
রংপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ, রংপুর স্টেডিয়ামে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী, রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা এবং রংপুর জিলা স্কুল মাঠে ৩দিন ব্যাপী বিজয় মেলা উদ্বোধন, সহ বিভন্ন কর্মসূচী পালন করা হয়। (১৬ ডিসেম্বর) মঙ্গলবার রংপুর জেলা প্রশাসনের আয়োজনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ভোর ৬টায় রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম এনডিসি, রংপুর সিটি কর্পোরেশন প্রশাসক মোঃ আশরাফুল ইসলাম, রংপুর রেঞ্জ ডিআইজি মোঃ আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী বিপিএম, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, রংপুর জেলা পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। এরপর সকাল ৯টায় রংপুর স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী উদ্বোধন করেন প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম এনডিসি। এ সময় উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জ ডিআইজি মোঃ আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী বিপিএম, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, রংপুর জেলা পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন। এরপর সকাল সাড়ে ১১টায় রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম এনডিসি। এ সময় উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জ ডিআইজি মোঃ আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী বিপিএম, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, রংপুর জেলা পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রংপুর জেলা ইউনিট কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ আনছার আলী, সদস্য সচীব বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সাত্তার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রংপুর মহানগর ইউনিট কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ মিয়া। পরে বেলা ১২টায় রংপুর জিলা স্কুল মাঠে তিন দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম এনডিসি। এ সময় উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জ ডিআইজি মোঃ আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী বিপিএম, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, রংপুর জেলা পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন, বিসিক রংপুরের উপ মহা ব্যাবস্থাপক মোঃ এহসানুল হক, রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রিজের পরিচালক মোঃ রশিদুস সুলতান বাবলু সহ সরকারি অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এর আগে, মহান বিজয় দিবসের প্রথম প্রহরে রাত ১২টা এক মিনিটে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন জেলা ও মহানগর বিএনপি, জেলা যুবদল, জেলা ও মহানগর জাতীয় পার্টি, মহানগর এনসিপি, জাসদ, বাসদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা । পাশাপাশি রংপুর প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রংপুর, টিসিএ রংপুর সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন ও সাধারণ মানুষ পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এছাড়া জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বিজয় মিছিল ও শোভাযাত্রা বের করেন। দিনব্যাপী নানান কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি উদযাপন করা হয়।











