সর্বশেষ
সর্বশেষ

Day: November 20, 2025

নগরীর ধাপ মেডিকেল মোড় এলাকায় রংপুর- ৩ আসনের বিএনপির  এমপি প্রার্থী লিফলেট বিতরণ ও গণসংযোগ 

জালাল উদ্দীন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে রংপুর মহানগরী ও সদর উপজেলায় ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।  বৃহস্পতিবার বিকেল থেকে  থেকে  রাত পর্যন্ত  রংপুর -৩ ( সদর ও সিটি করপোরেশন আংশিক)  আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু নগরীর ১৬ নং ওয়ার্ডের ধাপ আটতলা মসজিদ মোড়,, মেডিকেল মোড়সহ নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।  এর আগে তিনি বুধবার  রাতে  লালকুঠি বাজার, ধাপ সিটি বাজার, চেক পোস্ট মোর হাজিপুর লেন ও ক্যান্টনমেন্ট মোর এলাকায় গণসংযোগ করেন।  এসময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত  ৩১ দফার লিফলেট জনসাধারণের মাঝে বিতরণ করেন। এর আগে তিনি দিনভর বিভিন্ন সামাজিক  কর্মকাণ্ডে অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।  এসনয় তিনি সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন। পথচারী ব্যবসায়ী সহ  সাধারণ জনতা তাকে  সাদরে গ্রহণ করেন। প্রতিটি গণসংযোগে তিনি জনগণের ব্যাপক সাড়া পান।তিনি রংপুরের উন্নয়নের স্বার্থে, বৈষম্য নিরসনের লক্ষ্যে  ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন। তিনি বলেন, রংপুর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা ধানের শীষের পক্ষে, আমার পক্ষে সকলে ঐক্যবদ্ধ। আমি প্রতিনিয়তই মাঠে যাচ্ছি, বিভিন্ন এলাকায় যাচ্ছি, গণসংযোগ করছি, লিফলেট বিতরণ করছি। এতে জনগণ আমাকে সাড়া দিচ্ছে, রংপুরবাসী সাড়া দিচ্ছে। দল ও দলের বাইরে সকল মতপথের মানুষ আমাকে ধানের শীষের  প্রার্থী হিসেবে  নির্বাচিত করবে বলে আমি আশাবাদী।  আমি নির্বাচিত হলে  অতীতের ন্যায়  রংপুরের উন্নয়নসহ  সর্বস্তরের জনগণের সুখে দুঃখে পাশে থাকবো ইনশাআল্লাহ। এ সময় তিনি বলেন, দল থেকে তাকে মনোনয়ন দেওয়ার পর থেকে  তার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে ষড়যন্ত্র করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। যা রংপুরবাসী এবং দলীয় নেতাকর্মীরা বিশ্বাস করেন না। তাই মিথ্যা অপপ্রচার বিভ্রান্তি ছড়িয়ে কোন লাভ নেই।  এসময় রংপুর সদর-৩ আসন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও মহানগর বিএনপির সদস্য  সুলতান আলম বুলবুল, জেলা বিএনপির সদস্য মাসুক জালাল রাহাত, মহানগর বিএনপির সদস্য রেজাউল ইসলাম লাবলু, জামিল খান,, রফিকুল ইসলাম,  আব্দুস সালাম, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ,  বাংলাদেশ ক্লিনিক হাসপাতাল ব্যবসায়ী ফোরাম রংপুরের সভাপতি এমআর লাবলু, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক  শফিউল ইসলাম সবুজ, যুগ্ম আহ্বায়ক জুনায়েদ হোসেন অনিক, আব্দুর রহমান অরূপ রাজ, মহানগর ওলামা দলের সদস্য সচিব হাফেজ নুর হক শাহ, মহানগর কৃষক দলের  সদস্য সচিব ফিরোজ হোসেন পিন্টু, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতা  ইমরান হোসেন  সহ মহানগর বিএনপি ও বিভিন্ন ওয়ার্ড বিএনপি, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

Read More »

ইচ্ছে করেই ফুটবল নিয়ে স্লেজিং করেছি: রংপুরে আসিফ আকবর

জালাল উদ্দীন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ফুটবল নিয়ে ইচ্ছে করেই স্লেজিং করেছিলাম। ভেবেছিলাম এটা নিয়ে ফুটবলারদের মধ্যে কঠোর প্রতিবাদ হবে। কিন্তু উল্টোটা ঘটেছে। অফিসিয়ালী প্রতিবাদ হয়েছে। আমিও এ বিষয়ে ক্ষমা চেয়েছে। ক্রিকেটার হিসেবে ফুটবল নিয়ে স্লেজিং করেছিলাম মাত্র। অন্য কোন উদ্দেশ্য থেকে নয় বলে জানিয়েছেন সিবির পরিচালক ও সঙ্গীত শিল্পী আসিফ আকবর। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে রংপুর ক্রিকেট গার্ডেন পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আসিফ আকবর বলেন, বিসিবি সভাপতির লক্ষ হলো ক্রিকেট শুধু ঢাকায় নয়, সারাদেশে ছড়িয়ে দেওয়া। সেই লক্ষ নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে স্টেডিয়াম পরিদর্শন ও ক্রিকেটের কি অবস্থা সেই বিষয়গুলোর খোঁজখবর নিচ্ছি। আগামী দিনে যাতে শিশুরা ফিট থেকে বেড়ে উঠতে পারে এবং খেলায় মনোনিবেশ করতে পারে এজন্য বয়সভিত্তিক খেলা বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে। এজন্য একাডেমির চিন্তা করা হচ্ছে। এসময় তিনি নারীদের স্বতন্ত্র বিকেএসপির কথাও বলেন। তিনি বলেন, আমি এখন স্টেজে গান করি কম। ব্যস্ততাকে সামনে আনতে চাই না। আমার ধ্যান জ্ঞান এখন ক্রিকেট এবং বাচ্চাদের ক্রিকেট। বাচ্চাদের কিভাবে মাঠে নিয়ে আসা যায়, সেই বিষয়ে পরিকল্পনা করা হচ্ছে। বিসিবির এই পরিচালক বলেন, বোলিং মেশিন, নারীদের ড্রেসিংরুম, অনুশীলন মাঠসহ রংপুরের সমস্যার কথা শুনলাম। অবশ্যই বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখা হবে। তবে অন্তবর্তিকালীন সরকার আর ৪ মাস ক্ষমতায় আছে। তাই বেশি বাজেটের কাজ করা সম্ভব হবে না সরকারের পক্ষ থেকে। সেগুলো সমাধান করা যায়, সেগুলো ঢাকায় গিয়েই সমাধান করা হবে। তবে সর্বপরি নির্বাচিত সরকার আসলে অনেক কিছুই করা সম্ভব হবে। রংপুরের মানুষ আর কথা শুনতে চায় না, বাস্তবায়ন দেখতে চায় এই প্রসঙ্গে আসিফ আকবর বলেন, হাংকি পাংকি নয়। আমি কোন পলিটিশিয়ানের মতো কথা বলতে চাই না। আমি যা বলি তাই করার চেষ্টা করি। তাছাড়া ফাইল জটিলতা ও আমলা জটিলতা বুঝি না। আমি ফাইলের কাজ নিজেই করতে পছন্দ করি। প্রতিটি অঞ্চলের জন্য বরাদ্দের ক্ষেত্রে বরাদ্দ বাড়ানো এবং স্বচ্ছতা নিশ্চিত করতে খেলাধুলার জন্য একটি ইয়ার ক্যালেন্ডার করার পরিকল্পনা চলছে। তাহলে কোন খেলায় কত বাজেট এবং কখন হবে, সেগুলো ওপেন থাকবে। ইনজুর খেলোয়ারদের চিকিৎসা বিষয়ে তিনি বলেন, রংপুরে বিসিবির আঞ্চলিক অফিস হচ্ছে। এখন থেকে ইনজুর খেলোয়াড়দের তথ্য পেলে আমরা তার চিকিৎসার দায়িত্ব নিতে পারবো। তবে খেলোয়ারদের ইনজুরের বিষয়টি বিসিবিকে জানাতে হবে। এর আগে আসিফ আকবর বয়সভিত্তিক খেলোয়ার, অভিভাবক ও ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। সেখানে সবার অনুরোধে গানের একটি অন্তরা গেয়ে শোনান। পরে খেলার মাঠ পরিদর্শনের সময় নিজে ব্যাটিং করে পিচ পরখ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক (রংপুর) হাসানুজ্জামান, জেলা ক্রীড়া অফিসার মাসুদ রানাসহ জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

Read More »

রংপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এনামুল আহসান প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন। গতকাল (২০ নভেম্বর) বিকেল সাড়ে তিনটায় রংপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এই সভায় জেলার শতাধিক গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। সভায় জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আবু সাঈদসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সাংবাদিকরা রংপুরের দীর্ঘদিনের চলমান সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন প্রকল্প এবং প্রতিকারমূলক উদ্যোগ নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে খোলামেলা আলোচনা করেন। সভায় বক্তব্য দেন দৈনিক দিনকালের ব্যুরো প্রধান ও রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব সালেকুজ্জামান সালেক, সিনিয়র সাংবাদিক জয়নাল আবেদীন, মেরিনা লাভলি, জাকির মুন্সী, আশরাফ খান কিরন, আবু রায়হান, শাহরিয়ার মিমসহ গণমাধ্যম নেতৃবৃন্দ। গত মঙ্গলবার (১৮ নভেম্বর) রংপুরের দায়িত্বভার গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে এটিই ছিল জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানের প্রথম আনুষ্ঠানিক মতবিনিময় সভা সভায় তিনি বলেন— “রংপুর আমার কাছে শুধুমাত্র প্রশাসনিক দায়িত্ব নয়, এটি মানুষের বিশ্বাস, সংগ্রাম এবং ত্যাগের প্রতীক। ২৪-এর গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদসহ পাঁচজন শহীদের রক্তস্মৃতির এই রংপুরে আমি একটি স্বচ্ছ, দক্ষ, মানবিক ও অংশগ্রহণমূলক প্রশাসন গড়ে তুলতে চাই। তিনি আরও বলেন, জেলা প্রশাসনের প্রতিটি কার্যক্রমে পেশাদারিত্ব, সুশাসন, জবাবদিহিতা এবং মানবিকতার সমন্বয় ঘটিয়ে নাগরিকদের আস্থা বাড়ানোই আমার লক্ষ্য। উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন করা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা উন্নত করা, অবকাঠামোগত উন্নয়ন এগিয়ে নেওয়া এবং আইনশৃঙ্খলা সুদৃঢ় করাই হবে আমার মূল অঙ্গীকার। নবাগত জেলা প্রশাসক আরও আশাবাদ ব্যক্ত করেন— রংপুরকে আলোকিত, সমৃদ্ধ ও আধুনিক জেলা হিসেবে গড়ে তুলতে হলে প্রশাসন, সাংবাদিক এবং নাগরিকদের সমন্বয় অপরিহার্য। আমরা সবাই একসাথে কাজ করলে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব। সভা শেষে তিনি রংপুরের সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা রক্ষা ও জনকল্যাণমূলক কার্যক্রমে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং বলেন— সাংবাদিকরা সমাজের আয়না। উন্নয়ন ও সুশাসনের যাত্রায় আপনাদের সমর্থন, পরামর্শ ও পড়হংঃৎঁপঃরাব ভূমিকা রংপুরকে এগিয়ে নিতে সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। রংপুরের ইতিহাস, ত্যাগ ও সম্ভাবনা—এই তিনকে সামনে রেখে মোহাম্মদ এনামুল আহসান একটি অন্তর্ভুক্তিমূলক, ন্যায়সংগত ও মানবিক প্রশাসন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

Read More »