জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে বিশ্ব স্টোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও স্টোক এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার উদ্ধোধন করা হয়। গতকাল (২৯ অক্টোবর) বুধবার বেলঅ ২টায় রংপুুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে বিশ্ব স্টোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর স্বাস্থ্য বিভাগীয় পরিচালক ডাঃ গওসুল আজম চৌধুরী ।
অনুষ্ঠানে রংপুর গ্রুপের পরিচালক মোঃ নাজমুল আহসান সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মোঃ তোফায়েল হোসেন ভুইয়া, আরও বক্তব্য রাখেন ডাঃ মোঃ ফরহাদ আহমেদ, ডোঃ মোঃ শাহ নেওয়াজ বিশ্বাস, রংপুর গ্রুপের পরিচালক মোয়াজ্জেম হোসেন সরকার, উপ মহা ব্যাবস্থাপক আশরাফুল আলম আল আমিন, অবসর প্রাপ্ত মেজর বীর মুক্তিযোদ্ধা নাসিম উদ্দিন, এরিস্টোফার্মা লিমিটেড এর সেলাস ম্যানেজার রবিন্দ্রনাথ পোদ্দার সহ অনান্য অতিথিবৃন্দ।
















