সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে মোটরসাইকেলে শোডাউন জামায়াত প্রার্থী অধ্যাপক মাহবুবুর রহমান বেলালের

রংপুরে মোটরসাইকেলে শোডাউন জামায়াত প্রার্থী অধ্যাপক মাহবুবুর রহমান বেলালের

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রংপুরে দেখা গেছে উত্তাপ। রংপুর-৩ (সদর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাহবুবুর রহমান বেলালের নেতৃত্বে বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেল সাড়ে চারটায় অনুষ্ঠিত হয় বিশাল মোটরসাইকেল শোডাউন। শোডাউনটি রংপুর জেলা স্কুল মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক—ডিসি মোড়, মেডিকেল মোড়, চেকপোস্ট, টার্মিনাল, মডার্ন মোড়, সাতমাথা ও জাহাজ কোম্পানি মোড় প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা স্কুল মাঠে গিয়ে শেষ হয়। হাজারো মোটরসাইকেলে নগরজুড়ে শোডাউনের গর্জনে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

নগরীর বিভিন্ন স্থানে পথচারী ও স্থানীয় জনতা হাত নেড়ে অংশগ্রহণকারীদের অভিনন্দন জানান। শোডাউনে অংশ নেন জামায়াতের মহানগর, সদর উপজেলা, ওয়ার্ড পর্যায়ের হাজারো নেতাকর্মী ও সমর্থক। ব্যানার, পোস্টার ও দলের পতাকায় শোভিত মোটরসাইকেল বহরে ছিল শৃঙ্খলাপূর্ণ অংশগ্রহণ। অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, এই বিশাল সমাবেশ প্রমাণ করে রংপুরের জনগণ ন্যায়ের পথে, পরিবর্তনের পথে একাত্ম।

আমাদের লক্ষ্য রংপুরকে নৈতিক ও উন্নত নগরীতে পরিণত করা। জনগণের ভোটের মাধ্যমে আমরা গণতন্ত্র, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা করতে চাই। তিনি আরও বলেন, এই শহরের তরুণরাই আমাদের সবচেয়ে বড় শক্তি। তারা পরিবর্তনের দূত হয়ে উঠেছে। আমি বিশ্বাস করি, রংপুর এবার সত্যিকারের জনগণের প্রতিনিধিকে বেছে নেবে। শোডাউন চলাকালে জামায়াত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

মহানগর জামায়াতের প্রচার সম্পাদক অ্যাডভোকেট কাওছার আলী বলেন, আজকের শোডাউন প্রমাণ করেছে রংপুরের মানুষ অধ্যাপক বেলালের নেতৃত্বে ঐক্যবদ্ধ। নির্বাচনে আমরাই ইনশাআল্লাহ বিজয়ী হব। জামায়াতের এক তরুণ কর্মী জানান, আমরা পরিবর্তন চাই। অধ্যাপক বেলাল স্যার আমাদের প্রেরণা। রংপুরের তরুণ সমাজ এবার নতুন নেতৃত্ব দেখতে চায়।

নগরীর বিভিন্ন মোড়ে জনসমাগম, শ্লোগান ও আনন্দ মিছিল নির্বাচনী আবহকে আরও প্রাণবন্ত করে তুলেছে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপর উপস্থিতি ও দায়িত্বশীল আচরণে শোডাউনটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।স্থানীয়রা বলছেন, এই শোডাউন রংপুর-৩ আসনের নির্বাচনী মাঠে জামায়াত প্রার্থীর শক্ত অবস্থানের ইঙ্গিত দিচ্ছে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM