স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর হযরত পীর সাহেব চরমোনাই মনোনীত রংপুর জেলার ৬টি সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থীগণ আজ নিজ নিজ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
হাতপাখা প্রতীকে মনোনয়ন জমাদানকারী প্রার্থীগণ হলেন—
রংপুর-১ আসনে জনাব আলহাজ্ব এটিএম গোলাম মোস্তফা (বাবু),
রংপুর-২ আসনে মাওলানা মুহা. আশরাফ আলী,
রংপুর-৩ আসনে মুহা. আমিরুজ্জামান পিয়াল,
রংপুর-৪ আসনে মুহা. জাহিদ হোসেন,
রংপুর-৫ আসনে অধ্যক্ষ মুহা. গোলজার হোসেন এবং
রংপুর-৬ আসনে মাওলানা মুহা. সুলতান মাহমুদ।
মনোনয়ন জমাদানকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, শুভানুধ্যায়ী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। এ সময় নেতৃবৃন্দ বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশ ও জাতির কল্যাণে ইসলামী মূল্যবোধভিত্তিক সৎ, যোগ্য ও আদর্শ নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণ করছে। জনগণের সক্রিয় সমর্থনের মাধ্যমে হাতপাখা মার্কার বিজয় নিশ্চিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
















