সর্বশেষ
সর্বশেষ

Day: December 8, 2025

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রংপুরের সদস্য অন্তর্ভুক্তির আহবান

জালাল উদ্দীন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রংপুর-এর সাধারণ সদস্য পদে অন্তর্ভুক্তির জন্য নির্ধারিত ফরমে আবেদন করার জন্য আহ্বান জানানো যাচ্ছে। বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রংপুরের গঠনতন্ত্র অনুযায়ী রংপুর জেলায় জাতীয় টেলিভিশন বা ইলেকট্রনিক মিডিয়া বা ক্যামেরায় কর্মরতরা আবেদন করতে পারবে।  আবেদন ফরমের মূল্য ৫শত টাকা।  আবেদন পত্রের সাথে সংশ্লিষ্ট জাতীয়, স্থানীয় পত্রিকা, নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ও টেলিভিশনের ভিডিও জার্নালিষ্ট হিসাবে কমপক্ষে ৩ বছর ফটো সাংবাদিকতা ও ভিডিও জার্নালিষ্টের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। ফৌজদারী কোনো মামলায় সাজাপ্রাপ্ত কিংবা চলমান রয়েছে কিনা তা উল্লেখ করতে হবে। আবেদনকারীকে নিয়োগ পত্রের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। প্রার্থীর নিয়োগপত্র না থাকলে ওই প্রতিষ্ঠানের কর্মরত সাংবাদিকের স্বাক্ষরিত প্রত্যয়ন পত্র জমা দিতে হবে। জাতীয় পরিচয় পত্রের ফটোকপি। সদ্য তোলা ২ কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি। ফরম প্রাপ্তির স্থান ঃ এ+ডিজিকম সার্ভিস, নীচতলা, প্রেসক্লাব মার্কেট, রংপুর।  ফরম সংগ্রহ ও জমা দেওয়ার সময় ০৯ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর ২০২৫ ইং পর্র্যন্ত। আহবানে ঃ মোঃ আসাদুজ্জামান আফজাল, সাধারণ সম্পাদক- বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রংপুর ।

Read More »

ব্রাকসু নির্বাচনে নির্বাচন কমিশনের বিরু/দ্ধে অনা/স্থা ছাত্রদল সমর্থিত প্যানেল

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেছে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী সংসদ’ প্যানেল। চূড়ান্ত ভোটার তালিকায় ত্রুটি এবং একটি পক্ষকে সুবিধা দিতে তড়িঘড়ি করে নির্বাচন আয়োজনের অভিযোগ তুলেছে তারা।সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় দক্ষিণ গেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলেন তারা। এসময় তারা নির্বাচন কমিশনকে মেরুদণ্ডহীন আখ্যা দেন। সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের শিক্ষার্থী মাহিদুল ইসলাম বলেন, ব্রাকসুর গঠনতন্ত্র অনুমোদনের শুরু থেকেই প্রশাসন ও নির্বাচন কমিশন চরম অযোগ্যতা ও ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছেন। এতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ এখন ‘হাস্যকর’ অবস্থায় উপনীত হয়েছে। শীতকালীন ছুটি ও যৌক্তিক সময়সূচির দাবি উপেক্ষা করে একটি পক্ষকে সুবিধা দিতে তড়িঘড়ি করে নির্বাচন আয়োজনের চেষ্টা চলছে। এসময় বিশ্ববিদ্যালয় পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা তুহিন রানা বলেন, দুই দফা পদত্যাগ ও একবার নির্বাচনি কার্যক্রম স্থগিত করার পর নির্বাচন কমিশন প্রতিশ্রুতি দিয়েছিল, ভোটার তালিকায় থাকা সব ত্রুটি সংশোধন করে পরবর্তী কার্যক্রম এগিয়ে নেবে। কিন্তু দুঃখজনকভাবে এখনো সেই ত্রুটিগুলো সংশোধন হয়নি। বরং অধিকাংশ শিক্ষার্থী ছুটিতে বাড়ি চলে যাওয়ার পরও নির্বাচন চাপিয়ে দিয়ে ‘প্রহসনের নির্বাচনি নাটক’ মঞ্চস্থ করতে মরিয়া নির্বাচন কমিশন ও প্রশাসন। তারা দাবি করেন, ইতোমধ্যে ৩০–৪০ শতাংশ শিক্ষার্থী শীতকালীন ছুটির জন্য ক্যাম্পাস ছেড়ে বাড়ি গেছেন। আগামী সপ্তাহে এই সংখ্যা ৭০ শতাংশ ছাড়িয়ে যাবে। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের অনুপস্থিতিতে নির্বাচন আয়োজনের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। সংবাদ সম্মেলনে প্যানেলটির পক্ষ থেকে বেশ কিছু দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো মধ্যে রয়েছে, শিক্ষার্থীদের ক্যালেন্ডার অনুযায়ী শীতকালীন ছুটি বহাল রাখা, যৌক্তিক সময়ে সব শিক্ষার্থীর অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে ব্রাকসু নির্বাচন আয়োজন, ভোটার তালিকার বিদ্যমান সব ভুলত্রুটি সংশোধন করা, প্রার্থীদের ডোপ টেস্ট ও হল ক্লিয়ারেন্স বাধ্যতামূলক করা এবং নির্বাচনি আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন করার দাবি তোলেন তারা। অভিযোগের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারসহ সদস্যদের ফোন দিলেও তারা কেউ রিসিভ করেননি।

Read More »

ধানের শীষের প্রচারণায় মুখরিত রংপুর সদরের খলেয়া ও হরিদেবপুর ইউনিয়ন

জালাল উদ্দীন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর সদর ও সিটি করপোরেশন আংশিক আসন-৩ এর বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু সদর উপজেলা হরিদেবপুর ও খলেয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন। রোববার বিকেল থেকে রাত পর্যন্ত তিনি রংপুর সদর উপজেলাধীন খলেয়া ইউনিয়নের গুঞ্জিপুর বাজার, খিলালগঞ্জ, সলেয়াশাহ বাজারসহ হরিদেবপুর ইউনিয়নের পাগলাপীর বন্দর,শিবের বাজার, হরিদেবপুর বাজার ও পানবাজার এলাকায় ধানের শীষের পক্ষে প্রচারণা চালান। এসময় দিনের কর্মব্যস্ততা শেষে বাজারে ভিড় বাড়তে থাকলে তিনি স্থানীয় ব্যবসায়ী, পথচারী, ক্রেতা, বিক্রেতা, নারী পুরুষ ও তরুণদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং এলাকার উন্নয়ন, ন্যায়বিচার, নিরাপত্তা ও মানবিক রাজনীতি প্রতিষ্ঠায় সমৃদ্ধ রংপুর গড়তে তাঁর পরিকল্পনা তুলে ধরেন। গণসংযোগ কালে বিভিন্ন বাজারের সর্বস্তরের মানুষের উচ্ছ্বসিত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। গণসংযোগ কালে খলেয়া ও হরিদেবপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা ধানের শীষের প্রচারণায় মুখরিত হবে হয়ে ওঠে। অনেকে এগিয়ে এসে রংপুর সদর -৩ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সামসুজ্জামান সামুর সঙ্গে কথা বলেন, সমস্যার কথা তুলে ধরেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আশ্বাস প্রদান করেন। এসময় রংপুর মহানগর বিএনপি সদস্য অধ্যক্ষ মকবুল হোসেন, রেজাউল ইসলাম লাবলু, ইঞ্জিনিয়ার আশিকুর রহমান তুহিন, স্পেন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও রংপুর জেলা ছাত্রদলের সাবেক নেতা জাকিরুল ইসলাম জাকি, রংপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহ মাসুদ রানা, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সরকার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহ জিল্লুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুর রহমান মনু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আল ইমরান সুজন, জিয়া মঞ্চ রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ময়েন উদ্দীন, রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক তাজুল ইসলাম হারুন চৌধুরী, সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, বর্তমান সদস্য সচিব হাবিবুর রহমান শ্রাবণ, খলেয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাউসার শাহ, বিএনপি নেতা রিপন, মোতালেব, ফারুক, আল আমিন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে তিনি রংপুর মহানগরীর সালেমা বালিকা উচ্চ বিদ্যালয় ও শিক্ষাঙ্গন উচ্চ বিদ্যালযের শিক্ষকদের সাথে মতবিনিময় করেন। পরে রাতে তিনি পাগলাপীরস্থ বিএনপি’র পার্টি অফিসে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর রাতে তিনি রংপুর মহানগরীর স্টেশন বাবুপাড়া এলাকায় স্থানীয় এলাকাবাসী আয়োজিত ওয়াজ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

Read More »

রংপুর আদালতের বিজ্ঞ জিপি ও পিপিগণের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর আদালতের বিজ্ঞ জিপি, পিপি, অতিরিক্ত পিপি, অতিরিক্ত জিপি, এপিপি ও এজিপিগণের সাথে আদলতের বিভিন্ন সমস্য বিষয়ে রংপুর জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল (০৮ ডিসেম্বর) বেলা ১২টায় রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজম্ব) মোঃ আবু সাঈদ, রংপুর আইনজীবী সমিতির সভাপতি ও পিপি মোঃ আফতাব উদ্দিন, স্পেশাল পিপি আবু তাহের আলী, মহানগর দায়রা পিপি মোঃ আব্দুল হাদী বেলাল, অতিরিক্ত পিপি মোঃ আব্দুর রউফ, অতিরিক্ত জিপি মোঃ কাওসাল আলী, পাবলিক প্রসিকিটর মোছাঃ রেজেকা সুলতানা ফেন্সী, অতিরিক্ত পিপি এএসএম মাহামুদুল করিম লিটন, সহকারী পাবলিক প্রসিকিটর মোঃ জয়নাল আবেদীন, সহকারী পাবলিক প্রসিকিটর মোছাঃ ফারজানা হক, এপিপি আখতারী ওসমানী, সহকারী পাবলিক প্রসিকিটর মোঃ হাফিজুর রহমান হাফিজ, এপিপি মোছাঃ রেহানা শারমিন, এপিপি রেজাউল হায়দার খান, অতিরিক্ত পিপি মনিরুজ্জামান মনির, এপিপি মোঃ মাহাফুজার রহমান বাবু, অতিরিক্ত পিপি এমএম আলম লাবলু, অতিরিক্ত পিপি মোঃ রিয়াজুল ইমলাম মিরু, অতিরিক্ত পিপি সুফিয়া খাতুন, এপিপি রেশমা ইয়াছমিন, সহকারী পাবলিক প্রসিকিটর মোঃ মোস্তাফিজার রহমান, এপিপি মোঃ মুরশিদ আলম, এপিপি আবুল বাশার মোঃ জাকির হোসেন, এপিপি মোঃ মাসুদ উজ জামান, এপিপি মোঃ আব্দুল খালেক, পিপি সাবরিনা, পিপি এএসএম মাহমুদুল হক সেলিম, অতিরিক্ত পিপি মোঃ জাবেদ ইকবাল, অতিরিক্ত পিপি মোঃ রবিউল ইসলাম, অতিরিক্ত জিপি মোঃ লতিফুর রহমান প্রামানিক, অতিরিক্ত জিপি এমএম আবু বকর সিদ্দিক, এপিপি মোঃ আব্দুল হাকিম প্রমুখ।

Read More »

ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনে সম্পূর্ণ প্রস্তুত কমিশন : সিইসি

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ০৭ ডিসেম্বর, ২০২৫ খৃ.- আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে অবহিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ রোববার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের (ইসি) কমিশনারগণ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচন আয়োজনের অগ্রগতি সম্পর্কে জানান। বৈঠকে নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এবং নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়াও বৈঠকে যোগ দেন। বৈঠকে সিইসি নাসির উদ্দিন জানান, নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সব ধরনের প্রস্তুতি সঠিক ও সুন্দরভাবে এগোচ্ছে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন ও একই দিনে গণভোট আয়োজনের জন্য কমিশন সম্পূর্ণ প্রস্তুত। প্রস্তুতিকালে ইসিকে পূর্ণ সহযোগিতা প্রদানের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান সিইসি ও অন্যান্য নির্বাচন কমিশনাররা। নির্বাচনের প্রস্তুতিকালে সর্বাত্মক সহযোগিতা করায় তিনি আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর সদস্যদেরও প্রধান উপদেষ্টার মাধ্যমে ধন্যবাদ জানান। তিনি বলেন, ইতোমধ্যে নাগরিকরা নির্বাচনী কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করেছেন, যা দেশে নির্বাচনী আমেজ সৃষ্টি করেছে। এ সময় নির্বাচন কমিশনের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে সরকার।’ তিনি বলেন, ‘জাতির জন্য প্রতীক্ষিত এই নির্বাচনে আপনারা (ইসি) চালকের আসনে আছেন। আমাদেরকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতেই হবে।’ প্রধান উপদেষ্টা বলেন, জাতিকে একটি সুন্দর নির্বাচন দিতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতিকে আমরা ইতিহাসের সেরা নির্বাচন উপহার দেওয়ার প্রত্যয়ে এগিয়ে চলছি।

Read More »