সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে গর্ভবতীদের আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠিত

রংপুরে গর্ভবতীদের আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে গর্ভবতীদের আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠিত হয়। গতকাল (৩০ ডিসেম্বর) মঙ্গলবার সকাল ১১টায় এফপিএবি রংপুর শাখার আয়োজনে হতদরিদ্রদের গর্ভকালীন নির্যাতন প্রতিরোধ ও নিরাপদ প্রসব সহযোগিতা প্রকল্পের আওতায়- নির্যাতিত গর্ভবতীদের আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এফপিএবি রংপুর শাখার সভাপতি মিসেস শারমিন আনাম।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক রংপুর অনিল চন্দ্র বর্ম্মন, । সভায় আরও উপস্থিত ছিলেন শাখার জেলা কর্মকর্তা মোঃ রকিবুজ্জামান রাকিব, মেডিকেল অফিসার ডাঃ নয়না গুপ্ত, কো-অর্ডিনেটর অর্থ মোঃ জাহাঙ্গীর আলম এবং এফপিএবি’র মাঠ পর্যায়ে কর্মরত আরএইচপিবৃন্দ এবং রংপুরের বিভিন্ন এলাকা থেকে বাছাইকৃত অনুদান প্রার্থী নির্যাতিত গর্ভবতী মহিলাগণ।

এফপিএবি একটি প্রাচীনতম, অরাজনৈতিক, অলাভজনক ও স্বেছাসেবী সংগঠন। সভায় হতদরিদ্রদের গর্ভকালীন নির্যাতন প্রতিরোধ ও নিরাপদ প্রসব সহযোগিতা প্রকল্পের এবং এফপিএবি রংপুর শাখার কার্যক্রমের সার্বিক বিষয়ে আলোচনা করা হয়।আলোচনা শেষে ০৮ জন হতদরিদ্র গর্ভকালীন নির্যাতিত গর্ভবতীমা কে এক কালীনঅনুদান হিসেবে (দুইহাজার) টাকা প্রদান করা হয়।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM