সর্বশেষ
সর্বশেষ

Day: December 30, 2025

রংপুরে গর্ভবতীদের আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে গর্ভবতীদের আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠিত হয়। গতকাল (৩০ ডিসেম্বর) মঙ্গলবার সকাল ১১টায় এফপিএবি রংপুর শাখার আয়োজনে হতদরিদ্রদের গর্ভকালীন নির্যাতন প্রতিরোধ ও নিরাপদ প্রসব সহযোগিতা প্রকল্পের আওতায়- নির্যাতিত গর্ভবতীদের আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এফপিএবি রংপুর শাখার সভাপতি মিসেস শারমিন আনাম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক রংপুর অনিল চন্দ্র বর্ম্মন, । সভায় আরও উপস্থিত ছিলেন শাখার জেলা কর্মকর্তা মোঃ রকিবুজ্জামান রাকিব, মেডিকেল অফিসার ডাঃ নয়না গুপ্ত, কো-অর্ডিনেটর অর্থ মোঃ জাহাঙ্গীর আলম এবং এফপিএবি’র মাঠ পর্যায়ে কর্মরত আরএইচপিবৃন্দ এবং রংপুরের বিভিন্ন এলাকা থেকে বাছাইকৃত অনুদান প্রার্থী নির্যাতিত গর্ভবতী মহিলাগণ। এফপিএবি একটি প্রাচীনতম, অরাজনৈতিক, অলাভজনক ও স্বেছাসেবী সংগঠন। সভায় হতদরিদ্রদের গর্ভকালীন নির্যাতন প্রতিরোধ ও নিরাপদ প্রসব সহযোগিতা প্রকল্পের এবং এফপিএবি রংপুর শাখার কার্যক্রমের সার্বিক বিষয়ে আলোচনা করা হয়।আলোচনা শেষে ০৮ জন হতদরিদ্র গর্ভকালীন নির্যাতিত গর্ভবতীমা কে এক কালীনঅনুদান হিসেবে (দুইহাজার) টাকা প্রদান করা হয়।

Read More »

খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন রংপুরের শোক

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ’সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন রংপুরের সভাপতি মমিনুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আফজাল, সহ সভাপতি নজমুল ওহাব টিপু, সহ সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, কোষাধ্যক্ষ মেজবাহুল হিমেল, সাংগঠনিক সম্পাদক ইমরোজ ইমু, দপ্তর ও প্রচার সম্পাদক উদয় চন্দ্র বর্ম্মণ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রাশেদ রাব্বি, নির্বাহী সদস্য ময়নুল ইসলাম, খন্দকার মিলন আল মামুন, শাহীন সরকার, শাহীন হোসেন জাকির, কামরুজ্জামান সেলিম, আব্দুল্লাহ আল মামুন, কাজি জাহিদ হোসেন লুসিড।

Read More »

খালেদা জিয়ার মৃত্যুতে রংপুর উইমেন চেম্বারের দোয়া ম্হাফিল ও সাধারণ সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রংপুর উইমেন চেম্বার অফ কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রির দোয়া মাহফিল ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত। গতকাল মঙ্গলবার রংপুর উইমেন চেম্বার অব কর্মাস এ্যান্ড ইন্ডাষ্ট্রি নগরীর জাহাজ কোম্পানী মোড় অস্থায়ী কার্যালয়ে দোয়া মাহফিল ও বার্ষিক সাধারণ সভায় রংপুর উইমেন চেম্বারের প্রেসিডেন্ট শাহ্নাজ পারভীন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র-ভাইস-প্রেসিডেন্ট মোর্শেদা পিয়ারী শিলা, ভাইস-প্রেসিডেন্ট মোর্শেদা খাতুন, পরিচালক তাপসী রাবেয়া, গুলশান আরা ইয়াসমিন, মাহমুদা শরিফা, নুর আসমা লাবণ্য, সারওয়ার জাহান, ফেরদৌসি জেসমিন, ফারাজানা বেগম চৌধুরী, রুহি চৌধুরী, শারমিন আক্তার শিমুল, স্মৃতি বেগম, শারমিন সুলতানা শিউলি, মোছাঃ শারমিন আক্তার, জাহানারা পান্না। পরে মরহুমার আত্মার শান্তি কামনা করে দোয়া মুনাজাত করা হয়।

Read More »