সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে নাহিদ ইসলাম জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচনের সুযোগ নেই

রংপুরে নাহিদ ইসলাম জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচনের সুযোগ নেই

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে কোনোভাবেই নির্বাচনের সুযোগ নেই। জুলাই সনদ বাস্তবায়ন ও বিচারের প্রক্রিয়া সম্পন্ন করেই নির্বাচনের দিকে যেতে হবে। তিনি আরও বলেন, আমরা দ্রুত নির্বাচন চাই। কিন্তু সেই নির্বাচনের জন্য প্রয়োজন স্থিতিশীলতা ও আস্থা। জনগণের প্রত্যাশা ছিল গণঅভ্যুত্থানের পর একটি কার্যকর ও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার।

এখন সেই প্রত্যাশা পূরণ করা আমাদের দায়িত্ব। দেশের মানুষ পরিবর্তন চায়—তারা চায় ফ্যাসিবাদমুক্ত সমাজ, দুর্নীতিমুক্ত রাষ্ট্র। বুধবার (২৯ অক্টোবর) বিকেলে রংপুরের পর্যটন মোটেল মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, পাঁচই আগস্টের পর দেশে দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারিত্বের নতুন রাজনীতি শুরু হয়েছে। সামাজিক ফ্যাসিবাদের উত্থানও আমরা প্রত্যক্ষ করছি।

অন্যদিকে পতিত স্বৈরাচার ও বিদেশি শক্তির ষড়যন্ত্রও নতুন করে মাথাচাড়া দিচ্ছে। এই সংকটময় পরিস্থিতিতে আমাদের প্রয়োজন জাতীয় ঐক্য। তবে সেই ঐক্যের ভেতরেও দলগুলোর অভ্যন্তরীণ সমস্যা সমাধান জরুরি। কেউ এককভাবে নেতৃত্ব দিতে বা সরকার গঠন করতে চাইলে সেটি টেকসই হবে না। তিনি আরও বলেন, জনগণের ন্যূনতম আকাঙ্ক্ষা—সংস্কার ও বিচার—যদি উপেক্ষা করে নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে সেই নির্বাচন টেকসই হবে না।

আমরা বিশ্বাস করি, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নের মাধ্যমেই টেকসই পরিবর্তনের পথ উন্মুক্ত হবে। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, জুলাই সনদে যেসব দাবির কারণে আমরা স্বাক্ষর থেকে দূরে ছিলাম, পরবর্তীতে সেই দাবিগুলো নিয়েই আলোচনার পথ খোলা হয়েছে। জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্ন আমাদের কাছে এখনো জীবন্ত। যদি সেই সময় এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করত, তাহলে তাৎক্ষণিকভাবে সনদের অপমৃত্যু ঘটতো। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, রংপুর মহানগর শাখার প্রধান সমন্বয়কারী সাদিয়া ফারজানা দিনা, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ড. আতিক মুজাহিদ এবং রংপুর মহানগর আহ্বায়ক আসাদুল্লাহ গালিব প্রমুখ।

সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে রংপুর বিভাগের আট জেলা ও এক মহানগরের আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বুধবার রংপুরে আসেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM