সর্বশেষ
সর্বশেষ

Day: November 25, 2025

নগরীর ১৭ নং ওয়ার্ডে ধানের শীষের নির্বাচনী প্রচারণায় নেতাকর্মীদের ঢল 

জালাল উদ্দীন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রংপুর সদর-৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামুর ব্যাপক প্রচার প্রচারণা  লক্ষ্য করা গেছে শহর, গ্রামগঞ্জে। এতে জনগণের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। সবখানেই নির্বাচনী আমেজ বিরাজ করছে। বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রচারণায় মাঠে নেমে পড়েছে।  গতকাল মঙ্গলবার  সন্ধ্যার পর  নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের  ধাপ চেকপোস্ট গেট থেকে   গণসংযোগ শুরু করেন বিএনপির মনোনীত এমপি প্রার্থী সামসুজ্জামান সামু। এরপর তিনি ভোগী বালাপাড়া পার্বতীপুর বউবাজার এলাকায় গণসংযোগ করেন।  এরআগে রোববার রাতে  তিনি  ২২ নম্বর ওয়ার্ডের বাবু খা সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি।  এসময় রংপুর সদর -৩ আসন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও মহানগর বিএনপির সদস্য সুলতান আলম বুলবুল, রংপুর জেলা বিএনপির সদস্য, সাবেক এমপি পুত্র মাসুক জালাল রাহাত, মহানগর বিএনপির সদস্য জামিল খান,  ইঞ্জিনিয়ার আশিকুর রহমান তুহিন,  আশফাকুল বসুনিয়া  আজাদ, শাহিনুল ইসলাম শাহীনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক  নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  গণসংযোগকালে তিনি পথচারী, রিক্সা অটোচালক, শ্রমজীবী মানুষ, ব্যবসায়ী সহ  সকল শ্রেণীর পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন।  ধানের শীষের পক্ষে  ভোট প্রার্থনা করেন। সাধারণ জনতাও তাকে সাদরে গ্রহণ করে  শুভেচ্ছা জানানো। এ সময় ধানের শীষ, শহীদ জিয়া,  খালেদা জিয়া, তারেক রহমান, সামু ভাই স্লোগানে   মুখর হয়ে ওঠে  গণসংযোগ এলাকা গুলো। এ সময় স্থানীয় বিপুল পরিমাণ জনতাকেও তাকে উপস্থিত থাকতে দেখা যায়। এরপর তিনি নগরীর বিভিন্ন এলাকা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। 

Read More »

রংপুরে হ/ত্যা মা/মলায় একজনের যা/বজ্জী/বন কা/রা/দণ্ড

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরের পীরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় মোঃ মিজানুর রহমান নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৫ নভেম্বর) রংপুরের সিনিয়র দায়রা জজ ফজলে খোদা মোঃ নাজির এ রায় ঘোষণা করেন। দায়রা মামলা নং-৬৫৫/২০১৯ (সূত্র: জি.আর মামলা নং-১১৫/২০১৪; পীরগঞ্জ থানার মামলা নং-০১, তারিখ: ০১/০৪/২০১৪) অনুসারে, আসামি মিজানুর রহমান (৪০)-কে দণ্ডবিধির ৩০২ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।এ ঘটনায় সাক্ষীকে আহত করার দায়ে খাদেমুল ইসলাম-কে ৬ মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন আদালত। মামলার অন্যান্য আসামিকে খালাস দেওয়া হয় এবং মামলার আরেক আসামি মাহফুজার রহমান মৃত্যুবরণ করায় তাকে আগেই অব্যাহতি দেওয়া হয়। ২০১৪ সালের ১ এপ্রিল সকাল ১১টার দিকে পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর মৌজার ৩২৪১ দাগের জমিকে কেন্দ্র করে বিরোধের সূত্র ধরে সংঘর্ষ ঘটে। জমিতে প্রবেশ করে আসামি মিজানুর রহমান চাইনিজ কুড়াল দিয়ে আব্দুল হালিম মিয়ার মাথায় আঘাত করেন এবং আসামি মাহফুজার রহমান লোহার রড দিয়ে আঘাত করলে তিনি গুরুতর জখম হন। পরে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল হালিমের মৃত্যু হয়। একই ঘটনায় সাক্ষী মেহের নিগার-কেও আঘাত করেন আসামি খাদেমুল ইসলাম। এরপর নিহতের ভাই মোঃ আঃ রহিম বাদী হয়ে পীরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) মোঃ আফতাব উদ্দিন বলেন, “দীর্ঘদিন ধরে বিচারপ্রক্রিয়া চলছিল। আমরা মোট ১৪ জন সাক্ষীর সাক্ষ্য ও প্রমাণ উপস্থাপন করেছি। আদালত সত্য প্রতিষ্ঠিত হয়েছে বলে বিশ্বাস করে ন্যায়বিচারপূর্ণ রায় দিয়েছেন। এই রায়ের মধ্য দিয়ে নিহত আব্দুল হালিমের পরিবার ন্যায়বিচার পেয়েছে।” ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত মনে করেন, অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি মিজানুর রহমান হত্যার দায়ে দণ্ডিত হওয়া যুক্তিযুক্ত। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি মোঃ আফতাব উদ্দিন এবং আসামিপক্ষে ছিলেন আইনজীবী মোঃ আব্দুর রশীদ চৌধুরী।

Read More »