সর্বশেষ
সর্বশেষ

Day: October 30, 2025

রংপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অভিযান দুই ক্লিনিক ও একটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অভিযান দুই ক্লিনিক ও একটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা । ক্লিনিকে ডাক্তার নার্সের অনুপস্থিতি, অনুমোদনের থেকে বেশি বেডসংখ্যা, অব্যবস্থাপনায় রোগীর মৃত্যু ও মানসম্মত অপারেশন থিয়েটার না থাকায় রংপুরের এলিট হাসপাতাল, জয়তুন ক্লিনিকে ও রহমানীয়া ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে অপারেশন থিয়েটার সিলগালা সহ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করেছে স্বাস্থ্য বিভাগ। গতকাল (৩০ অক্টোবর) বৃহস্পতিবার দুপুরে নগরীর ধাপ এলাকায় বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে অভিযান চালায় বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর ও জেলা সিভিল সার্জন। এসময় উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় স্বাস্থ্যের সহকারী পরিচালক ডাঃ মেশকাতুল আবেদ ও রংপুর জেলা সিভিল সার্জন ডাঃ শাহীন সুলতানা। রংপুর স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়, জনস্বাস্থ্যের দিক চিন্তা করে নিয়মিত তাদের এইসব অভিযান চলছে। তিনি জানান খুব দ্রুত ডাক্তারদের নিয়ে বিশেষ সভার আয়োজন করা হবে যাতে ক্লিনিকের অব্যবস্থাপনা থাকলে সেখানে তারা না যায়। এছাড়া রহমানিয়া ডিজিটাল ডায়গনিক সেন্টার এর কাগজপত্র সঠিক না থাকায় ৭ দিনের জন্য বন্ধ ঘোষণা করছেন । আর্থিক কোন জরিমানা করা হয় নাই ।

Read More »

রংপুর নগর-সদর এলাকার উন্নয়নে সুধীজনদের পরামর্শ সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর -৩ আসনের( মহানগর ও সদর) উন্নয়নের রূপকল্প সমৃদ্ধ রংপুর বিনির্মাণে ঘোষিত ৩১ দফা নিয়ে সুধীজনদের ভাবনা শীর্ষক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। এই পরামর্শ সভার আয়োজন করেন রংপুর মহানগর বিএনপি ও বৈষম্য বিরোধী নাগরিক ঐকের আহ্বায়ক সামসুজ্জামান সামু। গতকাল (৩০ অক্টোবর) বৃহস্পতিবার রংপুর চেম্বার ভবনে এই পরামর্শ সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত, জাতীয় সংগীত পরিবেশন, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের জুলাই আন্দোলনের আহত-শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিরবতা পালন করা হয়। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, মহানগর বিএনপি ও বৈষম্য বিরোধী নাগরিক ঐক্যের আহবায়ক সামসুজ্জামান সামু। তিনি বলেন, আমার সমৃদ্ধ রংপুর উন্নয়ন রূপকল্প কোনো দলীয় এজেন্ডা নয়, এটি রংপুরের মানুষের প্রাণের দাবি। আপনারা যদি আমার পাশে থাকেন, তবে আমরা ঐক্যবদ্ধভাবে রংপুর-৩ আসনে বৈষম্যমুক্ত, শিল্প-সমৃদ্ধ, শিক্ষা-কর্মসংস্থান নির্ভর ও মানবিক একটি জনপদ প্রতিষ্ঠা করতে পারব। সভায় উপস্থিত সকলে হাততালি দিয়ে তার এই প্রতিজ্ঞাকে সমর্থন জানান, নির্বাচনকে সামনে রেখে রংপুর-৩ আসনে একটি শক্তিশালী জনমত তৈরির ইঙ্গিত দেয়। তিনি আরও বলেন, রংপুর-৩ আসনে বিগত বছরগুলোতে যে উন্নয়ন হয়েছে, তা পর্যাপ্ত নয়। এ অঞ্চলের উন্নয়নকে টেকসই করতে হলে মানুষের জীবনমানের পরিবর্তন আনতে হবে। এসময় তিনি তাঁর ‘সমৃদ্ধ রংপুর’ রূপকল্প থেকে রংপুরের উন্নয়নে ১৯ দফা প্রস্তাবনা তুলে ধরেন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন মহানগর বিএনপির সদস্য সহকারী অধ্যাপক শাহিনুল ইসলাম শাহিন ও আব্দুস সালাম। পরামর্শ সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোস্তাহেদ হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো: ইউসুফ, এলজিআরডি মন্ত্রনালয়ের অবসরপ্রাপ্ত যুগ্ম পরিচালক বীর মুক্তিযোদ্ধা শরীফ আব্দুল হালিম, শুকুরেরহাট ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মফিজার রহমান, জিয়া পরিষদ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. রোকনুজ্জামান রোকন,সুশাসনের জন্য সুজন মহানগর কমিটির সভাপতি অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জু, রবার্টসনগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আবু সাইম মো: মিজানুর রহমান, কৃষিবিদ ডা. স্বপন চন্দ্র বর্মন,রাধাকৃষ্ণপুর ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মকবুল হোসেন, রবার্টসনগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জাকির হোসেন সরকার, মাহিগঞ্জ কলেজের অধ্যক্ষ আখতারুজ্জামান সাজু,পরিবেশবিদ রসিদুস সুলতান বাবলু,ইনসাফ এনজিও চেয়ারম্যান নজরুল ইসলাম, রংপুর মেডিকেল কলেজের চিকিৎসক জাহাঙ্গীর কবির পলাশ, সহকারী অধ্যাপক তাহমিনা বেগম, ফিরোজ আলী, ব্যাংক কর্মকর্তা আবু সাঈদ, সমাজকর্মী রাজ্জাকুল ইসলাম, চাকুরীজীবি মনজুর হোসেন খান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য জামিল খান, আশফাকুল বসুনিয়া আজাদ, আবেদ আলী, রংপুর জেলা ক্লিনিক ও হসপিটাল অ্যাসোসিয়েশনের সভাপতি রাজ্জাকুল ইসলাম লাভলু, ২২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মেহেদী হাসান মিলন, ২৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফজলার রহমান, ২৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এসএম আশিফুল ইসলাম, ২৮ নং ওয়ার্ড সভাপতি মমিনুল ইসলাম মমিন,৩২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল ইসলাম সাকু, ১১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুর রহমান মনু,কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক ইমরান হোসেন মিন্টু, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শফিউল ইসলাম সবুজ সহ চিকিৎসক, কৃষিবিদ, শিক্ষক, সমাজকর্মী ও সুধীজনরা। বক্তারা রংপুর মহানগরী ও সদর এলাকার উন্নয়নে নানা পরামর্শ মূলক প্রস্তাবনা তুলে ধরেন। এরপর তিনি রাতে নগরীর কেরানীহাট, নাজিরহাট, ডুগডুগীরহাট, চাদেরহাটসহ বিভিন্ন এলাকায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ও ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির জন্য লিফলেট বিতরণ করেন।

Read More »

ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের গ্রাহকদের মানববন্ধন স্মারকলিপি প্রদান

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের গ্রাহকদের জমানো টাকা ফেরত চেয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন রংপুর জেলার ক্ষতিগ্রস্থ গ্রাহকবৃন্দ। রংপুর জেলার ক্ষতিগ্রস্থ গ্রাহকবৃন্দ’র ব্যানারে বুধবার (২৯ অক্টোবর) সকালে নগরীর প্রেসক্লাব চত্বরে উক্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে শেষ হয়ে সেখানে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গ্রাহক ইসরাফিল, শওকাত হোসেন, মোর্শেদুল ইসলাম, মাহাদী আজাদ, আব্দুল হালিম আতিকুল্লাহ প্রমূখ। এ সময় বক্তারা বলেন, “বিমা করি সবাই মিলে, সঞ্চিত টাকা দেই সাগরে ফেলে” আমরা শ্লোগানকে সামনে রেখে আজকের মানববন্ধন কর্মসূচি পালন করছি। আমরা মানববন্ধন থেকে বলতে চাই আমাদের কষ্টের টাকা এই ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে জমিয়েছি। তাহলে মেয়াদ শেষ হলেও টাকা কেনো পাবোনা। ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ কেনই বা পালানোর চেষ্টা করছে। এর জবাব সরকারের কাছে চাই কেনোনা সরকার অনুমোতি না দিলে তারা এভাবে মানুষকে বোকা বানাতে পারতো না। তাই সরকারের কাছে আমাদের দাবি। অতিসত্বর আমাদের গচ্ছিত টাকা আমাদের ফেরত দেয়া হোক না হলে আমরা কঠোর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবো। উল্লেখ্য- গত শনিবার ভোররাতে রংপুরের ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী অফিসের মালামাল ট্রাক বোঝাই করে পালিয়ে যাবার চেষ্টা করে বলে দাবি জানায় গ্রাহকরা। সে সময় অফিস স্টাফ বলেন আমরা পুরোতন মালামাল বিক্রি করে নতুন যায়গায় সিফট্ হচ্ছি।

Read More »

রংপুরে বিশ্ব স্টোক দিবস পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে বিশ্ব স্টোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও স্টোক এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার উদ্ধোধন করা হয়। গতকাল (২৯ অক্টোবর) বুধবার বেলঅ ২টায় রংপুুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে বিশ্ব স্টোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর স্বাস্থ্য বিভাগীয় পরিচালক ডাঃ গওসুল আজম চৌধুরী । অনুষ্ঠানে রংপুর গ্রুপের পরিচালক মোঃ নাজমুল আহসান সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মোঃ তোফায়েল হোসেন ভুইয়া, আরও বক্তব্য রাখেন ডাঃ মোঃ ফরহাদ আহমেদ, ডোঃ মোঃ শাহ নেওয়াজ বিশ্বাস, রংপুর গ্রুপের পরিচালক মোয়াজ্জেম হোসেন সরকার, উপ মহা ব্যাবস্থাপক আশরাফুল আলম আল আমিন, অবসর প্রাপ্ত মেজর বীর মুক্তিযোদ্ধা নাসিম উদ্দিন, এরিস্টোফার্মা লিমিটেড এর সেলাস ম্যানেজার রবিন্দ্রনাথ পোদ্দার সহ অনান্য অতিথিবৃন্দ।

Read More »

রংপুরে ছাহেরা খাতুন নামে বৃদ্ধা মা নিখোঁজ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে ছাহেরা খাতুন নামে ৭০ বয়সের এক বৃদ্ধা মা নিখোঁজ । রংপুর নগরীর ১৪ নং ওয়ার্ডের দেওডোবা এলাকায় গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ০৭টায় নিজ বাড়ি থেকে বেড়িয়ে গেছে। তারপর থেকে তাকে আর খুজে পাওয়া যাচ্ছে না। তার মেয়ে সহিদা খাতুন (৪০) বিভিন্ন জায়গায় খোজা খোজি করেও মাকে খুজে পায়নি। যদি কেউ উক্ত বৃদ্ধা মা ছাহেরা খাতুনের সন্ধান পেয়ে থাকেন তাহলে নিম্ন ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে । যোগাযোগ মোবাইলা নং ০১৯৯৮৪৭৯০৬১। রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার জিডি নং ১৮৭৩/২৮/১০/২৫। সন্ধান দাতাকে পুরস্কৃত করা হবে।

Read More »

অক্টোবর সেবা পক্ষের সফল কাজের জন্য নর্থ বেঙ্গলের মধ্যে চ্যাম্পিয়ন এ্যাওয়ার্ড পেলেন লায়ন্স ক্লাব অব রংপুর

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: অক্টোবর সেবা পক্ষের সফল কাজের জন্য নর্থ বেঙ্গলের মধ্যে চ্যাম্পিয়ন এ্যাওয়ার্ড পেয়েছের লায়ন্স ক্লাব অব রংপুর । গত ২৪ অক্টোবর (২০২৫) ঢাকা ইঞ্জিনিয়ারিং ইনসটিটিউট মিলনায়তনে অক্টোবর সেবা পক্ষের সফল কাজের জন্য নর্থ বেঙ্গলের মধ্যে সেরা হওয়ায় লায়ন্স ক্লাব অব রংপুরের প্রেসিডেন্ট নাসরিন হক ববিকে চ্যাম্পিয়ন এ্যাওয়ার্ড প্রদান করা হয়। এছাড়া অক্টোবর সেবা পক্ষ ২০২৫ উপলক্ষে হাঙ্গার রংপুর এ্যাওয়ার্ড ও ই-রিপোটিং এ্যাওয়ার্ড প্রদান করা হয়। এ উপলক্ষে গত ২৮ অক্টোরর রাতে রংপুর নগরীর জিএলরায় রোডস্থ লায়ন্স ক্লাব অব রংপুর কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব রংপুরের আইপিপি ড. সঞ্জিত কুমার সরকার দুরন্ত এমজেএফ, পরিচালক লায়ন মোঃ এনামুল হক সোহেল এমজেএফ, ১ম ভাইস প্রেসিডেন্ট লায়ন মনজিল মুরাদ লাভলু এমজেএফ, ২য় ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) নাসিম উদ্দিন, সেবা পক্ষের চেয়ারম্যান লায়ন একেএম বানিউল আদম বাবু এমজেএফ, ক্লাব মার্কেটিং চেয়ারপার্সন লায়ন শাহিন পারভেজ এমজেএফ, ক্লাব পরিচালক লায়ন জেবুন্নেছা জেবিন, এলসিআই কো চেয়ারপার্সন লায়ন উম্মে হাবিবা মাহফুজা আখতারী স্মৃতি, ক্লাব পরিচালক লায়ন আরমান, ক্লাব পরিচালক এ্যাড. আহসানুল হক মিলন এমজেএফ, পরিচালক জাকারিয়া ইসলাম, পরিচালক তানজিউর রহমান, লিও এ্যাডভাইজার লায়ন অনিন্দ্য আউয়াল, ক্লাব ট্রেজারার লায়ন তৌহিদ হোসেন, ক্লাব পরিচালক জুয়েল আহমেদ, ক্লাব পরিচালক লায়ন জাহেদা খাতুন পপি, ক্লাব পরিচালক লায়ন আনোয়ারুল হক, পরিচলক মোঃ মোয়াজ্জেম, লায়ন আফসানুল ফেরদৌস ছনি, লায়ন কানিজ মোয়াজ্জেম, লায়ন মাহমুদা আক্তার মিতু, লায়ন নুরজাহান ইসলাম রুনি, লায়ন মোহাম্মদ আকতার মিলু, লায়ন সাবা পারভীন নিহা, লায়ন রওশন আরা বেগম, লায়ন মোতাল্লেব হোসেন টিটু, সহ অন্যান্য নেতৃবৃন্দ ।

Read More »

রংপুরে নাহিদ ইসলাম জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচনের সুযোগ নেই

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে কোনোভাবেই নির্বাচনের সুযোগ নেই। জুলাই সনদ বাস্তবায়ন ও বিচারের প্রক্রিয়া সম্পন্ন করেই নির্বাচনের দিকে যেতে হবে। তিনি আরও বলেন, আমরা দ্রুত নির্বাচন চাই। কিন্তু সেই নির্বাচনের জন্য প্রয়োজন স্থিতিশীলতা ও আস্থা। জনগণের প্রত্যাশা ছিল গণঅভ্যুত্থানের পর একটি কার্যকর ও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার। এখন সেই প্রত্যাশা পূরণ করা আমাদের দায়িত্ব। দেশের মানুষ পরিবর্তন চায়—তারা চায় ফ্যাসিবাদমুক্ত সমাজ, দুর্নীতিমুক্ত রাষ্ট্র। বুধবার (২৯ অক্টোবর) বিকেলে রংপুরের পর্যটন মোটেল মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, পাঁচই আগস্টের পর দেশে দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারিত্বের নতুন রাজনীতি শুরু হয়েছে। সামাজিক ফ্যাসিবাদের উত্থানও আমরা প্রত্যক্ষ করছি। অন্যদিকে পতিত স্বৈরাচার ও বিদেশি শক্তির ষড়যন্ত্রও নতুন করে মাথাচাড়া দিচ্ছে। এই সংকটময় পরিস্থিতিতে আমাদের প্রয়োজন জাতীয় ঐক্য। তবে সেই ঐক্যের ভেতরেও দলগুলোর অভ্যন্তরীণ সমস্যা সমাধান জরুরি। কেউ এককভাবে নেতৃত্ব দিতে বা সরকার গঠন করতে চাইলে সেটি টেকসই হবে না। তিনি আরও বলেন, জনগণের ন্যূনতম আকাঙ্ক্ষা—সংস্কার ও বিচার—যদি উপেক্ষা করে নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে সেই নির্বাচন টেকসই হবে না। আমরা বিশ্বাস করি, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নের মাধ্যমেই টেকসই পরিবর্তনের পথ উন্মুক্ত হবে। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, জুলাই সনদে যেসব দাবির কারণে আমরা স্বাক্ষর থেকে দূরে ছিলাম, পরবর্তীতে সেই দাবিগুলো নিয়েই আলোচনার পথ খোলা হয়েছে। জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্ন আমাদের কাছে এখনো জীবন্ত। যদি সেই সময় এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করত, তাহলে তাৎক্ষণিকভাবে সনদের অপমৃত্যু ঘটতো। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, রংপুর মহানগর শাখার প্রধান সমন্বয়কারী সাদিয়া ফারজানা দিনা, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ড. আতিক মুজাহিদ এবং রংপুর মহানগর আহ্বায়ক আসাদুল্লাহ গালিব প্রমুখ। সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে রংপুর বিভাগের আট জেলা ও এক মহানগরের আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বুধবার রংপুরে আসেন।

Read More »