জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন রংপুর এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার রংপুর নগরীর সুমি কমিউনিটি সেন্টারে সাধারণ সভায় এসোসিয়েশনের সভাপতি মমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আফজাল এর সঞ্চালনায় এসোসিয়েশনের বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব ও সংগঠনকে গতিশীল করার লক্ষ্য বক্তব্য রাখেন সংগঠনের কোষাধ্যক্ষ মোঃ মেজবাহুল হিমেল, বক্তব্য রাখেন জালাল উদ্দিন, রাশেদ রাব্বী, কাজী জাহিদ হোসেন লুসিড, কামরুজ্জামান সেলিম প্রমুখ।
প্রথম পর্বের আলোচনা শেষে এসোসিয়েশনের সভাপতি পূর্বের কমিটি বিলুপ্ত করেন। পরে সাবেক সভাপতি কাজী জাহিদ হোসেন লুসিড এর নেতৃত্বে ২০২৬-২০২৭ সালের দুই বছর মেয়াদী সর্বসম্মতিক্রমে কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। নতুন কমিটির সদস্যরা হলেন সভাপতি মোঃ মনিমুল ইসলাম রিপন, সহ-সভাপতি নজমুল ওহাব টিপু, সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান আফজাল, সহ-সাধারণ সম্পাদক মোঃ জালাল উদ্দিন, কোষাধ্যক্ষ মোঃ মেজবাহুল হিমেল,
সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ইমরোজ ইমু, দপ্তর ও প্রচার সম্পাদক উদয় চন্দ্র বর্মন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ রাশেদ হোসেন রাব্বি, কার্যনির্বাহী সদস্য মোঃ মঈনুল ইসলাম, খন্দকার মিলন আল মামুন, মোঃ শাহিন সরকার, শাহীন হোসেন জাকির, মোঃ কামরুজ্জামান সেলিম, কাজী জাহিদ হোসেন লুসিড, আব্দুল্লাহ আল মামুন।
















