সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে বিএনপি নেতা ডনের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

রংপুরে বিএনপি নেতা ডনের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

জারাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি সংকটাপন্ন। শারীরিক নানা জটিলতায় সিসিইউতে তিনি চিকিৎসাধীন। তাঁর সুস্থতা কামনায় রংপুর সদর-৩ আসনে বিএনপির চুড়ান্ত মনোনয়ন প্রত্যাশী মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট মাহফুজ উন নবী ডনের উদ্যোগে কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার (২৯ নভেম্বর) বাদ আছর নগরীর পাবলিক লাইব্রেরী মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা করা হয়।

দোয়া মোনাজাত পরিচালনা করেন জেলা মডেল মসজিদের খতিব মাওলানা জাহিদ হোসেন। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, রংপুর মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক ও সিনিয়র যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম মিজু, সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব ও সদস্য আব্দুস সালাম, সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব ও সদস্য সেলিম চৌধুরী, সদস্য সালেকুজ্জামান সালেক, আব্দুস সালাম মিয়া, মহানগর বিএনপির সদস্য ও আইনজীবি ফোরামের সাবেক সভাপতি এবং জেলা জেনারেল প্রসিকিউটর এড. একরামুল হক, সাইবার ট্রাইবুনাল রংপুর বিভাগীয় আদালতের বিজ্ঞ পি.পি এড. সাবরিনা কাশেম,

জাতীয় ঈমাম সমিতি রংপুরের সভাপতি মাওলানা আজগর আলী, মহানগর যুবদলের আহবায়ক নুরুন্নবী চৌধুরী মিলন, সিনিয়র যুগ্ম আহবায়ক জহির আলম নয়ন, সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, মহানগর ওলামা দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাওলানা তুর্কি, সদস্য সচিব নুর হক শাহ্, মহানগর কৃষকদলের আহবায়ক শাহ নেওয়াজ লাবু, সদস্য সচিব ফিরোজ উর রহমান পিন্টু, কেন্দ্রীয় সদস্য হাসান মিয়া, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইমরান হোসেন, সদস্য সচিব নুর হাসান সুমন, মহানগর ছাত্রদলের আহবায়ক ইমরান খান সুজন, সদস্য সচিব রবিউল ইসলাম রবিসহ মহানগর বিএনপির আওতাধীন ১ থেকে ৩৩ নং ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদকসহ মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ,

আলেমওলামা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন বলেন, বেগম খালেদা জিয়া কোনো নির্দিষ্ট দলের না, তিনি সবার ও সারা বাংলাদেশের। এ দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে দেশমাতার আপসহীন লড়াই অনুকরণীয়। গণঅভ্যুত্থান পরবর্তীতে নতুন বাংলাদেশ বিনির্মাণে তাকে খুব বেশি প্রয়োজন। তিনি সুস্থ্য হয়ে আমাদের ফিরে আসবেন এবং নেতৃত্ব দিবেন এই দোয়া রইল সৃষ্টিকর্তার কাছে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:53 PM
আসর4:19 PM
মাগরিব6:59 PM
ইশা8:15 PM