সর্বশেষ
সর্বশেষ

Day: December 29, 2025

রংপুরের ৬টি সংসদীয় আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীদের মনোনয়ন জমা

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর হযরত পীর সাহেব চরমোনাই মনোনীত রংপুর জেলার ৬টি সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থীগণ আজ নিজ নিজ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। হাতপাখা প্রতীকে মনোনয়ন জমাদানকারী প্রার্থীগণ হলেন— রংপুর-১ আসনে জনাব আলহাজ্ব এটিএম গোলাম মোস্তফা (বাবু), রংপুর-২ আসনে মাওলানা মুহা. আশরাফ আলী, রংপুর-৩ আসনে মুহা. আমিরুজ্জামান পিয়াল, রংপুর-৪ আসনে মুহা. জাহিদ হোসেন, রংপুর-৫ আসনে অধ্যক্ষ মুহা. গোলজার হোসেন এবং রংপুর-৬ আসনে মাওলানা মুহা. সুলতান মাহমুদ। মনোনয়ন জমাদানকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, শুভানুধ্যায়ী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। এ সময় নেতৃবৃন্দ বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশ ও জাতির কল্যাণে ইসলামী মূল্যবোধভিত্তিক সৎ, যোগ্য ও আদর্শ নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণ করছে। জনগণের সক্রিয় সমর্থনের মাধ্যমে হাতপাখা মার্কার বিজয় নিশ্চিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Read More »

রংপুর সদর-৩ আসনে জি.এম কাদেরের মনোনয়নপত্র দাখিল

জালাল উদ্দীন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর সদর ও আংশিক রংপুর সিটি কর্পোরেশন নিয়ে গঠিত সংসদীয় আসন রংপুর-৩ এ জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে উপজেলা নির্বাচন অফিসার মো: শোয়েব সিদ্দিকীর কাছে জাতীয় পার্টি রংপুর জেলা ও মহানগর কমিটি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র দাখিলকালে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস.এম ইয়াসির, প্রেসিডিয়াম সদস্য ও রংপুর জেলা আহ্বায়ক মো: আজমল হোসেন লেবু, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও রংপুর জেলা সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগর সিনিয়র সহ-সভাপতি মো: লোকমান হোসেন, কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো: জাহেদুল ইসলাম এবং রংপুর মহানগর সহ-সভাপতি হাসানুজ্জামান নাজিম। এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি রংপুর মহানগর আহ্বায়ক মো: ফারুক হোসেন মন্ডল, জাতীয় ছাত্র সমাজ রংপুর মহানগর সভাপতি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক জসিম, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি রংপুর জেলা আহ্বায়ক সুমন ও সদস্য সচিব মো: আরিফুল ইসলাম, জাতীয় যুব সংহতি রংপুর মহানগর আহ্বায়ক ইউসুফ আহমেদ ও সদস্য সচিব গোলাম মোস্তফা হীরা, জাতীয় শ্রমিক পার্টি রংপুর মহানগর আহ্বায়ক রাজু আহমেদ ও সদস্য সচিব মোজাহারুল ইসলাম মন্টু, জাতীয় রিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্যামলসহ জাতীয় পার্টি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Read More »

রংপুর সদর-৩ আসনে বিএনপির প্রার্থী সামসুজ্জামান সামুর মনোনয়নপত্র  দাখিল

জালাল উদ্দীন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর সদর-৩ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতিকের সংসদ সদস্য পদপ্রার্থী  মো: সামসুজ্জামান সামু মনোনয়নপত্র দাখিল করেছেন। তিনি গতকাল সোমবার  দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা  ও জেলা প্রশাসক এনামুল আহসানের নিকট  তার মনোনয়নপত্র দাখিল করেন।  এর আগে তিনি রংপুর জেলা মডেল মসজিদে জোহরের নামাজ আদায় করে দোয়া মাহফিলে অংশ নেন।  এসময় তার সাথে উপস্থিত ছিলেন, রংপুর সদর-৩ আসন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সুলতান আলম বুলবুল, স্পেন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম জাকির,জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, মহানগর বিএনপির আহবায়ক আলহাজ্ব সালেকুজ্জামান সালেক, রেজাউল ইসলাম লাবলু, ইঞ্জিনিয়ার আশিকুর রহমান তুহিন,জামিল খান, শাহিনুল ইসলাম শাহীন, রফিকুল ইসলাম, রাকিবুল আজাদ,  জেলা বিএনপির সদস্য হারুন অর রশিদ হারুন, মহানগর মহিলা দলের সভাপতি-এডভোকেট রেজেকা সুলতানা ফেনসি, সাধারণ সম্পাদক-আরজানা বেগম, জিয়া পরিষদ রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ড. রোকনুজ্জামান রোকন,  জিয়া মঞ্চ রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ময়েন উদ্দীন ময়েন,জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহ জিল্লুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুর রহমান মনু, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম,   মহানগর কৃষক দলের সদস্য সচিব ফিরোজ রহমান পিন্টু, জেলা কৃষকদলের সদস্য সচিব- দিল মেরাজুল দুলু, জেলাস্বেচ্ছাসেবক দলের আহবায়ক আল ইমরান সুজন, সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম জিম, জেলা ছাত্রদলের আহবায়ক-শরীফ নেওয়াজ জোহা, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শফিউল ইসলাম সবুজ, মহানগর যুবদলের  সহ সাধারণ সম্পাদক  ইমরান হোসেন  মিন্টু, মহানগর  ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক  হারুন রশিদ সোহেল, জেলা মটর শ্রমিক ইউনিয়নের আহবায়ক তাজুল ইসলাম হারুন চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি- শাহ মাসুদ রানা,সদস্য সচিব আমজাদ হোসেন সরকার, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান,  যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান শ্রাবণ, ২৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক এসএম আসিফুল ইসলাম, ২৪ নং ওয়ার্ড সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ফিলিপ, ২৫ নং ওয়ার্ড সভাপতি সালেকুজ্জামান সালেক, সাধারণ সম্পাদক সজিব, ৩২ নং ওয়ার্ড সভাপতি শহিদুল ইসলাম সাকু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিলন মিয়া, ৩৩ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক  সাজু মিয়া, ২৩ নং ওয়ার্ড সভাপতি ফজলার রহমান, ২২ নং ওয়ার্ড সভাপতি মেহেদী হাসান মিলন, ১৫ নং ওয়ার্ড সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন পলাশ,  ৩০ নং ওয়ার্ড সভাপতি খায়রুল আলম, সোশ্যাল মিডিয়া ম্যানেজার  আরিফুল ইসলাম চঞ্চল, ২৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রাকিবুল আজাদ, ৫ নং ওয়ার্ড সভাপতি  রফিকুল ইসলাম, ১১ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক  ইলিয়াস হোসেন, ১৩ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ইভা মাসুম, ১৭ নং ওয়ার্ড সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিপনসহ রংপুর মহানগর ও জেলা  বিএনপির সদস্যবৃন্দ, মহিলা দল,যুবদল, ছাত্রদল,স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, জাসাস, জিয়া মঞ্চ,মুক্তিযোদ্ধা দল  সহ ২৪ টি ওয়ার্ড ও সদর উপজেলার পাঁচটি ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । এর আগে তিনি প্রয়াত পিতার কবর জিয়ারত করেন। 

Read More »