সর্বশেষ
সর্বশেষ

Day: November 29, 2025

রংপুরে বীর মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রংপুর জেলা ও মহানগর ইউনিট কমান্ডের আয়োজেন রংপুরে বীর মুক্তিযোদ্ধা সমাবেশে অনুষ্ঠিত হয়। গতকাল ২৯ নভেম্বও সকাল ১১টায় রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধ সাদেক আহমেদ খান । অনুষআঠানে বংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রংপুর জেলা ইউনিট কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আনছার আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সম্মানিত সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ মনসুর আলী সরকার, সম্মানিত সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুল ইসলাম ,সম্মানিত সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ হিল সাফি, মানিকগঞ্জ ইউনিক কমান্ড আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, বগুড়া জেলা ইউনিট কমান্ড আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের । সমাবেশে রংপুর বিভাগের সকবল জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধ সংসদ কমিটির নেতৃবৃন্দ এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রংপুর জেলা শাখার আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, সদস্য সচিব সৌরভ, মহানগর শাখার আহবায়ক শরিফ লাভলু লেবু, সদস্য সচিব বিপ্লব। সমাবেশে বক্তারা বলেছেন আবারো একাত্তুরের পরাজিত শক্তিরা মাথা চারা দিয়ে উঠছে। দেশের প্রকৃত মুক্তিযোদ্ধারা যতদিন বেচে থাকবেন ততদিন তাদের মাথা চারা দিয়ে উঠতে দেয়া হবেনা। বক্তারা বলেন কোন কোন মহল একাত্তুরকে বাদ দিয়ে শুধু চব্বিশের চেতনা ধারন করতে চায় । বক্তারা বলেন একাত্তুরের মহান মুক্তিযুদ্ধে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি আর চব্বিশের আন্দোলনে স্বৈারাচার মুক্ত, ফ্যাসিস্ট মুক্ত করতে পেরেছি ।

Read More »

রংপুরে সিলিন্ডারের আগু/নে ঘরবাড়ি পু/ড়ে ছা/ই

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর নগরীর ১৩ নং ওয়ার্ডের মধ্য পীরজাবাদ রহমত পাড়ায় গ্যাসের সিলিন্ডার বাষ্ট হয়ে আগুনে ঘরবাড়ি পুড়ে ছাই। সর্বশান্ত একটি অসহায় পরিবার । বৃহস্পতিবার রাতে ৩টায় নগরীর মধ্য পীরজাবাদ রহমত পাড়া এলাকাবাসী মোঃ চাঁন মিয়ার বাড়িতে গ্যাসের সিলিন্ডার বাষ্ট হয়ে আগুনে ৩টি টিনের ঘর সহ সকল আসবাবপত্র পুড়ে যায়। আগুন দেখে এলাকাবাসী ফায়াসার্ভিসে ফোন দিলে আধাঘন্টার মধ্যে ফায়ারসার্ভিসের লোকেরা এসে আগুন নেভানোর চেষ্টা করে। এ বিষয়ে বাড়ি মালিক মোঃ চাঁন মিয়া জানান, আগুনে তার ৩টি ঘর সহ সহ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে তার প্রায় ৪ লক্ষা টাকার ক্ষতি সাধন হয়। তিনি আরও বলেন, আমি পরিবার নিয়ে পথে বসেছি। আমি রংপুর জেলা প্রশাসক সহ সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতা কামনা করছি।

Read More »

রংপুরে বিএনপি নেতা ডনের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

জারাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি সংকটাপন্ন। শারীরিক নানা জটিলতায় সিসিইউতে তিনি চিকিৎসাধীন। তাঁর সুস্থতা কামনায় রংপুর সদর-৩ আসনে বিএনপির চুড়ান্ত মনোনয়ন প্রত্যাশী মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট মাহফুজ উন নবী ডনের উদ্যোগে কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার (২৯ নভেম্বর) বাদ আছর নগরীর পাবলিক লাইব্রেরী মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন জেলা মডেল মসজিদের খতিব মাওলানা জাহিদ হোসেন। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, রংপুর মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক ও সিনিয়র যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম মিজু, সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব ও সদস্য আব্দুস সালাম, সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব ও সদস্য সেলিম চৌধুরী, সদস্য সালেকুজ্জামান সালেক, আব্দুস সালাম মিয়া, মহানগর বিএনপির সদস্য ও আইনজীবি ফোরামের সাবেক সভাপতি এবং জেলা জেনারেল প্রসিকিউটর এড. একরামুল হক, সাইবার ট্রাইবুনাল রংপুর বিভাগীয় আদালতের বিজ্ঞ পি.পি এড. সাবরিনা কাশেম, জাতীয় ঈমাম সমিতি রংপুরের সভাপতি মাওলানা আজগর আলী, মহানগর যুবদলের আহবায়ক নুরুন্নবী চৌধুরী মিলন, সিনিয়র যুগ্ম আহবায়ক জহির আলম নয়ন, সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, মহানগর ওলামা দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাওলানা তুর্কি, সদস্য সচিব নুর হক শাহ্, মহানগর কৃষকদলের আহবায়ক শাহ নেওয়াজ লাবু, সদস্য সচিব ফিরোজ উর রহমান পিন্টু, কেন্দ্রীয় সদস্য হাসান মিয়া, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইমরান হোসেন, সদস্য সচিব নুর হাসান সুমন, মহানগর ছাত্রদলের আহবায়ক ইমরান খান সুজন, সদস্য সচিব রবিউল ইসলাম রবিসহ মহানগর বিএনপির আওতাধীন ১ থেকে ৩৩ নং ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদকসহ মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ, আলেমওলামা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন বলেন, বেগম খালেদা জিয়া কোনো নির্দিষ্ট দলের না, তিনি সবার ও সারা বাংলাদেশের। এ দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে দেশমাতার আপসহীন লড়াই অনুকরণীয়। গণঅভ্যুত্থান পরবর্তীতে নতুন বাংলাদেশ বিনির্মাণে তাকে খুব বেশি প্রয়োজন। তিনি সুস্থ্য হয়ে আমাদের ফিরে আসবেন এবং নেতৃত্ব দিবেন এই দোয়া রইল সৃষ্টিকর্তার কাছে।

Read More »

রংপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির এমপি প্রার্থী সামু’র দোয়া মাহফিল

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বাংলাদেশের সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি সংকটাপন্ন। শারীরিক নানা জটিলতায় গত তিন দিন ধরে সিসিইউতে তার চিকিৎসা চলছে। তার সুস্থতা কামনায় রংপুর সদর -৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামুর আয়োজনে রংপুর মহানগরীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে নগরীর রবাটসনগঞ্জ ঈদগাহ মাঠে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, রংপুর সদর -৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু। এসময় রংপুর সদর-৩ আসন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও মহানগর বিএনপির সদস্য সুলতান আলম বুলবুল, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু সহ মহানগর ও জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীবৃন্দ। এছাড়াও বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজনের বিষয়ে এমপি প্রার্থী সামসুজ্জামান সামু বলেন, বেগম খালেদা জিয়া কোনো নির্দিষ্ট দলের না, তিনি সবার ও সারা বাংলাদেশের। এ দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে তার আপসহীন লড়াই অতুলনীয়। গণঅভ্যুত্থান পরবর্তীতে নতুন বাংলাদেশ বিনির্মাণে তাকে খুব বেশি প্রয়োজন। আমি তার সুস্থতার জন্য রংপুরবাসীসহ সর্বসাধারণের নিকট দোয়া কামনা করছি। দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করাসহ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করা হয়। এর আগে শুক্রবার বাদ জুম্মা রংপুর সদর ও সিটি করপোরেশন এলাকার শতাধিক মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Read More »