সর্বশেষ
সর্বশেষ

Day: November 7, 2025

রংপুর বাস টার্মিনাল এলাকায় রংপুর -৩ আসনের এমপি সামুর গণসংযোগ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: নগরীর বাস টার্মিনাল এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার রাত পর্যন্ত রংপুর -৩ ( সদর ও সিটি করপোরেশন আংশিক) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু এই গণসংযোগ কর্মসূচি করেন। এরআগে তিনি মাহিগঞ্জ এলাকায় পরেশনাথ মন্দিরে দশ দিনব্যাপী রাস মেলার উদ্বোধন করেন। পরে সেখানে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়াও তিনি বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি রংপুরের উন্নয়নের স্বার্থে, বৈষম্য নিরসনের লক্ষ্যে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন। এসময় মহানগর বিএনপির সদস্য মকবুল হোসেন, রেজাউল ইসলাম লাবলু, জামিল খান, আবেদ আলী, শাহিনুল ইসলাম শাহীন, রাকিবুল আজাদ, রফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার আশিকুর রহমান তুহিন, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ জিল্লুর রহমান, যুগ্ম ম্পাদক আকিবুর রহমান মনু, কোষাধক্ষ আশরাফুল আলম, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মনিরুজ্জামান হিজবুল, রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক তাজুল ইসলাম হারুন চৌধুরী, মহানগর কৃষক দলের সদস্য সচিব ফিরোজ আলম পিন্টু, জেলা শ্রমিক দলের আহ্বায়ক আসাদুজ্জামান বাবু, ২২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মেহেদী হাসান মিলন, সাধারণ সম্পাদক আবু আলী মিঠু, সিনিয়র সহ সভাপতি গোলাম মোর্শেদ লেবু,১৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রোকনুজ্জামান রোকন, সাধারণ সম্পাদক লিটন মিয়া, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম মিঠু, ১৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি দিলমাসুম রিদু, সাধারণ সম্পাদক ইভা মাসুম, সিনিয়র সহ সভাপতি হায়দার আলী, যুগম সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক শাহেদ আলী, ১৭ং ওয়াড বিএনপির সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিপন, ১৫ নংওয়ার্ড বিএনপির সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক ফজলুল হক, সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন পলাশ, ৩২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল ইসলাম সাকু, ৩৩ নংওয়াড সভাপতি হানিফ মিয়া, ২৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মমিনুল ইসলাম মমিন, ১৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাইফুল ইসলাম শম্ভু, সাধারণ সম্পাদক নাহিদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, মহানগর ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি শফিউল ইসলাম সবুজ, সহ সভাপতি অরুপ রাজ,অনীক সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় সংসদ সদস্য প্রার্থী শামসুজ্জামান সামু জনগণের মাঝে তারেক রহমানের ৩১ দফার বার্তা পৌঁছে দেন।

Read More »

বিপ্লব ও সংহতি দিবসে রংপুর মহানগর বিএনপির র‌্যালি

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রংপুর মহানগর শাখার আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল (৭ নভেম্বর) বিকাল ৪টায় নগরীর গ্রান্ড হোটেল মোড় থেকে বর্ণাঢ্য বের করা হয়। র‌্যালিতে অংশ গ্রহন করেন রংপুর মহানগর বিএনপির আহবায়ক ও রংপুর সদর ৩ আসনের এমপি প্রার্থী মোঃ সামসুজ্জামান সামু, রংপুর মহানগর বিএনপির সিঃ যুগ্ম আহবায়ক মোঃ সহিদুল ইসলাম মিজু, সদস্য সচিব এ্যাড. মাহাফুজ উন নবী ডন, আহবায়ক কমিটির সদস্য সুলতান আলম বুলবুল, মোঃ সালেকুজ্জামান সালেক, নিখিলেন্দ সংকর গুহ রায়, রংপুর মহানগর যুবদলের আহবায়ক নুরুন্নবী চৌধুরী মিলন, সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Read More »

রংপুরে রাস্তা নির্মাণে অনুদান দিলেন জামায়াত প্রার্থী অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর নগরীর তাজহাট থানার শেখপাড়া (ভোকরাম) এলাকায় জনদূর্ভোগ দূরীকরণের লক্ষ্যে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন ও আর্থিক অনুদান প্রদান করেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। শুক্রবার (০৭ নভেম্বর) বিকেলে স্থানীয় জনগণের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি। এসময় এলাকাবাসীর ভোগান্তি লাঘবে তিনি রাস্তা নির্মাণে নগদ ৭০,০০০/- (সত্তর হাজার টাকা) অনুদান প্রদান করেন।এসময় অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল বলেন, রাজনীতি মানে জনগণের সেবা করা। জনগণের সুখ-দুঃখে পাশে থাকাই আমাদের দায়িত্ব। এই রাস্তা নির্মাণের মাধ্যমে এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কিছুটা হলেও কমবে। ভবিষ্যতেও আমি জনগণের পাশে থেকে কাজ করতে চাই। তিনি আরও বলেন, জনগণের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় করতে হবে। এলাকার প্রতিটি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। তাজহাট থানা আমীর মাওলানা রবিউল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রংপুর মহানগর জামায়াতের সেক্রেটারি কে. এম. আনোয়ারুল হক কাজল, মহানগর যুব বিভাগের সেক্রেটারি ফরহাদ হোসেন মণ্ডল, তাজহাট থানা সেক্রেটারি শফিকুল আলম রমজান প্রমুখ। স্থানীয় জনগণ জানান, দীর্ঘদিন ধরে রাস্তা খারাপ থাকায় তাদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো। রাস্তা নির্মাণের উদ্যোগ ও অনুদান প্রদানের জন্য তারা অধ্যাপক বেলালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Read More »

রংপুরে মা/দকবি/রোধী অভি/যানে ৫কেজি গাঁ/জা/সহ দুই যুবককে গ্রে/ফ/তার

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: মাদকবিরোধী অভিযানে ৫কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন ট্রাফিক পুলিশ দক্ষিণ বিভাগ। ৬ নভেম্বর রাতে রংপুর নগরীর মডার্ন মোড় এলাকায় বিশেষ চেকপোস্ট অভিযানের সময় এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতরা হলেন বগুড়া জেলার নয়ন হোসেন (২০) ও লালমনিরহাট জেলার মিরাজ হোসেন (২০)। অভিযানে নেতৃত্ব দেন ট্রাফিক ইন্সপেক্টর মোঃ রাশেদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ট্রাফিক টি.আই রাশিদুল ইসলাম, সার্জেন্ট মোঃ জাহিদুল ইসলাম, সার্জেন্ট জাহিদুল ইসলাম ও ট্রাফিক কনস্টেবল মিলন কুমার। অভিযানের সময় সন্দেহভাজন দুই যুবককে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে প্রায় ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে আটককৃতদের এবং উদ্ধারকৃত গাঁজা তাজহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন ধরে রংপুরসহ আশপাশের জেলায় মাদক সরবরাহের সঙ্গে জড়িত। তারা মূলত রাজধানী ঢাকা ও গাইবান্ধা থেকে গাঁজা সংগ্রহ করে রংপুর অঞ্চলে পাইকারি ও খুচরা বিক্রি করত। এদিকে, ট্রাফিক পুলিশের এমন সফল অভিযানে স্থানীয় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসী জানান, শহরের প্রধান সড়ক ও সংযোগ এলাকায় এই ধরনের অভিযান অব্যাহত থাকলে মাদক ব্যবসায়ীরা নিরুৎসাহিত হবে এবং তরুণ সমাজ ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে। রংপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে এবং এ ধরণের অপরাধ দমনে “জিরো টলারেন্স” নীতি অনুসরণ করা হবে।

Read More »

রংপুরে মোটরসাইকেলে শোডাউন জামায়াত প্রার্থী অধ্যাপক মাহবুবুর রহমান বেলালের

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রংপুরে দেখা গেছে উত্তাপ। রংপুর-৩ (সদর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাহবুবুর রহমান বেলালের নেতৃত্বে বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেল সাড়ে চারটায় অনুষ্ঠিত হয় বিশাল মোটরসাইকেল শোডাউন। শোডাউনটি রংপুর জেলা স্কুল মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক—ডিসি মোড়, মেডিকেল মোড়, চেকপোস্ট, টার্মিনাল, মডার্ন মোড়, সাতমাথা ও জাহাজ কোম্পানি মোড় প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা স্কুল মাঠে গিয়ে শেষ হয়। হাজারো মোটরসাইকেলে নগরজুড়ে শোডাউনের গর্জনে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। নগরীর বিভিন্ন স্থানে পথচারী ও স্থানীয় জনতা হাত নেড়ে অংশগ্রহণকারীদের অভিনন্দন জানান। শোডাউনে অংশ নেন জামায়াতের মহানগর, সদর উপজেলা, ওয়ার্ড পর্যায়ের হাজারো নেতাকর্মী ও সমর্থক। ব্যানার, পোস্টার ও দলের পতাকায় শোভিত মোটরসাইকেল বহরে ছিল শৃঙ্খলাপূর্ণ অংশগ্রহণ। অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, এই বিশাল সমাবেশ প্রমাণ করে রংপুরের জনগণ ন্যায়ের পথে, পরিবর্তনের পথে একাত্ম। আমাদের লক্ষ্য রংপুরকে নৈতিক ও উন্নত নগরীতে পরিণত করা। জনগণের ভোটের মাধ্যমে আমরা গণতন্ত্র, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা করতে চাই। তিনি আরও বলেন, এই শহরের তরুণরাই আমাদের সবচেয়ে বড় শক্তি। তারা পরিবর্তনের দূত হয়ে উঠেছে। আমি বিশ্বাস করি, রংপুর এবার সত্যিকারের জনগণের প্রতিনিধিকে বেছে নেবে। শোডাউন চলাকালে জামায়াত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। মহানগর জামায়াতের প্রচার সম্পাদক অ্যাডভোকেট কাওছার আলী বলেন, আজকের শোডাউন প্রমাণ করেছে রংপুরের মানুষ অধ্যাপক বেলালের নেতৃত্বে ঐক্যবদ্ধ। নির্বাচনে আমরাই ইনশাআল্লাহ বিজয়ী হব। জামায়াতের এক তরুণ কর্মী জানান, আমরা পরিবর্তন চাই। অধ্যাপক বেলাল স্যার আমাদের প্রেরণা। রংপুরের তরুণ সমাজ এবার নতুন নেতৃত্ব দেখতে চায়। নগরীর বিভিন্ন মোড়ে জনসমাগম, শ্লোগান ও আনন্দ মিছিল নির্বাচনী আবহকে আরও প্রাণবন্ত করে তুলেছে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপর উপস্থিতি ও দায়িত্বশীল আচরণে শোডাউনটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।স্থানীয়রা বলছেন, এই শোডাউন রংপুর-৩ আসনের নির্বাচনী মাঠে জামায়াত প্রার্থীর শক্ত অবস্থানের ইঙ্গিত দিচ্ছে।

Read More »

রংপুর টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জালাল উদ্দীন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে রংপুর জেলা প্রশাসন ও রংপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে রংপুর টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে ২০২৫ এর ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠিত হয়। গতকাল (৬ নভেম্বর) বৃহস্পতিবার বিকালে রংপুর কালেক্টরেট ক্রিকেট গার্ডেন মাঠে ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন রংপুর দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। খেলায় রানারআপ হন দিনাজপুর দল। এ সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি রংপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জয়নাল আবেদীন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মোঃ হাসানুজ্জামান, স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস এর ব্যাবস্থাপনা পরিচালক কেএম রেইদওয়ানুল বারী জিওন, রংপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য রেজওয়ান, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তৌহিদুর রহমান, সহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রমিজ আলম।

Read More »