জালাল উদ্দীন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে রংপুর জেলা প্রশাসন ও রংপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে রংপুর টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে ২০২৫ এর ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠিত হয়। গতকাল (৬ নভেম্বর) বৃহস্পতিবার বিকালে রংপুর কালেক্টরেট ক্রিকেট গার্ডেন মাঠে ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন রংপুর দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। খেলায় রানারআপ হন দিনাজপুর দল।
এ সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি রংপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জয়নাল আবেদীন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মোঃ হাসানুজ্জামান, স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস এর ব্যাবস্থাপনা পরিচালক কেএম রেইদওয়ানুল বারী জিওন, রংপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য রেজওয়ান, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তৌহিদুর রহমান, সহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রমিজ আলম।
















