পন্ন হয়, সেটিই আমাদের প্রধান প্রত্যাশা। কারমাইকেল কলেজ সভাপতি আবু সুফিয়ানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর মহানগর শিবিরের সভাপতি নুরুল হুদা। এসময় নবীনবরণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক আরমান পাটোয়ারী, শিবিরের কারমাইকেল কলেজ শাখার সাবেক সভাপতি মেহেদী হাসান প্রমুখ।অনুষ্ঠানে অনার্স (২০২৪-২৫) শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ ও বিভাগীয় মেধাবীদের সংবর্ধনা দেওয়া হয়।

Read More »

বাজুস রংপুর জেলা শাখার সাথে মেট্রোপলিটন পুলিশের নিরাপত্তা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বর্তমানে স্বর্ণের বাজার দর উর্দ্ধগতি হওয়ার কারনে স্বর্ন একটি গুরুত্বপুর্ণ অমুল্য সম্পদে পরিনত হয়েছে। যার ফলে সারাদেশে বিভিন্ন স্থানে জুয়েলারী শোরুম ও কারখানায় চুরি, ডাকাতি, ছিনতাইয়ের ঘটনা ঘটছে। তাই রংপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ও বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) রংপুর জেলা শাখার আয়োজনে জুয়েলারী শোরুম ও কারখানায় নিরাপত্তা এবং নাইটগার্ড ও বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা স্থাপন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার রাতে নগরীর দেওয়ানবাড়ি রোডস্থ বাজুস রংপুর জেলা কার্যালয়ে আলোচনা সভায় বাজুস রংপুর জেলা শাখার সভাপতি এনামুল হক সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম রাজুর পরিচালনায় বক্তব্য রাখেন রংপুর মেট্রোপলিটন পুলিশের এ.সি সুকুমার মহন্ত, এ.সি নাজির, রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি মোঃ আতাউর রহমান, নবাবগঞ্জ ফাড়ির এসআই আব্দুল্লাহ । আরও বক্তব্য রাখেন বাজুস রংপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা আবু নুর মোঃ আহসান হামিদ, উপদেষ্টা মানিক । এ সময় উপস্থিত ছিলেন বাজুস রংপুর জেলা শাখার সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব আবু জাফর লিটন, সহ সভাপতি আলমগীর হোসেন বাদশা, সহ সভাপতি সাঈদ আলী, সহ সাধারণ সম্পাদক মোঃ আরেফুল হক লাইজু, কার্যকরি সদস্য মোঃ নুর ইসলাম বাবু, মোঃ শফিকুল ইসলাম, মোঃ শাহীন উদ্দিন বকসী সহ সকল জুয়েলারী দোকান মালিকগণ । আলোচনা শেষে চোরের উপদ্রব বন্ধে ও জুয়েলারী দোকানের নিরাপত্তা জোরদার করার লক্ষে জুয়েলারী মালিক মোঃ কাফিকে আহবায়ক করে ১৩ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।

Read More »

রংপুরে ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্সে গ্রাহকদের বি/ক্ষো/ভ ও সড়ক অব/রোধ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের জোনাল অফিসে মেয়াদোত্তীর্ণ বীমার টাকা না পেয়ে গ্রাহকদের বিক্ষোভ, সড়ক অবরোধ ও অফিস অবরুদ্ধের ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে অফিসের মালামাল ট্রাকে করে পাচারের অভিযোগে উত্তেজিত গ্রাহকরা অফিসের সামনে একটি ট্রাকসহ মালামাল আটক করেন এবং রবিবার সকাল থেকে শহরের গ্র্যান্ড হোটেল মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন। স্থানীয় সূত্রে জানা যায়, রাত তিনটার দিকে অফিস থেকে ট্রাকে করে মালামাল সরানো হচ্ছে—এমন খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আশপাশের গ্রাহকরা ঘটনাস্থলে জড়ো হন। তারা অফিসের সামনের ট্রাকটি আটকে দেন এবং জোনাল অফিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (এসভিপি) আব্দুল কাদের বীরকে অবরুদ্ধ করে রাখেন। বিক্ষুব্ধ গ্রাহকরা অভিযোগ করেন, তারা বছরের পর বছর ধরে বীমার পরিশোধিত টাকা ফেরত পাচ্ছেন না। অথচ অফিস হঠাৎ রাতের আঁধারে মালামাল পাচার করছে, যা প্রতারণার ইঙ্গিত দেয়। গ্রাহক খোরশেদ আলম, আব্দুল হাকিম ও হুমায়ুন কবির বলেন, “আমাদের আমানতের টাকা ফেরত না পেয়ে আমরা চরম কষ্টে আছি। প্রশাসন দ্রুত হস্তক্ষেপ না করলে আন্দোলন আরও তীব্র হবে। এ বিষয়ে ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্সের এসভিপি আব্দুল কাদের বীর বলেন, আমরা অফিসের পুরনো আসবাবপত্র বিক্রি করছিলাম নতুন অফিসে স্থানান্তরের প্রস্তুতির অংশ হিসেবে। ভুল বোঝাবুঝির কারণেই গ্রাহকরা উত্তেজিত হয়েছেন। আমাদের পর্যাপ্ত সম্পদ রয়েছে, তা বিক্রি করেই গ্রাহকদের পাওনা পরিশোধ করা হবে। তিনি আরও অভিযোগ করেন, “আওয়ামীলীগ সরকারের আমলে আমাদের কোম্পানির অনেক সম্পদ দখল হয়ে গেছে। আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে তা পুনরুদ্ধার করে গ্রাহকদের টাকা ফেরত দেব। এদিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) রমিজ আলম বলেন, “এই অফিসের আওতায় প্রায় ৭০ হাজার গ্রাহক আছেন, যাদের বকেয়া পাওনা প্রায় ১৩৭ কোটি টাকা। দীর্ঘদিন ধরে তারা টাকা ফেরত পাচ্ছেন না। আমরা কোম্পানির কর্মকর্তাদের সাথে কথা বলেছি এবং বীমা নিয়ন্ত্রক সংস্থার সাথেও যোগাযোগের উদ্যোগ নিচ্ছি, যাতে দ্রুত গ্রাহকদের টাকা পরিশোধ হয়।” তিনি আরও বলেন, “অফিস থেকে যে মালামাল নামানো হয়েছিল, সেগুলো আপাতত এখানেই থাকবে। আমরা নিশ্চিত করছি, তাদের জমি বা সম্পদ বিক্রির কোনো প্রক্রিয়া যেন না হয়। বিষয়টি দ্রুত ও শান্তিপূর্ণভাবে সমাধানের জন্য প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করছে। সর্বশেষ বিকেল তিনটা পর্যন্ত কর্মকর্তাদের আস্বাসে আশ্বস্ত হতে না পেরে তারা এখন পর্যন্ত সড়ক অবরোধ করে রেখেছেন। তাদের দাবি টাকা না পাওয়া পর্যন্ত অবরোধ চলমান থাকবে।

Read More »