সর্বশেষ
সর্বশেষ

Day: December 2, 2025

উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণার সিদ্ধান্ত

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২ ডিসেম্বর, ২০২৫ খৃ. – বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় তাঁর নির্বিঘ্ন চিকিৎসা, নিরাপত্তা ও যাতায়াত-সুবিধা নিশ্চিত করতে এবং তাঁর উচ্চ মর্যাদা বিবেচনায় তাঁকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করতে সংশ্লিষ্ট সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ যমুনার সামনে গণমাধ্যমকর্মীদের কাছে বিবৃতিটি পড়ে শোনান। বিবৃতিতে উল্লেখ করা হয়, বৈঠকে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয়। জাতির কাছে তাঁর আরোগ্য কামনায় দোয়া ও প্রার্থনারও আহ্বান জানানো হয়। বিবৃতিতে বলা হয়, সভায় বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক পরিস্থিতি বিবেচনায় হাসপাতালে তাঁর নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা, তাঁর নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাঁকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশনা প্রদান করা হয়েছে। বিবৃতিতে আরও জানানো হয়, এ বিষয়ে বেগম খালেদা জিয়ার পরিবার এবং দল অবগত রয়েছে।

Read More »

রোগীদের বিদেশমুখিতা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে কার্ডিওভাসকুলার ডিজেস ক্লিনিক উদ্বোধন

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২ ডিসেম্বর, ২০২৫ খৃ. – রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট (এনআইসিভিডি)হাসপাতালে বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে কার্ডিওভাসকুলার ডিজিজেস ক্লিনিক উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে এনআইসিভিডিতে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। এ সময় চীনের সহায়তায় প্রতিষ্ঠিত ওয়ান-স্টপ ইমার্জেন্সি সেন্টার এবং পুনর্নির্র্মিত করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, ‘রোগীদের বিদেশমুখিতা কমাতে সরকার সব ধরনের সুযোগ-সুবিধার ব্যবস্থা করছে। গরিব থেকে ধনী সবার জন্য একই কাতারে চিকিৎসা সুবিধা নিশ্চিত করতেই আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’ স্বাস্থ্য উপদেষ্টা দেশের চিকিৎসা খাতে চীনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, হৃদরোগের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সর্বাধুনিক প্রযুক্তি যুক্ত করা হচ্ছে এবং চিকিৎসকদের প্রশিক্ষণ কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে চীন সরকারের সহযোগিতায় ৩৯টি সিসিইউ শয্যা ও ১০ শয্যার ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার সংযোজন করা হয়েছে। চীনের বিশেষজ্ঞ দল দেশের চিকৎসক ও স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ দিবে। এ বিষয়ে হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতাল ও চীন সরকারে মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান ও এনআইসিভিডির পরিচালক অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী উপস্থিত ছিলেন। এ ছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীনের ইউনান প্রাদেশিক সরকারের পররাষ্ট্র বিষয়ক দপ্তরের উপ-মহাপরিচালক মা জুয়োক্সিন ও চাইনিজ একাডেমি অব মেডিক্যাল সায়েন্সেসের ফুয়াই ইউনান হাসপাতালের উপ-পরিচালক শি জিনইয়াং।

Read More »

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইঞ্জিনিয়ারপাড়া এলাকাবাসীর দোয়া মাহফিল 

জালাল উদ্দীন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম  খালেদা জিয়ার আশুরোগ মুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার  বাদ আসর নগরীর জেলা শিক্ষা অফিস চত্বরে ইঞ্জিনিয়ারপাড়া এলাকাবাসী ২০ নং ওয়ার্ডের  আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  এসময় উপস্থিত ছিলেন,  রংপুর সদর-৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু। তিনি বলেন,  বেগম খালেদা জিয়া  নিদিষ্ট  কোন দলের নয়। তিনি সমস্ত বাংলাদেশের জনগণের বাংলাদেশের। তিনি দল-মতের ঊর্ধ্বে  সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। তিনি  জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। তার জন্য  রংপুর মহানগরীও সদর উপজেলার বিভিন্ন স্থানে  কোরআন খতম দোয়া মাহফিল খাদ্য বিতরণ  কর্মসূচি অব্যাহত রয়েছে।  আমি সকলের নিকট  প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনার জন্য দোয়া প্রার্থনা করছি।  এছাড়াও উপস্থিত ছিলেন, রংপুর সদর -৩ আসন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সুলতান আলম বুলবুল, রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু,  বিএনপি নেতা স্পেন প্রবাসী মনোয়ার হোসেন মনু, স্পেন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম জাকি, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক  শাহ জিল্লুর রহমান জেমস্, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মনিরুজ্জামান হিজবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আল ইমরান সুজন, সদস্য সচিব জাকারিয়া ইসলাম জিম,  মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নোমান হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ফজলে রাব্বি বাবু,মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শফিউল ইসলাম সবুজ,  যুগ্ম আহবায়ক জুনায়েদ হোসেন অনীক,  অরুপ রাজ, মহানগর ওলামা দলের যুগ্ম আহবায়ক আজিজুল ইসলাম তুর্কী,  জিয়া মঞ্চ রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ময়েন উদ্দীন সহ মহানগর বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার এলাকাবাসী উপস্থিত ছিলেন।  দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করাসহ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করা হয়। এছাড়াও নগরীর তাজহাট এলাকায় ২৮ নং ওয়ার্ডবাসীর আয়োজনে ও ১৭ নং ওয়ার্ডবাসীর আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  জানাগেছে, বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি সংকটাপন্ন। শারীরিক নানা জটিলতায় গত ৬ দিন ধরে আসিসিইউতে তার চিকিৎসা চলছে। তার সুস্থতা কামনায়  রংপুর মহানগরীসহ জেলার বিভিন্ন স্থানে দোয়া মাহফিল অব্যাহত রয়েছে। 

Read More »

রংপুরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ২১ তম বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে রংপুরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল (২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় রঙ্গপুর সাহিত্য পরিষদ হলরুমে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন রংপুর ও সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সার্ক কালচারাল সোসাইটি রংপুর বিভাগীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ ফজলুল হক। সভায় দুঃস্থ উন্নয়ন সংস্থা (ডাস) এর নির্বাহী পরিচালক ও এডাব রংপুর জেলা শাখার সভাপতি মোঃ চাঁদ মিঞা’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিড এর প্রতিনিধি প্রিয় সাহা, শাপলা দরিদ্র বিমোচন কর্মসূচীর প্রতিনিধি মোঃ গোলাম মোস্তফা, প্রগোতি বাংলাদেশ এর প্রতিনিধি মোঃ সাখাওয়াত হোসেন সোহাগ, গ্রাস রুট এর প্রতিনিধি মোঃ নাসির উদ্দিন রাসেল, ইনসাফ এর প্রতিনিধি মোঃ নজরুল ইসলাম, মানব বিকাশ সংস্থার প্রতিনিধি মোঃ জাকির হোসেন, বৈরাতি সামাজিক উন্নয়ন সংস্থার প্রতিনিধি মোঃ আমিনুল ইসলাম, আগামীর স্বপ্ন এর প্রতিনিধি মোঃ বদির উদ্দিন, সমকাল সমাজ উন্নয়ন সংস্থার প্রতিনিধি মোঃ ফরহাদ হোসেন, বাংলাদেশ রুরাল হিউম্যান হেলথ প্রগ্রামের প্রতিনিধি মোঃ আবু হানিফ, ভিলেজ পিপল অরগানাইজেশন এর প্রতিধি মোঃ শাহাজাহান আলী, স্বজন এর প্রতিনিধি মোছাঃ মীম আক্তার , মাহাবুবার রহমান প্রমুখ।

Read More »

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রংপুর সাংবাদিক ইউনিয়নের দোয়া মাহফিল

জালাল উদ্দীন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল করেছে রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রংপুর প্রেসক্লাব মিলনায়তনে আরপিইউজের সিনিয়র সহ-সভাপতি চঞ্চল মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জুলাই গণঅভূত্থানে শহীদ আবু সাঈদের বড় ভাই রমজান আলী ও ছোট ভাই আবু হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম মানিক, সাংগঠনিক সম্পাদক বাদশাহ ওসমানী, কোষাধ্যক্ষ ও অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক মমিনুল ইসলাম রিপন, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ন কবির মানিক, নির্বাহী সদস্য কামরুল ইসলাম চুন্নু, রংপুর রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি শফিউল করিম শফিক, সাংগঠনিক সম্পাদক ফখরুল শাহীন, বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলনের নেতা এসএম জাকির হোসাঈন প্রমুখ। এসময় প্রথম খবরের নির্বাহী সম্পাদক তৌহিদুর রহমান বাবলা, বাংলাদেশ বেতার রংপুরের সংবাদদাতা সিদ্দিকুর রহমান, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন রংপুরের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আফজাল, রংপুর সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক হারুন উর রশিদ সোহেল, পাঠাগার সম্পাদক সাহানুর রহমান, সদস্য সেলিম সরকার,মেজবাহুল হিমেল, আবু রায়হান, মাহমুদুল হাসান, হারুন অর রশিদ বাবু, রংপুর প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বাপ্পী, সদস্য রেজাউল ইসলাম বাবু, রোস্তম আলী সরকার, মাসুদুর রহমান রাজ, সাগর মিয়া, রতন রায়হান, তাহমিদা আফরিন লিপি, শিল্পী খাতুন, তৌফিকুর রহমান, আমির হোসেন, মানিক মিয়া, খুশবু হাসান রনি, দিগন্ত, আব্দুল্ল্যাহ আল মামুন,মোস্তাফিজার রহমান বাবলু, নুর হাসান চান, উদয় চন্দ্র বর্মন, আখি, মিজানুর রহমান মিজান, আফফান হোসাঈন আজমীর, জালাল উদ্দিন, সাংবাদিক রেখা মনি, ইমরোজ হোসেন ইমু. মিজানুর রহমান, জুলফিকার জুয়েল, মেহজামিন মৌসহ রংপুর প্রেসক্লাব, রিপোর্টাস ক্লাব, সিটি প্রেসক্লাব, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন, অনলাইন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলনের  নেতৃবৃন্দ, সদস্য ছাড়াও রংপুরে কর্মরত দেড় শতাধিক গণমাধ্যম কর্মী অংশ নেন। অনুষ্ঠানে খতমে শেফা পরিচালনা করেন মাহিগঞ্জ বাইতুল মামুর জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মুন্না। পরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মোনাজাতে অংশ নেন গণমাধ্যম কর্মীরা।

Read More »

মাওলানা আব্দুল হালিম দেশের স্থিতিশীলতার স্বার্থে একই দিনে গণভোট নিয়ে আপত্তি নেই আট দলের

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: দেশের স্থিতিশীলতার স্বার্থে প্রধান উপদেষ্টার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে একই দিনে গণভোটের ব্যাপারে জামায়াতে ইসলামীসহ আন্দোলনরত সমমনা আটদল দিয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে সরকারের জারি করা আদেশের বৈধতা দিতে গণভোট অপরিহার্য। জামায়াতসহ ৮ দল গণভোট আলাদা দিনে আয়োজনের প্রস্তাব দিলেও দেশের স্থিতিশীলতার স্বার্থে প্রধান উপদেষ্টার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তারা একই দিনে গণভোটের ব্যাপারে রাজি হয়েছে। তার ভাষায়, ‘গণভোট হলে জনগণ ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দেবে ব্যাপারে আমরা সম্পূর্ণ আশাবাদী।’মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরে রংপুর কালেক্টরেট ঈদগাহ্ মাঠে আন্দোলনরত ইসলামী সমমনা ৮ দলের ডাকা বিভাগীয় সমাবেশস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মাওলানা আব্দুল হালিম বলেন, জাতীয় পার্টির তোষামোদী ভূমিকার কারণেই শেখ হাসিনার ১৫ বছরের কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠা পায়। জাতীয় পার্টির বড় চমক হলো—তারা আওয়ামী লীগকে তুষ্ট করতে করতে ভারতের আজ্ঞাবাহী শেখ হাসিনাকে ১৫ বছর ক্ষমতায় টিকিয়ে রেখেছে। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের অগণতান্ত্রিক নির্বাচনে জনগণের ম্যান্ডেট ব্যাহত হওয়ার পেছনে অন্যতম দায় তাদের। তিনি আরও বলেন, একসময় রংপুরসহ দেশের মানুষের সহানুভূতি ছিল জাতীয় পার্টির প্রতি, কিন্তু ফ্যাসিস্ট হাসিনার অন্ধভক্তির মাধ্যমে জনগণের আস্থাকে বৃদ্ধাঙ্গুগুলি দেখিয়েছে দলটি। এ কারণে আওয়ামী লীগের মতো জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করা ও এখন সাধারণ মানুষের গণদাবিতে পরিণত হয়েছে। রংপুরে বিভাগীয় গণসমাবেশের প্রস্তুতি নিয়ে মাওলানা হালিম বলেন, সমাবেশ বাস্তবায়নে ৮ দলের নেতৃবৃন্দ অত্যন্ত আন্তরিকতা ও মনোযোগ দিয়ে কাজ করছেন। আমরা আশা করছি কয়েক লাখ মানুষের সমাগমে এই সমাবেশ জাতির সামনে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করবে। আমরা এই সমাবেশ থেকে আমাদের পাঁচ দফা দাবি বাস্তবায়নে সরকারকে নতুন বার্তা দিতে চাই। তিনি আরও বলেন, আগামীকাল বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ৮ দলের নেতা ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করীম। সভাপতিত্ব করবেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। বক্তব্য দেবেন জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন্দ, নেজামে ইসলামী পার্টির নায়েবে আমির মুফতি মোখলেছুর রহমান কাসেমী, সাংগঠনিক সচিব হাফেজ মাওলানা আবু তাহের খান, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, সংগঠক মুফতি মাহমুদুল হাসান, খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, সাংগঠনিক সম্পাদক শেখ সালাহউদ্দিন, জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান আনোয়ারুল ইসলামসহ ৮ দলের স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দল-মত নির্বিশেষে দেশবাসীর প্রার্থনার মধ্যদিয়ে জাতিগত ঐক্য ও সৌহার্দ্য ফুটে উঠেছে দাবি করে তিনি বলেন, আমরা এমন সম্পর্কই চাই, যেখানে ঐক্য ও সৌহার্দ্য থাকবে। যাতে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে এগিয়ে নেয়া যায়। বেগম খালেদা জিয়া দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি। গণতন্ত্র প্রতিষ্ঠা ও ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে তার অবদান তাকে অনন্য উচ্চাতায় নিয়ে গেছে । পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর রংপুর মহানগর আমির ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী উপাধ্যক্ষ এটিএম আযম খান, সেক্রেটারি কে এম আনোয়ারুল হক কাজল, ইসলামী আন্দোলন বাংলাদেশের রংপুর মহানগর সভাপতি মুফতি আব্দুর রহমান কাসেমী, সাধারণ সম্পাদক ও রংপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী আমিরুজ্জামান পিয়াল, রংপুর-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক রায়হান সিরাজীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »