জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রংপুর উইমেন চেম্বার অফ কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রির দোয়া মাহফিল ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত।
গতকাল মঙ্গলবার রংপুর উইমেন চেম্বার অব কর্মাস এ্যান্ড ইন্ডাষ্ট্রি নগরীর জাহাজ কোম্পানী মোড় অস্থায়ী কার্যালয়ে দোয়া মাহফিল ও বার্ষিক সাধারণ সভায় রংপুর উইমেন চেম্বারের প্রেসিডেন্ট শাহ্নাজ পারভীন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র-ভাইস-প্রেসিডেন্ট মোর্শেদা পিয়ারী শিলা, ভাইস-প্রেসিডেন্ট মোর্শেদা খাতুন, পরিচালক তাপসী রাবেয়া, গুলশান আরা ইয়াসমিন,
মাহমুদা শরিফা, নুর আসমা লাবণ্য, সারওয়ার জাহান, ফেরদৌসি জেসমিন, ফারাজানা বেগম চৌধুরী, রুহি চৌধুরী, শারমিন আক্তার শিমুল, স্মৃতি বেগম, শারমিন সুলতানা শিউলি, মোছাঃ শারমিন আক্তার, জাহানারা পান্না। পরে মরহুমার আত্মার শান্তি কামনা করে দোয়া মুনাজাত করা হয়।
















