সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুর সদর-৩ আসনে জি.এম কাদেরের মনোনয়নপত্র দাখিল

রংপুর সদর-৩ আসনে জি.এম কাদেরের মনোনয়নপত্র দাখিল

জালাল উদ্দীন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুর সদর ও আংশিক রংপুর সিটি কর্পোরেশন নিয়ে গঠিত সংসদীয় আসন রংপুর-৩ এ জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে উপজেলা নির্বাচন অফিসার মো: শোয়েব সিদ্দিকীর কাছে জাতীয় পার্টি রংপুর জেলা ও মহানগর কমিটি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র দাখিলকালে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস.এম ইয়াসির, প্রেসিডিয়াম সদস্য ও রংপুর জেলা আহ্বায়ক মো: আজমল হোসেন লেবু, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও রংপুর জেলা সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগর সিনিয়র সহ-সভাপতি মো: লোকমান হোসেন, কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো: জাহেদুল ইসলাম এবং রংপুর মহানগর সহ-সভাপতি হাসানুজ্জামান নাজিম।

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি রংপুর মহানগর আহ্বায়ক মো: ফারুক হোসেন মন্ডল, জাতীয় ছাত্র সমাজ রংপুর মহানগর সভাপতি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক জসিম, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি রংপুর জেলা আহ্বায়ক সুমন ও সদস্য সচিব মো: আরিফুল ইসলাম, জাতীয় যুব সংহতি রংপুর মহানগর আহ্বায়ক ইউসুফ আহমেদ ও সদস্য সচিব গোলাম মোস্তফা হীরা, জাতীয় শ্রমিক পার্টি রংপুর মহানগর আহ্বায়ক রাজু আহমেদ ও সদস্য সচিব মোজাহারুল ইসলাম মন্টু, জাতীয় রিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্যামলসহ জাতীয় পার্টি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:53 PM
আসর4:19 PM
মাগরিব6:59 PM
ইশা8:15 PM