জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
”খেলার ছলে শিখন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিশুদের মেধাবিকাশে রংপুরে খেলার জগৎ আনন্দ আয়োজন ২০২৫ উদযাপন অনুষ্ঠিত। এ্যাডভোকেসি ফর প্লে আর্লি লার্নিং এন্ড সোশিও ইমেশনাল ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ এর আয়োজনে এবং ব্র্যাক শিক্ষা উন্নয়ন ইন্সটিটিউট এর কারিগরি সহযোগিতায় র্যালি, আলোচনা সভা, ৪ প্লাস শিশুদের মেধাবিকাশে বিভিন্ন খেলার ছলে শিক্ষা প্রতিযোগিতা ও মায়েদের বিভিন্ন উপকরণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
গতকাল (১৭ ডিসেম্বর) বুধবার রংপুর নগরীর রাধাবল্লভ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে থেকে একটি রেলী নগরীর বিভিন্ন জায়গায় প্রদক্ষিণ করে পরে পুনরায় স্কুলের সামনে এসে শেষ হয়। এরপন আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা কার্যালয়ের রংপুর বিভাগীয় উপপরিচালক মোঃ আজিজুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক বিভাগীয় ব্যবস্থাপক একেএম জাহেদুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থাপনা করেন ব্র্যাক শিক্ষা কর্মসূচীর রংপুর জেলা ব্যাবস্থাপক মোঃ ফরিদ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাকের প্রোগ্রাম অরগানাইজার মোঃ এনামুল হক, ব্র্যাক শিক্ষা কর্মসূচী সংগঠক মোছাঃ মুরসালিনা বিনতে জলিল, কাউন্সিলর শান্তনা, নিপা, শারমিন, মুনতাহা ও অভিভাবকগণ ।
















